Sobar Desh | সবার দেশ বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৫:৫১, ২০ জানুয়ারি ২০২৫

আপডেট: ১৫:৫৪, ২০ জানুয়ারি ২০২৫

তাহসান-রোজার বিয়ে, মা-বাবার ভূমিকা নিয়ে প্রশ্ন মিথিলার!

বিচ্ছেদের পরও তাহসান-মিথিলার যোগাযোগ ছিল। এবার প্রাক্তন স্বামীর দ্বিতীয় বিয়ে হতেই বাবার ভূমিকার নিয়ে কী বললেন অভিনেত্রী?

তাহসান-রোজার বিয়ে, মা-বাবার ভূমিকা নিয়ে প্রশ্ন মিথিলার!
ফাইল ছবি

নতুন বছরের শুরুতেই জীবনের নতুন অধ্যায় শুরু করেছেন বাংলাদেশের জনপ্রিয় সঙ্গীতশিল্পী ও অভিনেতা তাহসান খান। অভিনেত্রী রাফিয়াৎ রশিদ মিথিলার সঙ্গে দীর্ঘ ১১ বছরের দাম্পত্য ছিলো তাহসানের। 

২০১৭ তাদের বিয়ে ভাঙে তাহসান-মিধিলার। ২০১৯-এর ডিসেম্বরে ওপার বাংলার পরিচালক সৃজিত মুখোপাধ্যায়ের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন মিথিলা। যদিও মেয়ে আয়রার অভিভাবকত্ব যৌথভাবেই পালন করছেন তাহসান-মিথিলা। আয়রা অবশ্য বেশির ভাগ সময় থাকে মায়ের সঙ্গে। 

দীর্ঘদিন কোনও সম্পর্কে জড়াননি তাহসান। সম্প্রতি রূপটান শিল্পী রোজ়া আহমেদের সঙ্গে তার সম্পর্কের কথা জানা যায়, ২০২৫ সালেই নতুন ঘর বেধেছেন গায়ক। এবার মেয়ের জীবনে বাবার ভূমিকা নিয়ে প্রশ্ন তুললেন মিথিলা?

কলকাতায় শ্বশুরবাড়ি, তবু মেয়েকে নিয়ে ঢাকায় থাকতেই পছন্দ করেন মিথিলা। নিজের কাজ ও মেয়ে আয়রার জন্যই এ সিদ্ধান্ত তার, জানিয়েছিলেন নিজেই। 

অভিনেত্রী বলেছিলেন, আফ্রিকায় একটা কথা আছে, ‘একটা বাচ্চাকে বড় করতে পুরো গ্রামের প্রয়োজন’। এটাই সত্যি। আমি বলতে চাইছি বাচ্চা মানুষ করার ক্ষেত্রে ঠাকুরদা-ঠাকুরমা, শাশুড়ি, বন্ধু সকলকে দরকার। আমার ঢাকায় চলে যাওয়ার এটাই মূল কারণ ছিলো। মেয়েকে পরিবারের সাহচর্য দেওয়া। 

মেয়েকে নিয়ে ভীষণ রকম সচেতন ও সাবধানী মিথিলা। তিনি সন্তান বড় করার ক্ষেত্রে মা-বাবার দু’জনের ভূমিকা যে আছে, মানেন সে কথা। সম্প্রতি একটি অনুষ্ঠানে মিথিলা বলেন, আজকাল সন্তান বড় হলে বিদেশে চলে যায় পড়াশোনা করতে। তবে সন্তান বাইরে চলে গেলে বাবা-মায়ের ভিতরে যে অসহায়ত্ব কাজ করে সেটা প্রতি মুহূর্তে অনুভব করতে পারি। তাই মেয়েকে কখনও বিদেশে পাঠাতে চাই না।

মিথিলা বার বার বলেছেন বিচ্ছেদ হয়ে গেলেও তাহসানের সঙ্গে বন্ধুত্ব রয়েছে। অভিনেত্রী মনে করেন, সন্তান থাকলে তার স্বার্থ আগে দেখতে হবে। সন্তানের মানসিক স্বাস্থ্য সর্বাগ্রে। মিথিলার কথায়, আমি আয়রাকে দেখতে পেলাম না। আমি আর তাহসান লড়াই করলাম, এ ইগোর যুদ্ধে তো বাচ্চার ক্ষতি হবে।

সবার দেশ/কেএম
 

সম্পর্কিত বিষয়:

শীর্ষ সংবাদ:

অলাভজনক রাষ্ট্রায়ত্ত কারখানা চালুর প্রক্রিয়া দ্রুত সম্পন্নের নির্দেশ প্রধানমন্ত্রীর
খামেনির রাষ্ট্রীয় বিদায়ে ৩ হাজার মৃত্যুর শঙ্কা, অতিরিক্ত কবর প্রস্তুত
রুদ্ধশ্বাস ম্যাচে ৩-২ গোলে আর্জেন্টিনার জয়
টাইব্রেকারে অস্ট্রেলিয়াকে হারিয়ে ইতিহাস গড়লো মিশর
জুলাই-আগস্টে বড় বন্যার শঙ্কা
তাপপ্রবাহে ফ্রান্সে বিপর্যয়, দাবানলে পুড়ছে বন
নভোএয়ারে যান্ত্রিক ত্রুটি, জরুরি অবতরণ ঢাকায়
তারেক রহমানের চীন সফর নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে ভারত
কোলকাতায় বাংলাদেশি নারী ধর্ষণের শিকার, অভিযুক্ত গ্রেফতার
বকেয়া সুবিধাসহ ১ কোটি টাকার প্রণোদনা পাচ্ছেন আযমী
সলিমুল্লাহ খানকে ঘিরে বিতর্ক: সমালোচনা, প্রতিহিংসা নাকি পারশ্রীকাতরতা?
বিদেশি হস্তক্ষেপের বিরুদ্ধে বাংলাদেশের পাশে থাকবে চীন: জানালেন রাষ্ট্রদূত ইয়াও ওয়েন
রাখাইনে তীব্র বিমান হামলা, টেকনাফ সীমান্তে আতঙ্ক
সহকারী শিক্ষিকার বদলির দাবিতে বাগাতিপাড়ায় মানববন্ধন
নিরাপত্তা শঙ্কায় বাবার জানাজায় থাকছেন না মোজতবা খামেনি
এমপি মনির বক্তব্য ঘৃণাভরে প্রত্যাখ্যান করলাম: ছাত্রদল সভাপতি