Sobar Desh | সবার দেশ বিনোদন ডেস্ক

প্রকাশিত: ০১:৪১, ১৬ নভেম্বর ২০২৫

আমি জিতলেই জিতবে বাংলাদেশ: মিথিলা

আমি জিতলেই জিতবে বাংলাদেশ: মিথিলা
ছবি: সংগৃহীত

থাইল্যান্ডে অনুষ্ঠিত ৭৪তম মিস ইউনিভার্সের মঞ্চে বাংলাদেশের তানজিয়া জামান মিথিলা নিজের অবস্থান জোরালোভাবে জানান দিয়েছেন। বিশ্বের ১২১টি দেশের প্রতিযোগীর সঙ্গে লড়াই করে তিনি এখন ‘পিপলস চয়েস’ ভোটে শীর্ষে রয়েছেন।

মিস ইউনিভার্স অ্যাপে ভোটের আপডেট অনুযায়ী, মিথিলা ৬ লাখ ৭৪ হাজার ৯২৬ ভোটে এগিয়ে আছেন, পিছনে রেখেছেন চিলি ও ফিলিপাইনকে। এর আগে সেরা দশে জায়গা করে নেওয়া থেকে শুরু করে সেরা পাঁচ, এবং এরপর তৃতীয় থেকে দ্বিতীয় স্থানে উঠে আসা পর্যন্ত মিথিলার এই সাফল্য দেশের মধ্যে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে তার জন্য তুমুল ভোট প্রচারণা চলছে।

থাইল্যান্ড থেকে মিথিলা বলেন, এখন বাংলাদেশ এক নম্বরে। এটি শুধু আমার নয়, আমাদের সবার জয়। ভোট দিতে থাকুন ১৯ নভেম্বর পর্যন্ত। চলুন একসঙ্গে ইতিহাস গড়ি—অপ্রতিরোধ্য বাংলাদেশ!’ তিনি আরও যোগ করেন, ‘এবার জয় আমাদের হবে।

বাংলাদেশের প্রতিনিধি হিসেবে মিথিলার পাশে দাঁড়িয়েছেন দেশের শোবিজ অঙ্গনের বহু তারকা। জয়া আহসান, মেহজাবীন চৌধুরী, রুনা খান, শবনম বুবলী, মুমতাহিনা টয়া, সাফা কবীর, জান্নাতুল পিয়া, জান্নাতুল ফেরদৌস ঐশী, শবনম ফারিয়া, সালমান মুক্তাদিরসহ অনেকে সামাজিক মাধ্যমে ভোটের আহ্বান জানিয়েছেন।

দেশের যে কোনো প্রান্ত থেকে মিথিলাকে ভোট দেওয়া যাবে। ভোট দিতে মিস ইউনিভার্স অ্যাপে গিয়ে বাংলাদেশ নির্বাচন করে ‘গেট ভোট’ অপশনে ক্লিক করতে হবে। ‘পিপলস চয়েস’ সেকশনসহ অন্যান্য বিভাগে তানজিয়া জামান মিথিলাকে নির্বাচন করা যাবে এবং প্রতিটি বিজ্ঞাপন দেখার মাধ্যমে অতিরিক্ত ভোটের সুযোগও রয়েছে।

উল্লেখ্য, চলতি বছরের সেপ্টেম্বর তানজিয়া জামান মিথিলা ‘ফ্লোরাব্যাংক মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২৫’-এর মুকুট জিতেছেন। এর আগে ২০২০ সালে তিনি একই খেতাব অর্জন করেছিলেন, তবে করোনার কারণে আন্তর্জাতিক পর্বে অংশ নিতে পারেননি।

সবার দেশ/এফএস 

শীর্ষ সংবাদ:

ব্রিকসে না গিয়ে দেশকে সম্মানিত করেছেন প্রধানমন্ত্রী: রিজভী
তিন মেট্রোরেলে আড়াই লাখ কোটি টাকা অনুমোদন
উত্তাল ভারতের মণিপুর, দুই দিনে ৬ মৃত্যু
১১ হাজার কোটি ফিরলেই গ্যাস-বিদ্যুৎ হাসবে!
‘নামে বিজ্ঞান আছে’ ভেবেই রাষ্ট্রবিজ্ঞানে মিথিলা!
ঢাবিতে ককটেল বিস্ফোরণ, ছাত্রদলের বিক্ষোভ
ঢাবিতে পরপর ৩ ককটেল বিস্ফোরণ
গ্যাস সরবরাহ বাড়লো জাতীয় গ্রিডে
ফ্যাসিস্ট আমলে৬০ লাখের বেশি মিথ্যা মামলা হয়েছে: আইনমন্ত্রী
ইমরানকে ‘ধীরে ধীরে হত্যা’ করা হচ্ছে-দাবি ছেলেদের
আবারও ৫ দিনের ছুটির ফাঁদে দেশ
জিন্নাহর ছবি ছেঁড়াকে ‘মব’ বললেন ডাকসু নেতারা
ভারতে বিশ্বকাপ না খেলার সিদ্ধান্ত সঠিক ছিলো: আসিফ নজরুল
পশ্চিমবঙ্গে গো-মাংসে কড়াকড়ি, খাদ্যাভ্যাস পরিবর্তনে বাধ্য হচ্ছেন নাগরিকরা
জুলাই গণহত্যা: ওবায়দুল কাদের-আরাফাতসহ ৭ জনের মৃত্যুদণ্ড
বিদ্যুতে লোপাট: ক্যাপাসিটি চার্জে ২.৯ লাখ কোটি টাকা