Sobar Desh | সবার দেশ স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ০০:৩৮, ৮ সেপ্টেম্বর ২০২৬

আমিই বিশ্বের সেরা ফুটবলার: এমবাপ্পে

আমিই বিশ্বের সেরা ফুটবলার: এমবাপ্পে
ছবি: সংগৃহীত

চ্যাম্পিয়নস লিগে ইন্টার মিলানের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচের আগে আত্মবিশ্বাসের ঝলক দেখালেন রিয়াল মাদ্রিদের ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পে। সংবাদ সম্মেলনে নিজেকে বিশ্বের সেরা ফুটবলার হিসেবে দাবি করেছেন তিনি। একই সঙ্গে ক্যারিয়ারের অন্যতম কাঙ্ক্ষিত ব্যক্তিগত পুরস্কার ব্যালন ডি’অর জয়ের আশাবাদও জানিয়েছেন এ ফরোয়ার্ড।

নিজেকে বিশ্বের সেরা মনে করেন কি না—এমন প্রশ্নের জবাবে এমবাপ্পে বলেন, হয়তো মানুষ ভিন্নভাবে চিন্তা করে। তবে আমার মনে হয় না, এটি এমন কোনx বিষয় যা নিয়ে আমাদের বিতর্ক করা প্রয়োজন আছে।

এমবাপ্পের এমন আত্মবিশ্বাসের পেছনে সাম্প্রতিক পারফরম্যান্সও বড় কারণ। ২০২৬ বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ফ্রান্সের হয়ে ১০ গোল করেন তিনি। টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতা হিসেবে জেতেন গোল্ডেন বুটও।

বিশ্বকাপে ১০ গোল করার পাশাপাশি ইতিহাসের পাতায়ও জায়গা করে নেন এমবাপ্পে। বিশ্বকাপের ইতিহাসে তার মোট গোলসংখ্যা দাঁড়ায় ২২-এ, যা তাকে আসরটির সর্বকালের সর্বোচ্চ গোলদাতা বানিয়েছে।

তবে ব্যক্তিগত সাফল্যের সবচেয়ে বড় স্বীকৃতি ব্যালন ডি’অর এখনো অধরা এমবাপ্পের। ফরাসি তারকার এ পুরস্কারে এখন পর্যন্ত সর্বোচ্চ অর্জন ২০২৩ সালে তৃতীয় স্থান। সে সময় তিনি প্যারিস সেন্ট জার্মেইয়ের (পিএসজি) খেলোয়াড় ছিলেন।

রিয়াল মাদ্রিদে যোগ দেয়ার পরও ধারাবাহিকভাবে আলোচনায় থাকা এমবাপ্পে এবার ব্যালন ডি’অর জয়ের লক্ষ্যেই এগোচ্ছেন। তার সাম্প্রতিক পারফরম্যান্স ও আত্মবিশ্বাস সে প্রত্যাশাকেই আরও জোরালো করছে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ: