Sobar Desh | সবার দেশ বিনোদন ডেস্ক

প্রকাশিত: ২১:৩৭, ১৪ ফেব্রুয়ারি ২০২৫

প্রভার ভালোবাসার দুই শর্ত

প্রভার ভালোবাসার দুই শর্ত
ছবি: সংগৃহীত

সাদিয়া জাহান প্রভা। বিতর্ক কখনও পিছু ছাড়েনি তাকে। দীর্ঘ দেড় যুগের বেশি সময় ধরে টেলিভিশন ও ছোট পর্দায় নিয়মিত অভিনয় করছেন। মাঝে ছিলেন বিরতিতে। বিরতির সময়টা কাটিয়েছেন দেশ-বিদেশে। কিছুদিন যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরেছেন তিনি। সে সঙ্গে মনোযোগী হচ্ছেন নিজের কাজে। ভালোবাসা দিবস নিয়ে কথা বলেন অভিনেত্রী।

প্রকৃত ভালোবাসার জন্য দুটি জিনিস বেশি প্রয়োজন বলে মনে করেন প্রভা। প্রভা বলেন, ভালোবাসার সংজ্ঞায়ন করা খুব কঠিন। এটা অনুভবের বিষয়। মুখে বলে বোঝানোর বিষয় নয়। তবে আমার জায়গা থেকে বলবো, যাকে আমি ভালোবাসবো তার জন্য দুইটি বিষয় থাকতে হবে। প্রথমত, পর্যাপ্ত সম্মান। দ্বিতীয়তটা হলো বিশ্বাস।

ভালোবাসা দিবস ও ফাল্গুন নিয়ে প্রভা বললেন, যখন ভালোবাসা দিবস পালন করতে ইচ্ছে করে, তখন করি। আবার যখন ফাল্গুন পালন করতে ইচ্ছে করে, তখন ফাল্গুন। বাংলা একাডেমি যেটা করেছে, ১৩ ফেব্রুয়ারি (পয়লা ফাল্গুন) আর ১৪ ফেব্রুয়ারি (ভালোবাসা দিবস) এক করে ফেলেছে। বাকিটা আপনার সিদ্ধান্ত, আপনি কোনটা বেছে নেবেন!

এখন ভালোবাসা দিবসের চেয়ে ফাল্গুন নিয়ে বেশি পরিকল্পনা থাকে প্রভার। কারণ, লালের চেয়ে তাকে বাসন্তী রঙ বেশি টানে।

প্রভার ভাষ্য, আমার প্ল্যান শুধু ফাল্গুন নিয়ে। আমি খুশি যে, ভালোবাসা দিবস আর ফাল্গুন একই দিনে। কারণ, লালের চেয়ে আমার বাসন্তী রঙ বেশি পছন্দ।

সবার দেশে/এমকেজে

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

শীর্ষ সংবাদ:

জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে আগুন: এনসিপির তীব্র নিন্দা ও প্রতিবাদ
পরীমনির বিরুদ্ধে সাংবাদিককে হেনস্তার অভিযোগ, সিজেএফডির নিন্দা
আইনশৃঙ্খলা সামলাতে ব্যর্থ স্বরাষ্ট্রমন্ত্রী বিরোধীদের চরিত্র হননে ব্যস্ত: জামায়াত
বিয়ের প্রলোভনে তরুণীকে ধর্ষণের অভিযোগ ওসির বিরুদ্ধে
বিশ্ব শেয়ারবাজারে বড় ধস, একদিনে কমলো ২.৫ ট্রিলিয়ন ডলার
জুলাই স্মৃতিস্তম্ভে আগুন, চাঁদপুরে বিএনপির বিক্ষোভ
ইরান থেকে হাজার কিলোমিটার দূরে মার্কিন নৌবাহিনী: তেহরান
বৈশাখী বাসে আগুন দিলো আওয়ামী দুর্বৃত্তরা
যশোরে স্ত্রীকে পরকীয়ার সন্দেহে হত্যা, থানায় আত্মসমর্পণ স্বামীর
‘ব্যাড টাচের’ শিকার হয়েছিলেন প্রভাও
টেকনাফের পাহাড়ে ৩ লাশ, যৌথ বাহিনীর অভিযান
বিনা খরচে ওমরাহর সুযোগ, আবেদন করবেন যেভাবে
৭ নভেম্বর ছিলো শত্রু-মিত্র চিহ্নিত করার গুরুত্বপূর্ণ দিন: প্রধানমন্ত্রী
সামান্তাদের রাজনীতিতে আরও বড় জায়গা চান তাসনিম জারা
টেকনাফে পাচারকারীদের-যৌথবাহিনীর গোলাগুলি, আহত সেনাসদস্যের মৃত্যু
জামায়াতের জোটে আপত্তি, এনসিপি ছাড়লেন তিন নেত্রী
চুয়েট উপাচার্যের পুনর্বহালে রিজভীর দ্বারস্থ শিক্ষার্থীরা
হাসিনার গুণ্ডা-পাণ্ডারা গার্মেন্টসে আগুন দিচ্ছে: রিজভী
নিউইয়র্কে আবাসিক ভবনে ভয়াবহ আগুন, নিহত ৬