Sobar Desh | সবার দেশ বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৯:০১, ১৬ নভেম্বর ২০২৫

পাওনাদারকে হত্যার হুমকির অভিযোগ

আত্মসমর্পণের পর জামিনে মুক্ত মেহজাবীন

আত্মসমর্পণের পর জামিনে মুক্ত মেহজাবীন
ছবি: সংগৃহীত

রাজধানীতে পারিবারিক ব্যবসায় পার্টনার করার প্রলোভন দেখিয়ে ২৭ লাখ টাকা আত্মসাৎ ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগে দায়ের হওয়া মামলায় আত্মসমর্পণের পর জামিন পেয়েছেন জনপ্রিয় মডেল ও অভিনেত্রী মেহজাবীন চৌধুরী ও তার ভাই আলিসান চৌধুরী। 

রোববার (১৬ নভেম্বর) বিকেলে তারা ঢাকার নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে আদালত তা মঞ্জুর করেন।

এর আগে দীর্ঘদিনের পরিচয়ের সুযোগ নিয়ে বাদী আমিরুল ইসলামের কাছ থেকে বিভিন্ন সময়ে নগদ ও বিকাশের মাধ্যমে ২৭ লাখ টাকা নেন মেহজাবীন ও তার ভাই—এমন অভিযোগে তাদের বিরুদ্ধে মামলা করেন তিনি। ব্যবসা শুরু না হওয়ায় টাকা ফেরত চাইলে নানা অজুহাতে সময়ক্ষেপণ এবং পরে ভয়ভীতি প্রদর্শনের অভিযোগও তুলে ধরেন বাদী।

মামলা সূত্রে জানা গেছে, নির্ধারিত তারিখে হাজির না হওয়ায় গত ১০ নভেম্বর নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালত-৩ এর বিচারক আফরোজা তানিয়া মেহজাবীন ও আলিসানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। পাশাপাশি গ্রেফতারি পরোয়ানা তামিল প্রতিবেদন দাখিলের জন্য আগামী ১৮ ডিসেম্বর দিন ধার্য করেন আদালত।

অভিযোগে বলা হয়, চলতি বছরের ১১ ফেব্রুয়ারি টাকা ফেরত চাইলে গত ১৬ মার্চ বাদীকে হাতিরঝিল রোডের পাশের একটি রেস্টুরেন্টে দেখা করতে বলা হয়। সেখানে গেলে মেহজাবীন, তার ভাইসহ আরও কয়েকজন তাকে অশালীন ভাষায় গালিগালাজ করেন এবং হুমকি দেন—টাকা চাইতে আসলে কিংবা বাসার সামনে দেখা গেলে হত্যা করা হবে। এতে আতঙ্কিত হয়ে বাদী প্রথমে ভাটারা থানায় গেলে তাকে আদালতে মামলা করতে পরামর্শ দেয়া হয়। পরে তিনি ফৌজদারি কার্যবিধির ১০৭/১১৭(৩) ধারায় নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করেন।

রোববার আত্মসমর্পণের পর আদালত উভয় আসামির জামিন মঞ্জুর করেন।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

২০৩০ সালে শীর্ষ ৩০ অর্থনীতির সম্ভাবনা বাংলাদেশের
সাবেক সিইসি হাবিবুল আউয়াল হত্যা মামলায় গ্রেফতার
১০ এয়ারবাস কিনছে বিমান, ৭ অক্টোবর চুক্তি
ভয়ভীতি দেখিয়ে পাটওয়ারীর কণ্ঠ স্তব্ধ করা যাবে না: নাহিদ
এক বছরে বদলে যাবে শেয়ারমার্কেটের চেহারা: অর্থমন্ত্রী
প্রীতম-শাহতাজের চার বছরের সংসারে বিচ্ছেদ
ছাত্রদলের হামলায় রাবির ৪ সাংবাদিক গুরুতর আহত
নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ফের হামলা, গাড়ি ভাঙচুর
ইমরান খানের মুক্তির দাবিতে পিটিআইয়ের লংমার্চ
৩০০ ফিটে উচ্ছেদ অভিযান, সরানো হলো বিলবোর্ড
রামপালে বিদ্যুৎ উৎপাদনে নতুন রেকর্ড
ভারতে পিটিয়ে ও পুড়িয়ে দুই মুসলিম যুবক হত্যা
জামায়াতকে ‘গুপ্ত’ বলার আগে নিজের চেহারা আয়নায় দেখুন: গোলাম পরওয়ার