Sobar Desh | সবার দেশ বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১২:৪৫, ৫ মার্চ ২০২৫

সোনা পাচারের অভিযোগে অভিনেত্রী গ্রেফতার

সোনা পাচারের অভিযোগে অভিনেত্রী গ্রেফতার
ছবি: সংগৃহীত

সোনা পাচার করার অভিযোগে গ্রেফতার করা হয়েছে কন্নড় অভিনেত্রী রান্যা রাওকে। দুবাই থেকে বিপুল পরিমাণে সোনা পাচারের অভিযোগে বেঙ্গালুরুর আন্তর্জাতিক বিমানবন্দর থেকে  গ্রেফতার করা হয় তাকে।

হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে বলা হয়, সোমবার রাতে দুবাই থেকে বেঙ্গালুরু আসেন ওই অভিনেত্রী। আগে থেকে পাওয়া খবরের ভিত্তিতে ডিরেক্টরেট অফ রেভিনিউ ইন্টেলিজেন্স-এর (ডিআরআই) আধিকারিকরা তাকে আটক করেন। 

এরপর দেখা যায় ১৪.৮ কেজি সোনা তার সঙ্গে ছিলো। সেখান থেকে তাকে ডিআরআই অফিসে নিয়ে যাওয়া হয়। পরে রান্যা রাওকে গ্রেফতার করা হয়েছে। বেশ কিছু দিন ধরেই বার বার দুবাই যাচ্ছিলেন ওই অভিনেত্রী। বার বার বিদেশযাত্রার কারণেই ডিআরআই-এর সন্দেহে ছিলেন। 

ডিআরআই সূত্রে জানা যায়, গত ১৫ দিনে চার বার দুবাই যাতায়াত করেছেন ওই কন্নড় অভিনেত্রী। সোমবার বিমান থেকে বেঙ্গালুরু নামতেই তাকে আটক করেন ডিআরআই। 

কন্নড় সিনেমায় রান্যা রাও পরিচিত মুখ। কিচ্চা সুদীপের বিপরীতে লিড রোলেও দেখা গেছে তাকে। এছাড়াও একাধিক দক্ষিণ ভারতীয় সিনেমায় বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন।

সবার দেশ/এনএন

সম্পর্কিত বিষয়:

শীর্ষ সংবাদ:

জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী
ভালোবাসা ভাগের নয়, সম্পূর্ণ চাই—এমপি নজরুলের স্ত্রীর চিরকুট
আজিমপুরে বাসে আগুন দেয়ার চেষ্টা, যুবলীগকর্মী আটক
আশুলিয়ায় পোশাক কারখানার পাশে বিস্ফোরণ, নিহত ৭
চুয়েটের ৯ শিক্ষার্থীকে শোকজ, র‌্যাগিংয়ের অভিযোগ
দুপুরে একসঙ্গে খাবার,সন্ধ্যায় নজরুলের স্ত্রীর ঝুলন্ত লাশ
ভাত খাওয়া নিয়ে ছাত্রকে পিটিয়ে হত্যার অভিযোগ
জবিতে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ: ৮ বহিষ্কার
ইমরান খানের বোন আলিমা খান গ্রেফতার
প্রথম স্ত্রীসহ এমপি নজরুল পুলিশ হেফাজতে
এআইয়ের ভুল পরামর্শে দাফন, কোম্পানির বিরুদ্ধে মামলা
কমলাপুরে ট্রেনে আগুন
জ্বালানি তেলের দাম বাড়লো ২০ টাকা
গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত লাশ, ফ্ল্যাটে ছিলেন এমপি!
ভারি বৃষ্টিতে ডুবলো রাজধানী, চরম দুর্ভোগে নগরবাসী
চীনা যুদ্ধজাহাজ পরিদর্শনে প্রতিরক্ষা উপদেষ্টা ও নৌবাহিনী প্রধান