Sobar Desh | সবার দেশ বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৬:০৬, ১৯ নভেম্বর ২০২৫

মিস ইউনিভার্স

জামদানি–শাপলায় দীপ্ত ‘দ্য কুইন অব বেঙ্গল’ মিথিলা

জামদানি–শাপলায় দীপ্ত ‘দ্য কুইন অব বেঙ্গল’ মিথিলা
ছবি: সংগৃহীত

থাইল্যান্ডে শুরু হয়েছে মিস ইউনিভার্সের ৭৪তম আসর। এবারের প্রতিযোগিতায় ১২১টি দেশের প্রতিনিধিদের সঙ্গে বিশ্বমঞ্চে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করছেন তানজিয়া জামান মিথিলা। 

আগামী ২১ নভেম্বর জানা যাবে কার মাথায় উঠবে ‘মিস ইউনিভার্স ২০২৫’-এর মুকুট। তার আগে প্রতিযোগীদের বিভিন্ন সেশনে নানা পরীক্ষায় অংশ নিতে হচ্ছে প্রতিদিনই।

এরই অংশ হিসেবে বুধবার (১৯ নভেম্বর) আয়োজিত হয় ন্যাশনাল কস্টিউম রাউন্ড। যেখানে প্রতিযোগীরা নিজেদের দেশের সংস্কৃতি, ইতিহাস ও ঐতিহ্য তুলে ধরেন পোশাকের মাধ্যমে। এ পর্যায়ে মিথিলা হাজির হন বাংলাদেশের গৌরবময় জামদানি শাড়িতে, যার নাম তিনি দিয়েছেন— ‘দ্য কুইন অব বেঙ্গল’।

বাংলাদেশের ঐতিহ্যবাহী তাঁতশিল্পকে বিশ্ববাসীর সামনে তুলে ধরতেই তিনি বেছে নিয়েছেন হাতে তৈরি এক বিশেষ জামদানি। এ শাড়ির প্রতিটি সুতায় জড়িয়ে আছে শিল্প, ঐতিহ্য, নিষ্ঠা ও কারিগরদের নিবেদিতপ্রাণ শ্রম। শাড়িটি তৈরি করতে কারিগরদের সময় লেগেছে ১২০ দিনেরও বেশি। এর নকশা করেছেন ডিজাইনার আফ্রিনা সাদিয়া সৈয়দা।

শাড়ির প্রধান আকর্ষণ শাপলা মোটিফ— যা বাংলাদেশের জাতীয় ফুলের সৌন্দর্যকে তুলে ধরে। একই সঙ্গে মিথিলার সোনার গহনাতেও ব্যবহার করা হয়েছে শাপলা-থিমের নকশা। তার জুয়েলারি ও বিশেষভাবে তৈরি ব্লাউজটি ডিজাইন করেছেন ৬ ইয়ার্ডস স্টোরির লরা খান।

মিথিলা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা নিজের অনুভূতিতে লিখেছেন—

মিস ইউনিভার্স বাংলাদেশের ন্যাশনাল কস্টিউম— ‘দ্য কুইন অব বেঙ্গল’। এটি এমন এক কাপড়, যার প্রতিটি সুতোয় রয়েছে শিল্পকলা, নিষ্ঠা এবং চিরন্তন কমনীয়তা।

তিনি আরও জানান, জামদানি কেবল একটি শাড়ি নয়— এটি বাংলাদেশের সংস্কৃতি, ঐতিহ্য ও শিল্পের এক জীবন্ত প্রতিচ্ছবি। ২০১৩ সালে ইউনেস্কো জামদানিকে ‘মানবতার অমূল্য সাংস্কৃতিক ঐতিহ্য’ হিসেবে যে স্বীকৃতি দিয়েছে, এ বিশেষ পোশাকে যেন তা নতুন করে জীবন্ত হয়ে উঠেছে।

১৭শ শতকের মোগল আমল থেকে শুরু হওয়া জামদানির ঐতিহ্য আজও বয়ে চলছে নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীর তীরের তাঁতগ্রামগুলোতে। সেখানকার কারিগরদের হাতেই বোনা হয়েছে মিথিলার এ শাড়ি— সেরা সুতির তন্তু ও স্বর্ণালি জরি মোটিফে সজ্জিত বিশেষ এক শিল্পকর্ম।

ন্যাশনাল কস্টিউম পর্বে মিথিলার উপস্থিতি শুধু পোশাকেই নয়, বরং উপস্থাপনায়ও বিশ্বমঞ্চে আলো কাড়ে। তার শাড়ি, গয়না, ব্লাউজ এবং সামগ্রিক উপস্থাপন— সব মিলিয়ে তাকে সত্যিই করে তুলেছে ‘দ্য কুইন অব বেঙ্গল’।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

পিরোজপুরে মোটরসাইকেল-ট্রলির সংঘর্ষে প্রাণ গেলো ৩ যুবকের, আহত ২
অস্ত্র ফেরত চান খুলনার আ.লীগ নেতারা
হাসিনা সীমান্ত দিয়ে ঢুকলে গ্রেফতার: বিজিবি
আ. লীগের ‘নৈরাজ্য’ ঠেকাতে আজ এনসিপির মোটরসাইকেল র‍্যালি
বেনাপোল সীমান্তে বিজিবির কড়া নজরদারি, রাতভর সার্চলাইটে টহল
বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে পারেন মুসলিমরা
গোপালগঞ্জে আ.লীগের দুই পক্ষের সংঘর্ষ, গুলিবিদ্ধ ৩, আহত ২০
মিরপুরে যাত্রীবাহী বাসে আগুন
বিএনপির মিছিলে নিষিদ্ধ আ.লীগের হামলা-গুলিবর্ষণ, গুলিবিদ্ধ ৫
কটিয়াদীতে জমি নিয়ে সংঘর্ষ, যুবদল নেতা নিহত
গ্রামীণ ব্যাংকে হামলা বন্ধের আহ্বান ড. ইউনূসের
ফ্যাসিস্টবিরোধী ঐক্যে পাশে থাকবে এনসিপি: নাহিদ
এনসিপির সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সংলাপ, জাতীয় ঐক্য আরও সুদৃঢ় হবে: মাহদী আমিন
ফ্যাসিবাদ ও জুলাই প্রশ্নে দলগুলোকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান প্রধানমন্ত্রীর
‘সাপকে বিশ্বাস করা যায়, আ.লীগকে নয়’— ভাইরাল খালেদা জিয়ার বক্তব্য
হজের নিবন্ধনের শেষ সময় ১০ ডিসেম্বর
প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে এনসিপি, আলোচনায় জুলাই সনদ
সরকারের নির্লিপ্ততায় সন্ত্রাসীরা আরও বেপরোয়া হচ্ছে: নাহিদ