Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০০:১৮, ৬ জানুয়ারি ২০২৬

শীতজনিত রোগ মোকাবিলায় স্বাস্থ্য অধিদফতরের নির্দেশনা

শীতজনিত রোগ মোকাবিলায় স্বাস্থ্য অধিদফতরের নির্দেশনা
ফাইল ছবি

শীতকালীন রোগের প্রাদুর্ভাব মোকাবিলা ও রোগীদের নিরাপদ চিকিৎসা নিশ্চিত করতে দেশের সব হাসপাতালের জন্য সাত দফা নির্দেশনা জারি করেছে স্বাস্থ্য অধিদফতর। এসব নির্দেশনার আলোকে হাসপাতালগুলোকে দ্রুত ও কার্যকর পদক্ষেপ গ্রহণের নির্দেশ দেয়া হয়েছে।

সোমবার (৫ জানুয়ারি) স্বাস্থ্য অধিদফতরের পরিচালক (হাসপাতাল ও ক্লিনিক) ডা. আবু হোসেন মো. মঈনুল আহসানের সই করা এক চিঠির মাধ্যমে এ নির্দেশনা দেয়া হয়।

চিঠিতে বলা হয়েছে, জনস্বার্থে শীতকালীন রোগের ঝুঁকি কমানো এবং হাসপাতালে ভর্তি রোগীদের সুরক্ষা নিশ্চিত করতে অবিলম্বে সাতটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ বাস্তবায়ন করতে হবে।

  • প্রথম নির্দেশনায় হাসপাতালের ভাঙা জানালা, দরজা কিংবা যেসব স্থান দিয়ে ঠান্ডা বাতাস প্রবেশ করে সেগুলো পিডব্লিউডি, এইচইডি বা নিজস্ব ব্যবস্থাপনায় দ্রুত মেরামত ও সংস্কারের কথা বলা হয়েছে। এতে হাসপাতালের ভেতরে তাপমাত্রা নিয়ন্ত্রণে থাকবে এবং রোগীরা শীতজনিত ঝুঁকি থেকে সুরক্ষিত থাকবে।
  • দ্বিতীয় নির্দেশনায় রোগীদের জন্য পর্যাপ্ত কম্বল ও মশারি সরবরাহ নিশ্চিত করতে বলা হয়েছে, যাতে শীতের কারণে সংক্রমণ বা অসুস্থতা বেড়ে না যায়।
  • তৃতীয় নির্দেশনায় শীতকালীন রোগের চিকিৎসার জন্য নেবুলাইজার সলিউশন, অ্যান্টিবায়োটিক, অক্সিজেন, ওরাল স্যালাইন, আইভি ফ্লুইডসহ সব প্রয়োজনীয় ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম পর্যাপ্ত মজুত রাখার নির্দেশ দেয়া হয়েছে।
  • চতুর্থত, শিশু ও মেডিসিন ওয়ার্ডে নিয়মিত ও বাধ্যতামূলকভাবে বৈকালিক রাউন্ড নিশ্চিত করতে হবে, যাতে রোগীদের অবস্থা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা যায়।
  • পঞ্চম নির্দেশনায় রোগীর অভিভাবক ও পরিবারের সদস্যদের শীতকালীন রোগ, এর লক্ষণ এবং প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবা সম্পর্কে সচেতনতা ও স্বাস্থ্য শিক্ষা দেয়ার ওপর গুরুত্ব দেয়া হয়েছে।
  • ষষ্ঠ নির্দেশনায় প্রতিদিন হাসপাতালের সার্বিক স্বাস্থ্য পরিস্থিতির প্রতিবেদন এমআইএস কন্ট্রোল রুমে পাঠানোর নির্দেশ দেয়া হয়েছে।
  • সপ্তম ও শেষ নির্দেশনায় বলা হয়েছে, হাসপাতাল প্রধানদের কার্যক্রমের ওপর বিশেষ নজরদারি রাখতে হবে, যাতে শীতকালীন রোগের প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে থাকে এবং রোগীরা সময়মতো ও সঠিক চিকিৎসা সেবা পান।

চিঠিতে উল্লেখ করা হয়, উপরোল্লিখিত নির্দেশনাগুলো যথাযথভাবে প্রতিপালনের জন্য প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অনুরোধ করা হচ্ছে।

এ নির্দেশনা দেশের সব মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক, বিশেষায়িত হাসপাতালের পরিচালক, জেলা সদর ও জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে।

সবার দেশ/কেএম

সম্পর্কিত বিষয়:

শীর্ষ সংবাদ:

পূজার ছুটিতেও চালু থাকবে পোশাক কারখানা
ককরোচ পার্টির পক্ষে রায় দিলো দিল্লি হাইকোর্ট
হরমুজে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন ও দামি সুগন্ধি
সাজেক পর্যটকদের জন্য উম্মুক্ত, অবরোধ স্থগিত
হাইতিতে জাতিসংঘ মিশনে সেনাবাহিনীর ৫০ সদস্য
ক্ষমা চেয়েও রেহাই নেই, ইনফান্তিনোর নেতৃত্ব নিয়ে প্রশ্ন
ফ্যামিলি কার্ড পাবেন না ৮ শ্রেণির পরিবার
ডেঙ্গুতে এক দিনে ১০ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৩
স্কুলে মারামারি: স্বামী-স্ত্রী দুই শিক্ষককে বদলির সুপারিশ
ইয়েমেনে প্রেসিডেন্ট প্রাসাদে ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৪
নেত্রকোনায় সাংবাদিককে গুলি করে হত্যা
‘যৌনাঙ্গে বুট দিয়ে মেরেছে’- দিল্লিতে বিক্ষোভকারীদের অভিযোগ
বিক্ষোভে অংশ নেয়ায় ইমরান খানকে ভারত ছাড়ার নির্দেশ