Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১১:১৭, ১১ জানুয়ারি ২০২৬

আপডেট: ১১:২১, ১১ জানুয়ারি ২০২৬

মঙ্গলবার থেকে কমতে পারে দিনের তাপমাত্রা

বাড়ছে শীতের দাপট

বাড়ছে শীতের দাপট
ছবি: সংগৃহীত

কয়েকদিনের কনকনে শীতের তীব্রতা কিছুটা কমলেও দেশের বিভিন্ন অঞ্চলে শীতের দাপট এখনও কাটেনি। দেশের সর্বনিম্ন তাপমাত্রা এখনো ৭–৭ ডিগ্রি সেলসিয়াসের ঘরে অবস্থান করছে। পাশাপাশি মধ্যরাত থেকে সকাল পর্যন্ত কুয়াশার প্রভাব বাড়ছে। এর মধ্যেই নতুন করে শীত বাড়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর।

আবহাওয়া অফিস জানিয়েছে, আগামী মঙ্গলবার (১৩ জানুয়ারি) থেকে সারা দেশে দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে। ফলে দিনের বেলায় শীতের অনুভূতি আরও তীব্র হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

আবহাওয়াবিদ আবুল কালাম মল্লিক জানিয়েছেন, বর্তমানে যশোর, চুয়াডাঙ্গা ও কুষ্টিয়াসহ রংপুর ও রাজশাহী বিভাগের বিভিন্ন জেলার ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। আগামী দুই দিন দেশের কিছু এলাকায় এ শৈত্যপ্রবাহ অব্যাহত থাকতে পারে।

তিনি আরও জানান, রোববার ও সোমবার (১১–১২ জানুয়ারি) সন্ধ্যা ৬টা পর্যন্ত সারা দেশে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া মূলত শুষ্ক থাকবে। তবে এ সময়ের মধ্যে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত নদী অববাহিকায় মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। দেশের অন্যান্য এলাকায় হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা রয়েছে।

এ দুই দিনে সারা দেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। তবে রোববার রাতের তাপমাত্রা সামান্য বাড়লেও সোমবার রাতে তা আবার কিছুটা কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

মঙ্গলবার থেকে পরিস্থিতিতে আবার পরিবর্তনের ইঙ্গিত মিলছে। ওই দিন সারা দেশে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকলেও দিনের তাপমাত্রা কমতে পারে। একই ধারাবাহিকতায় বুধ ও বৃহস্পতিবার (১৪–১৫ জানুয়ারি) দিনের তাপমাত্রা আরও সামান্য কমার সম্ভাবনা রয়েছে। তবে এসব দিনেও আবহাওয়া শুষ্ক থাকবে এবং কুয়াশার প্রবণতা বজায় থাকতে পারে।

আবহাওয়া অধিদফতরের তথ্য অনুযায়ী, শনিবার (১০ জানুয়ারি) সন্ধ্যায় পঞ্চগড়ের তেঁতুলিয়া ও চুয়াডাঙ্গায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। একই সময়ে রাজধানী ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ছিলো ১২ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়া অফিস জানিয়েছে, আগামী পাঁচ দিনে দেশের আবহাওয়ায় বড় ধরনের কোনও পরিবর্তনের সম্ভাবনা নেই। তবে তাপমাত্রা সামান্য ওঠানামা ও কুয়াশার কারণে শীতের ভোগান্তি অব্যাহত থাকতে পারে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

পূজার ছুটিতেও চালু থাকবে পোশাক কারখানা
ককরোচ পার্টির পক্ষে রায় দিলো দিল্লি হাইকোর্ট
হরমুজে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন ও দামি সুগন্ধি
সাজেক পর্যটকদের জন্য উম্মুক্ত, অবরোধ স্থগিত
হাইতিতে জাতিসংঘ মিশনে সেনাবাহিনীর ৫০ সদস্য
ক্ষমা চেয়েও রেহাই নেই, ইনফান্তিনোর নেতৃত্ব নিয়ে প্রশ্ন
ফ্যামিলি কার্ড পাবেন না ৮ শ্রেণির পরিবার
ডেঙ্গুতে এক দিনে ১০ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৩
স্কুলে মারামারি: স্বামী-স্ত্রী দুই শিক্ষককে বদলির সুপারিশ
ইয়েমেনে প্রেসিডেন্ট প্রাসাদে ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৪
নেত্রকোনায় সাংবাদিককে গুলি করে হত্যা
‘যৌনাঙ্গে বুট দিয়ে মেরেছে’- দিল্লিতে বিক্ষোভকারীদের অভিযোগ
বিক্ষোভে অংশ নেয়ায় ইমরান খানকে ভারত ছাড়ার নির্দেশ