Sobar Desh | সবার দেশ আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ০৩:২০, ৪ আগস্ট ২০২৫

ইয়েমেন উপকূলে শরণার্থী ও অভিবাসীবোঝাই নৌকাডুবি

৫৪ জনের মরদেহ উদ্ধার

ইয়েমেন উপকূলে শরণার্থী ও অভিবাসীবোঝাই নৌকাডুবি
ছবি: সংগৃহীত

ইয়েমেনের দক্ষিণাঞ্চলীয় আবিয়ান প্রদেশের উপকূলে শরণার্থী ও অভিবাসনপ্রত্যাশীদের বহনকারী একটি নৌকাডুবির ঘটনায় অন্তত ৫৪ জনের মৃত্যু হয়েছে। এখনো অনেকেই নিখোঁজ রয়েছেন।

রোববার (৩ আগস্ট) আবিয়ান প্রদেশের স্বাস্থ্য দপ্তর এ তথ্য নিশ্চিত করেছে। স্থানীয় স্বাস্থ্য কর্মকর্তা আবদুল কাদের বাজামিল জানান, উদ্ধারকারী দল সমুদ্রসৈকত ও আশপাশের এলাকা থেকে ৫৪ জনের মরদেহ উদ্ধার করেছে। এছাড়া জীবিত উদ্ধার করা হয়েছে ১২ জনকে, যাদের স্থানীয় শাকরা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শনিবার সন্ধ্যায় আবিয়ান প্রদেশের শাকরা উপকূলে আরব সাগরে প্রবল ঝোড়ো হাওয়ার কবলে পড়ে নৌকাটি উল্টে যায়। নৌকাটিতে প্রায় ১৫০ আরোহী ছিলেন, যাদের অধিকাংশই ইথিওপিয়ার নাগরিক। নিহতদের দাফনের প্রস্তুতি চলছে এবং প্রতিকূল আবহাওয়ার মধ্যেও উদ্ধার তৎপরতা অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন বাজামিল।

বিপজ্জনক রুটে মৃত্যুর মিছিল

জাতিসংঘের আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) জানিয়েছে, ইয়েমেন ও হর্ন অব আফ্রিকার দেশগুলোর মধ্যে নৌপথ বিশ্বের অন্যতম বিপজ্জনক অভিবাসন রুট। পাচারকারীরা লোহিত সাগর ও এডেন উপসাগর হয়ে জনাকীর্ণ ও অরক্ষিত নৌকায় শরণার্থী ও অভিবাসীদের নিয়ে যায়, যা প্রায়ই প্রাণঘাতী দুর্ঘটনায় পরিণত হয়।

২০১৪ সালে ইয়েমেনে গৃহযুদ্ধ শুরু হওয়ার পর দেশটির বিপুল সংখ্যক মানুষ এ পথে পালিয়ে যায়। যদিও ২০২২ সালের এপ্রিল মাসে হুতি বিদ্রোহী ও সরকারি বাহিনীর মধ্যে যুদ্ধবিরতি চুক্তির পর সহিংসতা কিছুটা কমে, তবুও মানবিক সংকট ও অভিবাসীদের ঝুঁকিপূর্ণ যাত্রা অব্যাহত রয়েছে।

এদিকে আফ্রিকার সংঘাতপূর্ণ দেশ, বিশেষ করে সোমালিয়া ও ইথিওপিয়া থেকে পালানো অনেকে আশ্রয়ের সন্ধানে ইয়েমেন হয়ে উপসাগরীয় উন্নত দেশগুলোর দিকে পাড়ি জমাতে চেষ্টা করে—যা প্রায়ই ভয়াবহ পরিণতি ডেকে আনে।

সবার দেশ/এফএস 

শীর্ষ সংবাদ:

পূজার ছুটিতেও চালু থাকবে পোশাক কারখানা
ককরোচ পার্টির পক্ষে রায় দিলো দিল্লি হাইকোর্ট
হরমুজে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন ও দামি সুগন্ধি
সাজেক পর্যটকদের জন্য উম্মুক্ত, অবরোধ স্থগিত
হাইতিতে জাতিসংঘ মিশনে সেনাবাহিনীর ৫০ সদস্য
ক্ষমা চেয়েও রেহাই নেই, ইনফান্তিনোর নেতৃত্ব নিয়ে প্রশ্ন
ফ্যামিলি কার্ড পাবেন না ৮ শ্রেণির পরিবার
ডেঙ্গুতে এক দিনে ১০ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৩
স্কুলে মারামারি: স্বামী-স্ত্রী দুই শিক্ষককে বদলির সুপারিশ
ইয়েমেনে প্রেসিডেন্ট প্রাসাদে ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৪
নেত্রকোনায় সাংবাদিককে গুলি করে হত্যা
‘যৌনাঙ্গে বুট দিয়ে মেরেছে’- দিল্লিতে বিক্ষোভকারীদের অভিযোগ
বিক্ষোভে অংশ নেয়ায় ইমরান খানকে ভারত ছাড়ার নির্দেশ