Sobar Desh | সবার দেশ মো. নুরুল ইসলাম, নওগাঁ প্রতিনিধি

প্রকাশিত: ০০:০২, ৭ জানুয়ারি ২০২৬

ধামইরহাটে ঘন কুয়াশা ও তীব্র শীতে জনজীবন বিপর্যস্ত

ধামইরহাটে ঘন কুয়াশা ও তীব্র শীতে জনজীবন বিপর্যস্ত
ছবি: সংগৃহীত

নওগাঁর ধামইরহাট উপজেলায় কয়েক দিন ধরে ঘন কুয়াশা ও তীব্র শৈত্যপ্রবাহে জনজীবন চরমভাবে বিপর্যস্ত হয়ে পড়েছে। কনকনে ঠান্ডা ও ঘন কুয়াশার কারণে ভোর থেকে দুপুর পর্যন্ত সূর্যের দেখা মিলছে না, ফলে শীতের তীব্রতা দিন দিন আরও বেড়েই চলেছে।

এ তীব্র শীতে সবচেয়ে বেশি দুর্ভোগ পোহাতে হচ্ছে দরিদ্র ও অসহায় মানুষদের। বিশেষ করে রিকশা ও ভ্যানচালকরা চরম কষ্টে পড়েছেন। ঠান্ডা ও কুয়াশার কারণে কাজে বের হতে পারছেন না অনেকেই, ফলে তাদের দৈনন্দিন আয়ের ওপর বড় ধরনের প্রভাব পড়ছে।

শৈত্যপ্রবাহের বিরূপ প্রভাব পড়েছে কৃষি খাতেও। কৃষকরা জানান, ঘন কুয়াশা ও অতিরিক্ত শীতের কারণে ইরি-বোরো ধানের চারা নষ্ট হয়ে যাচ্ছে। পাশাপাশি শীতকালীন সবজির ক্ষেতেও ব্যাপক ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে।

এলাকাবাসীরা জানান, রাতভর এবং দিনের বেলাতেও বৃষ্টির মতো কুয়াশা ঝরছে। এর সঙ্গে বইছে উত্তরের হিমেল বাতাস, যা শীতের অনুভূতিকে আরও বাড়িয়ে দিচ্ছে। এ পরিস্থিতিতে নিম্নআয়ের মানুষের জীবনযাত্রা হয়ে উঠেছে অত্যন্ত কষ্টকর।

স্থানীয়দের দাবি, শীত মোকাবিলায় দরিদ্র ও অসহায় মানুষের জন্য দ্রুত পর্যাপ্ত শীতবস্ত্র বিতরণসহ প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করা জরুরি।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

পূজার ছুটিতেও চালু থাকবে পোশাক কারখানা
ককরোচ পার্টির পক্ষে রায় দিলো দিল্লি হাইকোর্ট
হরমুজে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন ও দামি সুগন্ধি
সাজেক পর্যটকদের জন্য উম্মুক্ত, অবরোধ স্থগিত
হাইতিতে জাতিসংঘ মিশনে সেনাবাহিনীর ৫০ সদস্য
ক্ষমা চেয়েও রেহাই নেই, ইনফান্তিনোর নেতৃত্ব নিয়ে প্রশ্ন
ফ্যামিলি কার্ড পাবেন না ৮ শ্রেণির পরিবার
ডেঙ্গুতে এক দিনে ১০ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৩
স্কুলে মারামারি: স্বামী-স্ত্রী দুই শিক্ষককে বদলির সুপারিশ
ইয়েমেনে প্রেসিডেন্ট প্রাসাদে ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৪
নেত্রকোনায় সাংবাদিককে গুলি করে হত্যা
‘যৌনাঙ্গে বুট দিয়ে মেরেছে’- দিল্লিতে বিক্ষোভকারীদের অভিযোগ
বিক্ষোভে অংশ নেয়ায় ইমরান খানকে ভারত ছাড়ার নির্দেশ