Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০১:৪৩, ৯ ফেব্রুয়ারি ২০২৫

কাতারে দুর্ঘটনায় গফরগাঁওয়ের হাফেজ নিহত

কাতারে দুর্ঘটনায় গফরগাঁওয়ের হাফেজ নিহত
ছবি: সংগৃহীত

কাতারে সড়ক দুর্ঘটনায় গফরগাঁও উপজেলার একজন হাফেজ নিহত হয়েছেন। নিহত হাফেজ মো. জাহাঙ্গীর (৫৭) গফরগাঁও উপজেলার পাগলা থানার পাঁচবাগ ইউনিয়নের। তিনি দীঘিরপাড় গ্রামের মরহুম আব্দুস সোবহান শাহর ছেলে।

গত ৩১ ডিসেম্বর শুক্রবার জুমা নামাজ শেষে ফেরার পথে স্থানীয় সময় দুপুর ২টায় কাতারের দোহা হাইওয়ে রোডে মর্মান্তিক এ দুর্ঘটনায় গুরুতর আহত হন। তাকে আশঙ্কাজনক অবস্থায় দোহা হামাদ মেডিকেল সিটি হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় গত বৃহস্পতিবার ভোর ৪টায় তিনি মৃত্যুবরণ করেন। 

হাফেজ মো. জাহাঙ্গীর দীঘিরপাড় দেওবাড়ী জামে মসজিদের সাবেক ইমাম ও খতিব। নিহতের বড় ভাই ডি এস এন আলিম মাদরাসার সিনিয়র শিক্ষক মোহাম্মদ কামাল উদ্দিন জানান, তার ভাই দীর্ঘ ১২ বছর কাতারে অবস্থান করছেন। সেখানে তিনি একটি মসজিদে নিয়োজিত ছিলেন। নিহতের লাশ দোহা হামাদ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। নিহত জাহাঙ্গীর স্ত্রী, ২ ছেলে ও ১ মেয়ে সন্তান রেখে গেছেন।

সবার দেশে/এমকেজে 

সম্পর্কিত বিষয়:

শীর্ষ সংবাদ:

‘সেক্রেটারির ৭০০ অটোরিকশা’, প্রশাসকের কাছে প্রমাণ চাইলো জামায়াত
অন্যের ‘গেমের ঘুঁটি’ না হয়ে ‘নিজস্ব গেমের প্লেয়ার’ হোন: হাসনাত
আশুলিয়ায় ঝুটের গুদাম ও বাড়িতে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট
দেখা হচ্ছে নিউইয়র্কে—রহস্যজনক পোস্ট মিথিলার
৪০ লাখ টাকা চাঁদা না দেয়ায় হামলা, ট্রাক এনে লুটপাট
বাংলাদেশে ফ্যাসিবাদ ফিরলে দায় জামায়াতের: শামা ওবায়েদ
ইমরানের মুক্তির দাবিতে পিটিআইয়ের লংমার্চ, সোয়াবিতে ‘বড় চমক’
গাজীপুরে গুলি করে ৩ কোটি টাকা ছিনতাই, আহত ৩
রূপপুরের বিদ্যুৎ দ্রুত গ্রিডে দেয়ার প্রতিশ্রুতি রোসাটমের
ডিপি ওয়ার্ল্ডকে বিনিয়োগে প্রধানমন্ত্রীর আহ্বান
দিল্লির ককরোচ আন্দোলনে যোগ দেবেন মমতা!
সব ইসলামী দল এক হলেও ক্ষমতায় যাওয়া সম্ভব নয়: আ ফ ম খালিদ
ইউরেনিয়াম ছাড়বে না ইরান, মজুতও দেবে না
রংপুরের চার খুনে ডিএনএ মিললো সিদ্ধার্থ-মুগ্ধর
হুতিদের হামলায় রিয়াদে শতাধিক ফ্লাইট বাতিল