Sobar Desh | সবার দেশ বিনোদন ডেস্ক

প্রকাশিত: ০১:৪৪, ২৭ আগস্ট ২০২৫

ইউনিভার্সিটি অব জেনেভা থেকে মিথিলার পিএইচডি ডিগ্রি অর্জন

ইউনিভার্সিটি অব জেনেভা থেকে মিথিলার পিএইচডি ডিগ্রি অর্জন
ছবি: সংগৃহীত

অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলার জীবন আরও এক ধাপ এগিয়েছে—তিনি অর্জন করেছেন পিএইচডি ডিগ্রি। গত সোমবার গভীর রাতে মিথিলা নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এ সুখবর জানিয়ে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের সঙ্গে ভাগাভাগি করেন। এ অর্জনে অভিনন্দন জানিয়েছেন পরিচালক সৃজিত মুখার্জিও।

মিথিলা ইউনিভার্সিটি অব জেনেভা থেকে আর্লি চাইল্ডহুড এডুকেশন নিয়ে পিএইচডি সম্পন্ন করেছেন। সৃজিত তাঁর পোস্ট শেয়ার করে লিখেছেন, “অবিশ্বাস্য সাফল্য, অভিনন্দন!”। পোস্টটি শেয়ার হওয়ার সঙ্গে সঙ্গে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীরা মিথিলাকে অভিনন্দন জানাচ্ছেন।

২০১৯ সালে তাহসানের সঙ্গে বিবাহবিচ্ছেদের পর মিথিলা সৃজিতের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন। মেয়ে আইরাকে নিয়ে কলকাতায় সংসার শুরু হলেও কিছু মাস ধরে তারা ঢাকায় বসবাস করছেন। ব্যক্তিগত জীবনের বিষয়ে কখনোই মিথিলা বা সৃজিত খোলাখুলি কথা বলেননি। মিথিলা এক সাক্ষাৎকারে আইরার দেখভাল নিয়ে বলেন, “একটা বাচ্চাকে বড় করতে পুরো গ্রামের প্রয়োজন। আইরার যত্নের জন্য নানা-নানিদের ও বন্ধুদের সহায়তা বাংলাদেশে রয়েছে।”

শিক্ষাজীবনে মেধাবী মিথিলা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে প্রথম বিভাগে স্নাতক ও স্নাতকোত্তর শেষ করেন। এরপর ব্র্যাক বিশ্ববিদ্যালয় থেকে দ্বিতীয় মাস্টার্সে সিজিপিএ ৪-এর মধ্যে ৪ পেয়ে চ্যান্সেলর গোল্ড মেডেল অর্জন করেন। ২০১৪-১৬ শিক্ষাবর্ষে তিনি সমস্ত বিভাগের মধ্যে একমাত্র সর্বোচ্চ সিজিপিএ অর্জনকারী শিক্ষার্থী ছিলেন।

অভিনয়, সন্তান ও সংসার সামলানো এবং ফুলটাইম চাকরির পাশাপাশি মিথিলা পিএইচডি অর্জনের জন্য ইউনিভার্সিটি অব জেনেভায় পাঁচ বছরের কঠোর অধ্যয়ন চালিয়েছেন। এই অর্জন তার বহুমুখী প্রতিভা ও অধ্যাবসায়ের পরিচয় বহন করে।

সবার দেশ/এফএস 

সম্পর্কিত বিষয়:

শীর্ষ সংবাদ:

পিরোজপুরে মোটরসাইকেল-ট্রলির সংঘর্ষে প্রাণ গেলো ৩ যুবকের, আহত ২
অস্ত্র ফেরত চান খুলনার আ.লীগ নেতারা
হাসিনা সীমান্ত দিয়ে ঢুকলে গ্রেফতার: বিজিবি
আ. লীগের ‘নৈরাজ্য’ ঠেকাতে আজ এনসিপির মোটরসাইকেল র‍্যালি
বেনাপোল সীমান্তে বিজিবির কড়া নজরদারি, রাতভর সার্চলাইটে টহল
বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে পারেন মুসলিমরা
গোপালগঞ্জে আ.লীগের দুই পক্ষের সংঘর্ষ, গুলিবিদ্ধ ৩, আহত ২০
মিরপুরে যাত্রীবাহী বাসে আগুন
বিএনপির মিছিলে নিষিদ্ধ আ.লীগের হামলা-গুলিবর্ষণ, গুলিবিদ্ধ ৫
কটিয়াদীতে জমি নিয়ে সংঘর্ষ, যুবদল নেতা নিহত
গ্রামীণ ব্যাংকে হামলা বন্ধের আহ্বান ড. ইউনূসের
ফ্যাসিস্টবিরোধী ঐক্যে পাশে থাকবে এনসিপি: নাহিদ
এনসিপির সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সংলাপ, জাতীয় ঐক্য আরও সুদৃঢ় হবে: মাহদী আমিন
ফ্যাসিবাদ ও জুলাই প্রশ্নে দলগুলোকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান প্রধানমন্ত্রীর
‘সাপকে বিশ্বাস করা যায়, আ.লীগকে নয়’— ভাইরাল খালেদা জিয়ার বক্তব্য
হজের নিবন্ধনের শেষ সময় ১০ ডিসেম্বর
প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে এনসিপি, আলোচনায় জুলাই সনদ
সরকারের নির্লিপ্ততায় সন্ত্রাসীরা আরও বেপরোয়া হচ্ছে: নাহিদ