Sobar Desh | সবার দেশ ক্রীড়া প্রতিবেদক

প্রকাশিত: ০০:৪৯, ৫ মে ২০২৫

আপডেট: ০০:৫০, ৫ মে ২০২৫

এমবাপ্পের জোড়া গোলে বেঁচে গেলো রিয়াল

এমবাপ্পের জোড়া গোলে বেঁচে গেলো রিয়াল
ছবি: সংগৃহীত

লা লিগার শিরোপার দৌড়ে টিকে থাকার লড়াইয়ে গুরুত্বপূর্ণ জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ। রোবার (৪ মে) রাতে সান্তিয়াগো বার্নাব্যুতে ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পের জোড়া গোলে সেল্তা ভিগোকে ৩-২ ব্যবধানে হারিয়েছে তারা।

রড্রিগো অসুস্থ থাকায় রিয়ালের একাদশে সুযোগ পান ২০ বছর বয়সী তুর্কি মিডফিল্ডার আর্দা গুলার। ম্যাচের ৩৩তম মিনিটে ডি-বক্সের ভেতর থেকে কার্লিং শটে গোল করে রিয়ালকে এগিয়ে দেন তিনি।

দ্বিতীয়ার্ধে ৫৪ মিনিটে কিলিয়ান এমবাপ্পে প্রথম গোল করেন এবং ৬৭ মিনিটে নিজের দ্বিতীয় গোল করে ব্যবধান ৩-০ করেন। ম্যাচের শেষদিকে ৭৬ ও ৮৩ মিনিটে দুটি গোল করে রিয়ালকে চাপে ফেলে সেল্তা ভিগো। তবে বাকি সময়ে রিয়ালের রক্ষণ এবং গোলরক্ষক থিবো কুর্তোয়ার দৃঢ়তায় সমতায় ফিরতে ব্যর্থ হয় তারা।

এ জয়ে পয়েন্ট তালিকায় বার্সেলোনার চেয়ে চার পয়েন্ট পিছিয়ে থাকলো রিয়াল। আগামী সপ্তাহের এল ক্লাসিকোতে জয় পেলে শিরোপা লড়াইয়ে নতুন সম্ভাবনার সৃষ্টি হতে পারে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

মেঘনায় এনসিপির ৫৯ সদস্যের কমিটি, আহ্বায়ক কিরন
ধর্ম যার যার, নিরাপত্তা পাবার অধিকার সবার: প্রধানমন্ত্রী
সুখের লাগিয়া এ ঘর বাঁধিনু
শোয়েব মালিকের সঙ্গে বিয়ের গুঞ্জনে বিরক্ত ভানিজা
দিল্লিতে সিজেপি নেতা দীপক আটক, তুলে নিলো নেহাকেও
এখন গরু-মহিষকে ঘাস খাওয়াতেও চাঁদা দিতে হয়: রুমিন ফারহানা
যুব উন্নয়নের প্রশ্নফাঁসে সরকারি দফতরের কর্মচারী, গ্রেফতার ৭
কৃতিত্বের পরিচয় রক্ষায় আদালতে কৃতি শ্যানন
চুয়েটে অনলাইন সিন্ডিকেট সভা, ছিলেন না কোনও সদস্য
শূন্যে ভাসবে টেসলার গাড়ি
ক্ষমতার রাজনীতি ও আমলাতন্ত্রে জিম্মি রাষ্ট্রসংস্কার: টিআইবি
পিনাকী ভট্টাচার্যের ডক্টরেট ডিগ্রি অর্জন
পূজার ছুটিতেও চালু থাকবে পোশাক কারখানা
ককরোচ পার্টির পক্ষে রায় দিলো দিল্লি হাইকোর্ট
হরমুজে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন ও দামি সুগন্ধি
সাজেক পর্যটকদের জন্য উম্মুক্ত, অবরোধ স্থগিত
হাইতিতে জাতিসংঘ মিশনে সেনাবাহিনীর ৫০ সদস্য