Sobar Desh | সবার দেশ বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৯:১৮, ২৫ অক্টোবর ২০২৫

আপডেট: ১৯:১৯, ২৫ অক্টোবর ২০২৫

চুম্বন বিতর্কে বুলিংয়ের শিকার, দুঃখ নিয়ে দেশত্যাগ মল্লিকার

চুম্বন বিতর্কে বুলিংয়ের শিকার, দুঃখ নিয়ে দেশত্যাগ মল্লিকার
ছবি: সংগৃহীত

এক সময় বলিউডে সাহসী চরিত্রে অভিনয়ের জন্য আলোচনায় ছিলেন মল্লিকা শেরাওয়াত। পর্দায় চুম্বন দৃশ্যের কারণে যিনি একসময় সমালোচনার মুখে পড়েছিলেন, আজ তিনি থাকেন লস অ্যাঞ্জেলেসে। বুলিং ও হয়রানির কষ্ট ভুলতে দেশ ছেড়েছিলেন তিনি। 

শুক্রবার (২৪ অক্টোবর) ছিলো এ অভিনেত্রীর জন্মদিন, আর সে উপলক্ষে আবারও আলোচনায় এসেছে তার বিতর্কিত কিন্তু সংগ্রামী জীবন।

শুরুর গল্প

হরিয়ানার এক ঐতিহ্যবাহী জাট পরিবারে জন্ম মল্লিকার। সিনেমায় যোগ দেয়ার সিদ্ধান্তে পরিবার তীব্র আপত্তি জানায়। তবুও একা পথচলা শুরু করেন তিনি। টেলিভিশন বিজ্ঞাপন দিয়েই শুরু হয় তার অভিনয়জীবন—শাহরুখ খান ও অমিতাভ বচ্চনের বিজ্ঞাপনে তাকে দেখা যায়। এরপর বড় পর্দায় আসেন ‘খোয়াইশ’ ও ‘মার্ডার’ ছবির মাধ্যমে, যা তাকে দ্রুতই বলিউডের আলোচিত মুখে পরিণত করে।

সাহসের মূল্য

সাহসী চরিত্রে অভিনয়ের জন্য যেমন প্রশংসা পেয়েছেন, তেমনি হয়েছেন তীব্র সমালোচনারও শিকার। ভারতীয় সংবাদমাধ্যম ‘পিটিআই’–কে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেন, আমাকে বলা হতো নৈতিকতাহীন, কারণ আমি পর্দায় চুমু খেয়েছি বা ছোট স্কার্ট পরেছি। এসব কারণে আমাকে অনেক সিনেমা থেকে বাদ দেয়া হয়েছে।

তিনি আরও জানান, 

অনেক নায়ক ব্যক্তিগতভাবে ঘনিষ্ঠ হতে চাইতো। তারা বলতো, ‘পর্দায় করতে পারো, তাহলে ব্যক্তিগতভাবে সমস্যা কোথায়?’—এ মানসিকতার কারণেই আমি বহু প্রজেক্ট হারিয়েছি।

বুলিং ও দেশত্যাগ

মল্লিকার ভাষায়, 

পুরুষদের কখনও আমার সঙ্গে সমস্যা ছিলো না, কিন্তু মিডিয়ার একাংশ ও কিছু নারী আমাকে নিয়ে ভয়ংকর বুলিং করেছে। সেটা আমাকে মানসিকভাবে ভীষণ আঘাত করেছিলো।

তিনি বলেন, আমি বুঝতে পারতাম না, নারীরা কেনো আমার প্রতি এত বিদ্বেষ দেখায়। তখনই আমি দেশ ছেড়ে বাইরে চলে যাই কিছুদিনের জন্য। নিজের মানসিক শান্তি ফিরে পেতে চেয়েছিলাম।

আরও পড়ুন <<>> ‘তছনছ’ নিয়ে ব্যস্ত ববি, ফাঁস হওয়া অডিও জোড়াতালি

তবে সময়ের সঙ্গে পরিস্থিতি বদলেছে। এখন তার প্রতি গ্রহণযোগ্যতা ও ভালোবাসা বেড়েছে বলে জানান তিনি।

বলিউডের বাইরে জীবন

বলিউডের পাশাপাশি মল্লিকা আন্তর্জাতিক অঙ্গনেও নিজেকে তুলে ধরেছেন। তিনি অতিথি হয়েছেন জনপ্রিয় মার্কিন টক শো ‘জিমি কিমেল লাইভ’ ও ‘দ্য এলেন ডিজেনারেস শো’–তে। বর্তমানে নিয়মিত লস অ্যাঞ্জেলেসে থাকলেও সোশ্যাল মিডিয়ায় নিজের দিনযাপন, ভ্রমণ ও চিন্তাভাবনা শেয়ার করেন নিয়মিত।

দীর্ঘ বিরতির পর ২০২৪ সালে রাজকুমার রাও ও তৃপ্তি দিমরি অভিনীত ‘ভিকি বিদ্যা কা ওহ ওয়ালা ভিডিও’ চলচ্চিত্রের মাধ্যমে আবারও পর্দায় ফিরেছেন মল্লিকা শেরাওয়াত—নিজের মতো করে, সাহস ও আত্মবিশ্বাসে ভরপুর এক নারী হয়ে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

পাটোয়ারীর বক্তব্য বিকৃত করে ফায়দা লুটের চেষ্টা বিএনপির: এনসিপি
বিদেশে পালানোর চেষ্টা নওফেলের স্ত্রীর
জাতিসংঘ অধিবেশনের উদ্বোধনে প্রধানমন্ত্রী তারেক রহমান
রিটেনে পাস করলেই অ্যাডমিট কার্ড নিয়ে আসবা: ফজলুর রহমান
প্রধানমন্ত্রীর সঙ্গে বিশ্বব্যাংক প্রেসিডেন্টের বৈঠক
আইসিসির সদস্যদের পদত্যাগের আহ্বান ট্রাম্পের
ভুটান-মালদ্বীপের নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক
১০ কোটি টাকার সেতুতে বাঁশ দিয়ে ঢালাই, গ্রেফতার ১
নায়িকার সঙ্গে গোপন সম্পর্ক লিখে তোপের মুখে নওয়াজ
বঙ্গোপসাগরে ট্রলারডুবি, নিখোঁজ ২
সিদ্ধান্তের টেবিলে তরুণদের জায়গা দিতে হবে: খলিলুর রহমান
যুক্তরাষ্ট্রে শত শত ফ্লাইট বাতিল, ৯৭ ফ্লাইট বিলম্ব
বাসভাড়া বাড়লো ১৭ পয়সা
জাতিসংঘে ভাষণ দিতে নিউইয়র্কে প্রধানমন্ত্রী
জাপানে টাইফুন ‘দুজুয়ানের’ তাণ্ডব, নিহত ২
মধ্যরাতে উত্তাল চুয়েট, ভিসি ভবনে তালা