Sobar Desh | সবার দেশ বিনোদন ডেস্ক

প্রকাশিত: ০৯:৪২, ২৪ অক্টোবর ২০২৫

আপডেট: ০৯:৫১, ২৪ অক্টোবর ২০২৫

আগেভাগেই কেক কেটে উদযাপন

জন্মদিনে নিজেকেই শুভেচ্ছা জানালেন পরীমণি

জন্মদিনে নিজেকেই শুভেচ্ছা জানালেন পরীমণি
ছবি: সংগৃহীত

চিত্রনায়িকা পরীমণির জন্মদিন আজ, ২৪ অক্টোবর। ঢালিউডে অভিষেকের পর থেকে বরাবরই জাঁকজমক আয়োজনে জন্মদিন পালন করতেন এ তারকা। তবে গত তিন বছর ধরে তা হয়নি—একেবারেই ঘরোয়া পরিবেশে কেটেছে দিনটি। 

এবার কিছুটা ব্যতিক্রম ঘটেছে। চার দিন আগেই কেক কেটে জন্মদিন উদযাপন করেছেন পরীমণি, আর আজকের দিনে নিজেই নিজেকে শুভেচ্ছা জানিয়েছেন সোশ্যাল মিডিয়ায়।

নিজের ফেসবুক পেজে পরীমণি লিখেছেন,

এ জীবন শুধু বেঁচে থাকার চেয়ে বাঁচা জীবন উদযাপন করাই শ্রেয়। জীবনের আনন্দ, বেদনা, দুঃখ, কষ্ট, সুখ, ভালোবাসা—সব কিছু নিয়েই আজকের এ জীবন।

পোস্টের শেষে তিনি নিজেকেই শুভেচ্ছা জানান।

আরও পড়ুন <<>> আরও ৯৮ বাচ্চার মা হয়ে সেঞ্চুরি করতে চাই: পরীমণি

এর আগে জন্মদিন উপলক্ষে ফেসবুকে একগুচ্ছ ছবি প্রকাশ করে ভক্তদের মনে করিয়ে দেন বিশেষ দিনের কথা। জানান, এ বছর জন্মদিনে দেশে থাকবেন না, তাই আগেভাগেই কেক কেটে উদযাপন করেছেন। সে আয়োজনে পরীর পাশে ছিলেন অর্ক নামে এক ব্যক্তি।

ছবিগুলো প্রকাশের পর নেটিজেনদের কৌতূহল বাড়ে—কে এ অর্ক? মন্তব্যের জবাবে পরীমণি নিজেই বিষয়টি পরিষ্কার করেছেন। তিনি লিখেছেন, 

অর্ক একজন মেকআপ আর্টিস্ট, যার সঙ্গে পরিচয় কাজের সুবাদে। ঢাকায় একাই থাকে ও, আমাদের বাসাও একই এলাকায়। খুব ভালো রান্না করে—মাঝে মাঝে খাবার আদান-প্রদান হয়। দিন দিন ও আমার কাছে আহ্লাদি হয়ে গেছে। ওর অনেক ছোট ছোট আবদার থাকে, তেমনি এক আবদারে ওর বাসায় গিয়েছিলাম। গিয়ে দেখি এ অবস্থা!

পোস্টে অর্ককে ‘ভাই’ সম্বোধন করে ধন্যবাদ জানিয়ে পরীমণি লিখেছেন, এটাই এবারের জন্মদিনের প্রথম উদযাপন।

২০১৫ সালে ‘ভালোবাসা সীমাহীন’ চলচ্চিত্রের মাধ্যমে বড়পর্দায় আত্মপ্রকাশ করেন পরীমণি। সর্বশেষ তিনি অভিনয় করেছেন অনম বিশ্বাসের ওয়েব সিরিজ রঙিলা কিতাব-এ। বর্তমানে মুক্তির অপেক্ষায় রয়েছে তার নতুন সিনেমা ‘ডোডোর গল্প’।

সবার দেশ/কেএম

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা
বিতর্ককে পেছনে ফেলে ‘লক আপ ২’-এর চ্যাম্পিয়ন শ্রেয়া কালরা
পতনের আগেই স্বজনদের নিরাপদে সরিয়ে নেন হাসিনা
জুলাই স্মৃতি জাদুঘর উন্মুক্ত; অনলাইনে টিকিট কাটবেন যেভাবে
বাবরের নেতৃত্বে দাপুটে জয় পাকিস্তানের, সিরিজ শেষ সমতায়
পথ হারালে জুলাই জাদুঘরে এসে আবার পথ খুঁজে নেবো: ড. ইউনূস
জুলাই গণঅভ্যুত্থানের তথ্যচিত্রে ‘ত্রুটি’ নিয়ে দুঃখ প্রকাশ
জকসুর স্বাস্থ্য সম্পাদকের ওপর ছাত্রদলের হামলা
হাসিনার বক্তব্য ১০ মিনিটও শুনলেন না ৪৪ হাজার দর্শক
সাবেক এমপি আখতারুজ্জামান গ্রেফতার
গণভোটের রায় বাস্তবায়নে প্রয়োজনে জীবন দেবোব: জামায়াত আমির
খুনি হাসিনাকে বক্তব্যের সুযোগ দেয়া বাংলাদেশের সার্বভৌমত্বের অবমাননা
সাকিবের মাগুরার বাড়িতে হামলা, ভাঙচুর
গণঅভ্যুত্থানের কৃতিত্ব জনগণকেই ফিরিয়ে দিতে হবে: নাহিদ
আবু সাঈদের ছবি ছাড়া কোনও প্রামাণ্যচিত্র নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
জুলাই ডকুমেন্টারিতে বিকৃতি, ক্ষমা চেয়ে সংশোধনের ঘোষণা মন্ত্রীর
বাংলাদেশ দূতাবাস ফ্রান্সের উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত
জুলাইযোদ্ধাকে মারধর করে বের করে দিলো বিএনপি