Sobar Desh | সবার দেশ বিনোদন ডেস্ক

প্রকাশিত: ০৮:০১, ২৫ অক্টোবর ২০২৫

আপডেট: ০৮:০৩, ২৫ অক্টোবর ২০২৫

‘তছনছ’ নিয়ে ব্যস্ত ববি, ফাঁস হওয়া অডিও জোড়াতালি

‘তছনছ’ নিয়ে ব্যস্ত ববি, ফাঁস হওয়া অডিও জোড়াতালি
ছবি: সংগৃহীত

ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা ইয়ামিন হক ববি সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ফাঁস হওয়া অডিও নিয়ে নীরবতা ভেঙেছেন। জানা গেছে, প্রযোজক–পরিচালক সাকিব সনেটের সঙ্গে তার সম্পর্ক শেষ হওয়ার পর নতুনভাবে একজন ব্যবসায়ী ও চলচ্চিত্র প্রযোজকের সঙ্গে কথোপকথনের অডিও ফাঁস হয়েছে। অডিওতে ববিকে চিৎকার করে কথা বলতে শোনা গেছে, যা নিয়ে জনমনে ব্যাপক আলোচনা চলছিলো।

গণমাধ্যমকে ববি বলেন, ফাঁস হওয়া কথাবার্তাগুলো দুই–তিন বছর আগের। বিভিন্ন সময়ের কথাকে জোড়াতালি দিয়ে প্রকাশ করা হয়েছে। এক কথার সঙ্গে আরেকটার কোনও মিল নেই। মনে হচ্ছে, কেউ উদ্দেশ্যপ্রণোদিতভাবে এ অডিও তৈরি করে ফেসবুকে ছড়িয়ে দিয়েছেন।

বর্তমান সম্পর্ক নিয়ে ববি বলেন, আমি এখন একদম স্বাভাবিক সম্পর্ক বজায় রেখেছি। বর্তমানে আমার সময় এবং মনোযোগ পুরোপুরি সিনেমার কাজে ব্যস্ত। আমি ‘তছনছ’ নামের সিনেমার শুটিং করছি এবং অন্য নতুন প্রজেক্টেও কাজ করছি।

ববি আরও জানান, তিনি প্রযোজক ‘বউ’ শিরোনামের সিনেমায় কাজ করছেন, যেখানে নিজেই নায়িকা। পাশাপাশি সৈকত নাসির পরিচালিত ‘মাস্টারমাইন্ড’ সিনেমার প্রি–প্রোডাকশন অনেক দূর এগিয়েছে।

আরও পড়ুন <<>> জন্মদিনে নিজেকেই শুভেচ্ছা জানালেন পরীমণি

ববি নিজের পেশাগত জীবনের দিকে মনোযোগী হয়ে, সামাজিক বিতর্কে অংশ না নেয়ার পক্ষে সাফ জানিয়েছেন।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

পাটোয়ারীর বক্তব্য বিকৃত করে ফায়দা লুটের চেষ্টা বিএনপির: এনসিপি
বিদেশে পালানোর চেষ্টা নওফেলের স্ত্রীর
জাতিসংঘ অধিবেশনের উদ্বোধনে প্রধানমন্ত্রী তারেক রহমান
রিটেনে পাস করলেই অ্যাডমিট কার্ড নিয়ে আসবা: ফজলুর রহমান
প্রধানমন্ত্রীর সঙ্গে বিশ্বব্যাংক প্রেসিডেন্টের বৈঠক
আইসিসির সদস্যদের পদত্যাগের আহ্বান ট্রাম্পের
ভুটান-মালদ্বীপের নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক
১০ কোটি টাকার সেতুতে বাঁশ দিয়ে ঢালাই, গ্রেফতার ১
নায়িকার সঙ্গে গোপন সম্পর্ক লিখে তোপের মুখে নওয়াজ
বঙ্গোপসাগরে ট্রলারডুবি, নিখোঁজ ২
সিদ্ধান্তের টেবিলে তরুণদের জায়গা দিতে হবে: খলিলুর রহমান
যুক্তরাষ্ট্রে শত শত ফ্লাইট বাতিল, ৯৭ ফ্লাইট বিলম্ব
বাসভাড়া বাড়লো ১৭ পয়সা
জাতিসংঘে ভাষণ দিতে নিউইয়র্কে প্রধানমন্ত্রী
জাপানে টাইফুন ‘দুজুয়ানের’ তাণ্ডব, নিহত ২
মধ্যরাতে উত্তাল চুয়েট, ভিসি ভবনে তালা