Sobar Desh | সবার দেশ বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৭:১২, ৮ ডিসেম্বর ২০২৫

আপডেট: ১৭:১৩, ৮ ডিসেম্বর ২০২৫

পানি ঢালার পারফরম্যান্স

নেতিবাচক অঙ্গভঙ্গিতে বিতর্কের মুখে নেহা কক্কর

নেতিবাচক অঙ্গভঙ্গিতে বিতর্কের মুখে নেহা কক্কর
ছবি: সংগৃহীত

বলিউডের জনপ্রিয় কণ্ঠশিল্পী নেহা কক্কর আবারও বিতর্কের মুখে। সম্প্রতি এক কনসার্টে তার পারফরম্যান্সের সময়কার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ার পর নেটদুনিয়ায় সমালোচনার ঝড় উঠেছে। 

ভিডিওতে দেখা যায়, লেপার্ড-প্রিন্টের আঁটসাঁট পোশাক পরে গান গাওয়ার সময় নেহা হঠাৎ একটি পানির বোতল তুলে নিয়ে নিজের শরীরের উপরিভাগে ঢেলে দেন।

ভিডিওটি ভাইরাল হওয়ার পর নেটিজেনদের মধ্যে তুমুল বির্তক শুরু হয়। কেউ একে ‘সাহসী পারফরম্যান্স’ হিসেবে দেখছেন, আবার অনেকে এটিকে ‘অশোভন প্রদর্শনী’ ও ‘সস্তা জনপ্রিয়তার চেষ্টা’ বলে কটূক্তি করছেন। টিকটক ও ইনস্টাগ্রামে ভিডিওটি ইতোমধ্যেই এক কোটির বেশি মানুষ দেখে ফেলেছেন।

সমালোচকদের অভিযোগ, নেহা একজন কণ্ঠশিল্পী হলেও গানের চেয়ে শরীরী অঙ্গভঙ্গিকে বেশি গুরুত্ব দিচ্ছেন। এক ব্যবহারকারী মন্তব্য করেন, ‘সুরের রানি থেকে এমন পর্যায়ে নামা দুঃখজনক।’ আরেকজন লিখেছেন, ‘ভাইরাল হওয়ার নেশায় নিজের ইমেজ নষ্ট করছেন নেহা।’

তবে নেহা কক্করের ভক্তরা তাকে সমর্থন জানিয়ে বলছেন, এটি কেবল মঞ্চপারফরম্যান্সের অংশ, আন্তর্জাতিক কনসার্টে এমন উন্মাদনা স্বাভাবিক।

এটাই প্রথম নয়—এর আগেও মঞ্চে সাহসী নৃত্য, বডি ল্যাঙ্গুয়েজ এবং ভিজ্যুয়াল পারফরম্যান্সের জন্য সমালোচনার মুখে পড়েছেন নেহা। যদিও সমালোচনার তোয়াক্কা না করে তিনি বরাবরই নিজের স্টেজ-পার্সোনা ধরে রেখেছেন। তবে এবারের পানি ঢেলে দেয়ার দৃশ্য সামাজিক রুচিবোধ ও নৈতিক মানদণ্ড নিয়ে নতুন করে আলোচনা সৃষ্টি করেছে।

সবার দেশ/কেএম

সম্পর্কিত বিষয়:

শীর্ষ সংবাদ:

পাটোয়ারীর বক্তব্য বিকৃত করে ফায়দা লুটের চেষ্টা বিএনপির: এনসিপি
বিদেশে পালানোর চেষ্টা নওফেলের স্ত্রীর
জাতিসংঘ অধিবেশনের উদ্বোধনে প্রধানমন্ত্রী তারেক রহমান
রিটেনে পাস করলেই অ্যাডমিট কার্ড নিয়ে আসবা: ফজলুর রহমান
প্রধানমন্ত্রীর সঙ্গে বিশ্বব্যাংক প্রেসিডেন্টের বৈঠক
আইসিসির সদস্যদের পদত্যাগের আহ্বান ট্রাম্পের
ভুটান-মালদ্বীপের নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক
১০ কোটি টাকার সেতুতে বাঁশ দিয়ে ঢালাই, গ্রেফতার ১
নায়িকার সঙ্গে গোপন সম্পর্ক লিখে তোপের মুখে নওয়াজ
বঙ্গোপসাগরে ট্রলারডুবি, নিখোঁজ ২
সিদ্ধান্তের টেবিলে তরুণদের জায়গা দিতে হবে: খলিলুর রহমান
যুক্তরাষ্ট্রে শত শত ফ্লাইট বাতিল, ৯৭ ফ্লাইট বিলম্ব
বাসভাড়া বাড়লো ১৭ পয়সা
জাতিসংঘে ভাষণ দিতে নিউইয়র্কে প্রধানমন্ত্রী
জাপানে টাইফুন ‘দুজুয়ানের’ তাণ্ডব, নিহত ২
মধ্যরাতে উত্তাল চুয়েট, ভিসি ভবনে তালা