Sobar Desh | সবার দেশ নওগাঁ প্রতিনিধি

প্রকাশিত: ১১:৫১, ৭ জানুয়ারি ২০২৬

মাঝারি শৈত্যপ্রবাহে নওগাঁ কাঁপছে

দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৬.৭ ডিগ্রি

দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৬.৭ ডিগ্রি
ছবি: সংগৃহীত

মাঝারি শৈত্যপ্রবাহের কবলে পড়ে কাঁপছে নওগাঁ। উত্তরের হিমেল বাতাসের সঙ্গে বাতাসে আর্দ্রতার পরিমাণ বেশি থাকায় তীব্র ঠাণ্ডায় বিপর্যস্ত হয়ে পড়েছে জেলার জনজীবন। প্রয়োজন ছাড়া মানুষ ঘর থেকে বের হতে পারছে না। এতে দিনমজুর ও খেটে খাওয়া মানুষের আয় কমে গেছে।

শীত নিবারণের জন্য অনেককে খড়কুটো জ্বালিয়ে আগুন পোহাতে দেখা যাচ্ছে। পাশাপাশি ঠাণ্ডাজনিত রোগে আক্রান্ত রোগীর সংখ্যাও বাড়ছে বলে জানিয়েছে স্থানীয় স্বাস্থ্যকর্মীরা।

বুধবার (৭ জানুয়ারি) সকাল ৬টার দিকে নওগাঁ জেলায় চলতি মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা ৬ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। আবহাওয়া অধিদফতরের তথ্যমতে, চলতি বছরে এটি এখন পর্যন্ত সারা দেশের সর্বনিম্ন তাপমাত্রা।

এর আগে মঙ্গলবার সকাল ৬টার দিকে রাজশাহীতে মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা ৭ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছিলো।

বদলগাছী আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান জানান, টানা তিন সপ্তাহ ধরে বৈরী আবহাওয়ার কারণে নওগাঁসহ আশপাশের এলাকায় জনজীবনে ব্যাপক প্রভাব পড়েছে। বুধবার সকাল ৬টায় ৬ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে, যা এ মৌসুমে সারা দেশের সর্বনিম্ন।

তিনি আরও জানান, বর্তমানে জেলায় মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এবং আগামী কয়েকদিন তাপমাত্রা আরও কমতে পারে। এ অবস্থায় শিশু, বয়স্ক ও অসুস্থ ব্যক্তিদের বাড়তি সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছেন আবহাওয়া সংশ্লিষ্টরা।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

পূজার ছুটিতেও চালু থাকবে পোশাক কারখানা
ককরোচ পার্টির পক্ষে রায় দিলো দিল্লি হাইকোর্ট
হরমুজে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন ও দামি সুগন্ধি
সাজেক পর্যটকদের জন্য উম্মুক্ত, অবরোধ স্থগিত
হাইতিতে জাতিসংঘ মিশনে সেনাবাহিনীর ৫০ সদস্য
ক্ষমা চেয়েও রেহাই নেই, ইনফান্তিনোর নেতৃত্ব নিয়ে প্রশ্ন
ফ্যামিলি কার্ড পাবেন না ৮ শ্রেণির পরিবার
ডেঙ্গুতে এক দিনে ১০ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৩
স্কুলে মারামারি: স্বামী-স্ত্রী দুই শিক্ষককে বদলির সুপারিশ
ইয়েমেনে প্রেসিডেন্ট প্রাসাদে ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৪
নেত্রকোনায় সাংবাদিককে গুলি করে হত্যা
‘যৌনাঙ্গে বুট দিয়ে মেরেছে’- দিল্লিতে বিক্ষোভকারীদের অভিযোগ
বিক্ষোভে অংশ নেয়ায় ইমরান খানকে ভারত ছাড়ার নির্দেশ