Sobar Desh | সবার দেশ মুহাম্মদ নূরুল ইসলাম, প্যারিস (ফ্রান্স) থেকে 

প্রকাশিত: ২১:৩৫, ২ এপ্রিল ২০২৬

আপডেট: ২১:৩৬, ২ এপ্রিল ২০২৬

ভূমধ্যসাগরে নৌকাডুবি

১৮ বাংলাদেশির মৃত্যুতে শোক, নিরাপদ অভিবাসনের তাগিদ

১৮ বাংলাদেশির মৃত্যুতে শোক, নিরাপদ অভিবাসনের তাগিদ
ছবি: সংগৃহীত

ভূমধ্যসাগরে সাম্প্রতিক নৌকাডুবির ঘটনায় ১৮ জন বাংলাদেশির মর্মান্তিক মৃত্যুতে গভীর শোক ও উদ্বেগ প্রকাশ করেছেন অল ইউরোপিয়ান বাংলাদেশ অ্যাসোসিয়েশন (আয়েবা)-এর মহাসচিব কাজী এনায়েত উল্লাহ।

সংগঠনটি নিহতদের পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়ে এ অপূরণীয় ক্ষতির প্রতি গভীর সহমর্মিতা প্রকাশ করেছে।

আয়েবা সতর্ক করে জানিয়েছে, মানবপাচারকারীদের প্রলোভনে পড়ে অবৈধ পথে ইউরোপে যাওয়ার চেষ্টা অত্যন্ত ঝুঁকিপূর্ণ, অনিরাপদ এবং প্রাণঘাতী। তারা সকলকে এ বিপজ্জনক পথ পরিহার করে বৈধ ও নিরাপদ উপায়ে বিদেশে যাওয়ার জন্য জোরালো আহ্বান জানায়।

বর্তমানে ইউরোপীয় ইউনিয়ন অবৈধ অভিবাসন রোধে কঠোর অবস্থান গ্রহণ করেছে। অনিয়মিতভাবে আগত অভিবাসীদের যাচাই-বাছাই শেষে যারা রাজনৈতিক আশ্রয়ের অযোগ্য বিবেচিত হচ্ছেন, তাদের নিজ দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া আরও জোরদার করা হয়েছে। এরই মধ্যে বাংলাদেশকে ‘নিরাপদ দেশ’ হিসেবে ঘোষণা করায় আশ্রয় পাওয়ার সুযোগ আরও সীমিত হয়ে পড়েছে।

কাজী এনায়েত উল্লাহ বাংলাদেশ সরকার, আন্তর্জাতিক সংস্থা এবং ইউরোপীয় ইউনিয়নের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সমন্বিত উদ্যোগের মাধ্যমে নিরাপদ অভিবাসন নিশ্চিত করার আহ্বান জানান। একই সঙ্গে মানবপাচারকারী চক্রের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণেরও দাবি জানান তিনি।

সংগঠনটি আরও উল্লেখ করে, ইউরোপে দক্ষ জনশক্তির ব্যাপক চাহিদা রয়েছে—বিশেষ করে প্লাম্বার, ইলেকট্রিশিয়ান, ওয়েল্ডার, নির্মাণকর্মী, নার্স এবং হসপিটালিটি খাতে। আয়েবা বাংলাদেশে দক্ষ জনশক্তি গড়ে তোলার উদ্যোগকে সমর্থন জানিয়ে সরকারকে এ বিষয়ে আরও কার্যকর পদক্ষেপ নেয়ার আহ্বান জানায়।

উল্লেখ্য, অল ইউরোপিয়ান বাংলাদেশ অ্যাসোসিয়েশন (আয়েবা) ইতোমধ্যে বিভিন্ন পর্যায়ে সরকারের উদ্যোগের সঙ্গে সম্পৃক্ত থেকে দক্ষ জনশক্তি গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।

সবার দেশ/কেএম

সর্বশেষ

শীর্ষ সংবাদ:

পূজার আগেই পাকিস্তানের হামলার প্রস্তুতিতে শঙ্কিত ভারত
‘ইসলাম শ্রেষ্ঠ ধর্ম’ মন্তব্যে কর্ণাটকের মন্ত্রীর পদত্যাগ দাবি বিজেপির
মার্কিন হামলার পাল্টা জবাব, জর্ডানে ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা
৬ মাসে দেশে বিচারবহির্ভূত হত্যা হয়নি: সংসদীয় কমিটি
নেপালে বন্যা-ভূমিধসে মৃত্যু প্রায় ৮০০, নিখোঁজ আড়াই হাজার
মক্কা চুক্তিতে বাংলাদেশের অংশগ্রহণে ইতিবাচক অগ্রগতি: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
ডুবে ডুবে নৌকা খুঁজলে ‘হাঁস’ খেয়ে ফেলবে জনগণ-রুমিন ফারহানাকে হুঁশিয়ারি সারোয়ার তুষারের
রাজধানীতে এলোপাতাড়ি গুলি, নারীসহ আহত ৩
সাগর-রুনি হত্যায় জিয়াউল আহসান ও রোকেয়া প্রাচী জড়িত!
আ.লীগ নেতার সেমিনারের অনুমতি দেয়নি দিল্লি
সৌদিতে নোয়াখালীর যুবককে গুলি করে হত্যা
এনবিআরের ৬৮ কর্মকর্তার একযোগে বদলি
গুম ঠেকাতে আইন, তদন্তের স্বাধীনতা নিয়ে প্রশ্ন
নেপালে বন্যায় প্রাণহানি বেড়ে ৭৩৪, নিখোঁজ ২,৪৯৮
হাসনাতের বেলায় হুজুররা চেতেছে, বিএনপির বেলায় চুপ: মাদানী
মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপদের জেলাভিত্তিক দায়িত্ব বণ্টন চ্যালেঞ্জ, হাইকোর্টে রিট
মেসির ‘হালি’তে মন্ট্রিয়ল ধ্বংস, ৭-১ গোলে মায়ামির তাণ্ডব
বিলাওয়ালের বিয়ের গুঞ্জন, পাত্রী ইউরোপের!