Sobar Desh | সবার দেশ আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ০১:১৬, ১৫ সেপ্টেম্বর ২০২৫

আপডেট: ০১:১৬, ১৫ সেপ্টেম্বর ২০২৫

ইতালিতে ৩ দিনে বাংলাদেশিসহ ৫০০ অভিবাসনপ্রত্যাশী, দুইজনের মৃত্যু 

ইতালিতে ৩ দিনে বাংলাদেশিসহ ৫০০ অভিবাসনপ্রত্যাশী, দুইজনের মৃত্যু 
ছবি: সংগৃহীত

মাত্র তিন দিনের ব্যবধানে অন্তত ৫০০ অভিবাসনপ্রত্যাশী নৌকায় চেপে ইতালির দক্ষিণাঞ্চলীয় দ্বীপ লাম্পেদুসায় পৌঁছেছেন। সোমবার থেকে বুধবারের মধ্যে দশটি নৌকা এসব অভিবাসনপ্রত্যাশী বহন করে আসে। এসময় সমুদ্র থেকে উদ্ধার করা হয়েছে দুইজনের মরদেহ। দেশটির নিরাপত্তা বাহিনীর বরাত দিয়ে ইনফোমাইগ্রেন্টস এ তথ্য জানিয়েছে।

সোমবার রাতে ইতালির ফিন্যান্সিয়াল গার্ড আট মিটার দীর্ঘ একটি নৌকা থেকে ৪৪ জনকে উদ্ধার করে। এ নৌকা থেকেই দুইজন অভিবাসীর মরদেহ উদ্ধার হয়। নৌকাটিতে মিসর, ইরিত্রিয়া, ইথিওপিয়া, গাম্বিয়া ও আলজেরিয়ার নাগরিকরা ছিলেন। ধারণা করা হচ্ছে, মৃতরা হাইড্রোকার্বন জনিত বিষক্রিয়ায় প্রাণ হারিয়েছেন। নৌকায় থাকা আরও তিনজনকে গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে পাঠানো হয়।

মঙ্গলবার রাতেও লাম্পেদুসায় পৌঁছায় অন্তত পাঁচটি নৌকা, যেখানে প্রায় ৩০০ জন অভিবাসী ছিলেন। তাদের মধ্যে আফগানিস্তান, বাংলাদেশ, মিসর, ইরিত্রিয়া, ইথিওপিয়া ও সুদানের নাগরিকরা রয়েছেন। এদের মধ্যে ছিলেন কয়েক মাস বয়সী এক শিশু ও একজন গর্ভবতী নারী। বেশিরভাগ অভিবাসী লিবিয়ার আবু কামাশ ও তিউনিসিয়ার এল ওলগা থেকে যাত্রা করেন। তাদের প্রত্যেককে নৌযাত্রার জন্য প্রায় ১ হাজার ২০০ ইউরো করে গুনতে হয়েছে বলে জানা গেছে।

এছাড়া আরও দুটি নৌকায় ১০৬ জন অভিবাসী লাম্পেদুসায় পৌঁছান। এর মধ্যে একটি নৌকায় ছিলো বাংলাদেশ, মিসর ও সোমালিয়ার ৬৯ জন নাগরিক, অন্যটিতে ছিলেন আফগান, বাংলাদেশি, মিসরীয়, ইরিত্রিয়ান ও পাকিস্তানি ৩৭ জন যাত্রী। বুধবার প্রতিকূল আবহাওয়ার মধ্যেও দুটি নৌকা থেকে আরও ৭৪ জনকে উদ্ধার করা হয়।

গত শনিবার ও রোববারও ১৫টি নৌকায় অন্তত ৮৪৭ জন অভিবাসী দ্বীপটিতে পৌঁছান। ফলে বর্তমানে লাম্পেদুসার একমাত্র অভিবাসী অভ্যর্থনা কেন্দ্রে অবস্থান করছে এক হাজার ৪০০ জনের বেশি মানুষ, যা সাম্প্রতিক মাসগুলোর মধ্যে সর্বোচ্চ।

অভ্যর্থনা কেন্দ্রটি অস্বাভাবিক চাপের মুখে পড়ায় সিসিলিতে অভিবাসীদের স্থানান্তরের প্রক্রিয়া চলছে ধীর গতিতে। মঙ্গলবার সন্ধ্যায় ৩০০ জনকে স্থানান্তর করা হলেও এখনও এক হাজার ৪২০ জন অভিবাসী লাম্পেদুসার হটস্পটে অবস্থান করছেন।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

খামেনি হত্যার প্রতিশোধের লাল পতাকা উড়ালো ইরান
ইসরায়েলি হামলায় কেঁপে উঠলো ইরানি রাষ্ট্রীয় টেলিভিশন ভবন
চরাঞ্চলের অর্থনীতিতে ভরসা প্রাণিসম্পদ খাত, সেবার সংকটে শঙ্কা
রাষ্ট্রপতির অভিশংসনেই সংসদের যাত্রা শুরু হোক: আসিফ
ইরানে হামলার তীব্র নিন্দা জামায়াত আমিরের
রাষ্ট্রপতিকে অভিশংসন করে গ্রেফতারের দাবি নাহিদ ইসলামের
যুক্তরাষ্ট্রে রাতভর গোলাগুলি, নিহত ৩, আহত ১৪
ভারত থেকে দেশে ফিরলো আওয়ামী এমপির লাশ
যশোরে জেলা জজ পদশূন্য, ভারপ্রাপ্ত জজের ওপর অনাস্থা
খামেনিকে হত্যা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন: পাকিস্তানের প্রধানমন্ত্রী
কোকো ভাইয়ের অবদান তুলে ধরতে পারিনি—অনুশোচনায় তামিম
হরমুজ প্রণালি বন্ধে বিশ্ব তেলবাজার টালমাটাল-দাম লাফিয়ে প্রায় ১০ শতাংশ বৃদ্ধি
জনগণের প্রত্যাশা পূরণে দায়িত্বশীল প্রশাসনের ওপর গুরুত্বারোপ
বীরগঞ্জে ২ মাদক সেবীর কারাদণ্ড
খাগড়াছড়িতে আঞ্চলিক ও জেলা পরিষদ নির্বাচনসহ ৭ দফা দাবিতে স্মারকলিপি
আধিপত্যবাদের নগ্নরূপ: আক্রান্ত ইরান ও সভ্যতার সংকট
ইরানের সাবেক প্রেসিডেন্ট আহমেদিনেজাদ নিহত: রিপোর্ট
ইরানের ক্ষেপণাস্ত্র চুরমার করলো ইসরায়েলের প্রতিরক্ষা, নিহত ৮