Sobar Desh | সবার দেশ বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৩:৩৯, ১৬ নভেম্বর ২০২৫

মিস ইউনিভার্সে পোশাক বিতর্কে ক্ষোভ

কেনো বিকিনি পরলেন?— ব্যাখ্যা দিলেন মিথিলা

কেনো বিকিনি পরলেন?— ব্যাখ্যা দিলেন মিথিলা
ছবি: সংগৃহীত

বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ সৌন্দর্য প্রতিযোগিতা ‘মিস ইউনিভার্স’-এর ৭৪তম আসরে বাংলাদেশের প্রতিনিধি হিসেবে লড়ছেন মডেল ও অভিনেত্রী তানজিয়া জামান মিথিলা। গত সেপ্টেম্বরে ‘মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২৫’-এর মুকুট জয়ের পর দেশের পতাকা হাতে তিনি অক্টোবরে উড়ে যান থাইল্যান্ডে মূল আসরের প্রতিযোগিতায় অংশ নিতে।

সেখানে গিয়ে একের পর এক বিভিন্ন পর্ব শেষে সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও বার্তা প্রকাশ করেন মিথিলা। দেশে তার পোশাক নির্বাচন, বিশেষ করে বিকিনি পরা নিয়ে সমালোচনা-ট্রলের জবাব হিসেবে তিনি ভিডিওটিতে তুলে ধরেন প্রতিযোগিতার কঠিন বাস্তবতা এবং নিজের গভীর হতাশা।

মিথিলা বলেন,

বিদেশি কেউ ট্রল করলে এতে তার তেমন কিছু যায়–আসে না। কিন্তু দেশের মানুষ যখন পরিস্থিতির সঙ্গে পরিচিত হয়েও সমর্থন না দিয়ে সমালোচনায় ব্যস্ত থাকে, তখন তা হৃদয় ভেঙে দেয়। তার ভাষায়, 

তিনি একটি বড় দেশের প্রতিনিধিত্ব করছেন; প্রতিযোগিতার শৃঙ্খলা, সময়ানুবর্তিতা, প্রশিক্ষণ—সবকিছু সামলে সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছেন। তারপরও দেশের মানুষের কাছ থেকে প্রত্যাশিত সমর্থন না পেলে তা অত্যন্ত কষ্টদায়ক।

বিকিনি পরা নিয়ে তিনি বলেন, প্রতিযোগিতার নিয়ম মেনে চলা ছাড়া কোন বিকল্প নেই। তিনি স্পষ্টভাবে জানান,

বিকিনি রাউন্ড না করলে ‘টপ ৩০’–এ ওঠাই সম্ভব নয়। তাই জিততে চাইলে, দেশকে এগিয়ে নিতে চাইলে এ ড্রেস কোড মেনে নেয়াই একমাত্র উপায়। এখানে ধর্মীয় কোনও বিষয় নেই, বরং আছে আন্তর্জাতিক মানদণ্ডে প্রতিযোগিতা করার বাধ্যবাধকতা।

মিথিলার মতে, মিস ইউনিভার্স একটি অত্যন্ত প্রতিযোগিতাপূর্ণ মঞ্চ। এখানে সকল প্রতিযোগীই প্রস্তুত, দক্ষ এবং উচ্চমানের। তাদের সঙ্গে পাল্লা দিতে হলে তাকে যেমন কঠোর পরিশ্রম করতে হচ্ছে, তেমনি দেশের মানুষেরও সহায়ক ভূমিকায় এগিয়ে আসা জরুরি।

থাইল্যান্ড থেকে দেয়া এ বার্তায় তিনি সবাইকে অনুরোধ করেন সমালোচনার বদলে উৎসাহ দিতে—কারণ এ প্রতিযোগিতা শুধু তার নয়, পুরো বাংলাদেশের প্রতিনিধিত্বের বিষয়।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

সংসদে বিরল ঘটনা, সরকারি দলের এমপির মুলতবি প্রস্তাব গ্রহণ
ইরান যুদ্ধে পরাজয়ের দ্বারপ্রান্তে যুক্তরাষ্ট্র
সংবিধান সংস্কারের দাবিতে মাঠে নামছে ১১ দল
নির্বাচনের আগে আসামে মুসলিম প্রতিনিধিত্ব কমানোর ষড়যন্ত্র বিজেপির
টেইলর সুইফটের বিরুদ্ধে মামলা
ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় মার্কিন ঘাঁটি তছনছ
দেশের রেমিট্যান্সে নতুন ইতিহাস
বিএনপি এমপির দুই ছেলেসহ ৪ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
মার্কিন সেনাদের সঙ্গে রক্তের সমুদ্রে লড়াইয়ের প্রস্তুতি ইরানের
ট্রাইব্যুনালের সিসিটিভি ফুটেজ গায়েবের অভিযোগ
হবিগঞ্জে তেলবাহী ট্রেনের ৫ বগি লাইনচ্যুত
যশোরের তেলের তীব্র সংকট, ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষায়ও মিলছে না জ্বালানি
বীরগঞ্জে মাদক সেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড
ভালোবাসার টানে ট্রাকে সীমান্ত পেরিয়ে বেনাপোলে ভারতীয় দম্পতি
ই-সিগারেট নিষিদ্ধের ধারা বাদে উদ্বেগ, তরুণদের সুরক্ষায় আইন বহালের দাবি
বাংলাদেশের বিবৃতিতে কষ্ট পেয়েছি: ইরানি রাষ্ট্রদূত