Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০০:১০, ১৮ জানুয়ারি ২০২৬

গুরুতর আহত একজন 

মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় ২ বাংলাদেশি নিহত

মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় ২ বাংলাদেশি নিহত
ছবি: সংগৃহীত

মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় দুই বাংলাদেশি শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন বাংলাদেশি শ্রমিক গুরুতর আহত হয়েছেন। দুর্ঘটনার পর স্থানীয় পুলিশ ও উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম পরিচালনা করে।

শনিবার (১৭ জানুয়ারি) স্থানীয় সময় দুপুর ২টা ২৫ মিনিটে মালয়েশিয়ার রোমপিন জেলার কামপুং পেরভিরা জয়ার কাছে জালান ফেলদা সেলানচার–ফেলদা রেডং সড়কে এ দুর্ঘটনা ঘটে। এনএসটি অনলাইনের প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

নিহতরা হলেন মো. কাদের (৩৪) ও মো. দালিম (৩০)। তারা দুজনই স্থানীয় একটি তেলপাম বাগানে শ্রমিক হিসেবে কাজ করতেন। দুর্ঘটনার সময় পিকআপের পেছনে থাকা আরেক বাংলাদেশি শ্রমিক গুরুতর আহত হন।

রোমপিন জেলা পুলিশ সুপারিনটেনডেন্ট শরিফ শাই শরিফ মন্দোই জানান, চারজন বিদেশি শ্রমিক একটি দাইহাতসু ব্র্যান্ডের পিকআপে করে ফেলদা রেডং এলাকা থেকে ফেলদা সেলানচারের দিকে কীটনাশক নিয়ে যাচ্ছিলেন। পিকআপটির সামনের অংশে চালকসহ দুজন এবং পেছনের অংশে আরও দুজন শ্রমিক অবস্থান করছিলেন।

প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, পিকআপচালক একটি গাড়িকে ওভারটেক করার চেষ্টা করলে গাড়িটির নিয়ন্ত্রণ হারিয়ে যায়। এরপর পিকআপটি সড়কের বাম পাশে খাদে উল্টে পড়ে। এতে সামনের আসনে থাকা মো. কাদের এবং পিকআপের পেছনে থাকা মো. দালিম ঘটনাস্থলেই মারা যান।

দুর্ঘটনায় পিকআপের পেছনে থাকা আরেক বাংলাদেশি শ্রমিক গুরুতর আহত হন। তাকে দ্রুত উদ্ধার করে সেগামাত হাসপাতালের রেড জোনে ভর্তি করা হয়েছে। তবে দুর্ঘটনায় পিকআপচালক অক্ষত রয়েছেন বলে পুলিশ জানিয়েছে।

নিহত দুই শ্রমিকের মরদেহ ময়নাতদন্তের জন্য মুয়াদজাম শাহ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার প্রকৃত কারণ নির্ণয়ে তদন্ত অব্যাহত রয়েছে।

সবার দেশ/কেএম

সর্বশেষ

শীর্ষ সংবাদ:

ফ্রান্সকে কাঁদিয়ে স্বপ্নের ফাইনালে স্পেন
নরসিংদীতে ২ মাসের শিশুর পা ভেঙ্গে দিলো আপন চাচি!
ফ্রান্সে বর্ণাঢ্য আয়োজনে পালিত হলো ‘ফেত নাসিওনাল’
বিরোধী দলকে সংবিধান সংশোধন কমিটিতে যোগ দেয়ার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর
দিল্লিতে বসে হুংকার দিয়ে লাভ নেই, ঢুকলেই গ্রেফতার: আইনমন্ত্রী
সংবিধানে গণভোট না থাকলে ২০২৬ সালে নির্বাচনও নেই: জামায়াত আমির
শিক্ষার্থীদের নিয়ে মন্তব্যে সংসদে দুঃখ প্রকাশ শিক্ষামন্ত্রীর
ফার্মের মুরগিরা রাস্তায় নেমেছিলো বলেই আপনারা মন্ত্রী: হাসনাত
হাসিনা দেশে ফিরলেই রায় কার্যকর: স্বরাষ্ট্রমন্ত্রী
দেশের মানুষ ঐক্যবদ্ধ হয়ে স্বৈরাচারকে বিদায় করেছে: প্রধানমন্ত্রী
বিএনপি কি একদলীয় শাসনের পথে?—প্রশ্ন আখতার হোসেনের
সংসদের ছাদ চুইয়ে পানি, আমার ঘরেও বাটি রাখতে হয়—ডেপুটি স্পিকার
স্বরাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে সংবিধান সংশোধন কমিটি
মডেল মসজিদের নামে আওয়ামী লুটপাটের তদন্ত হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
২ কোটি টাকা চাঁদা না দেয়ায় ভাঙচুর-লুট
অভিনেত্রী শ্রাবন্তীর পিএস ধর্ষণের অভিযোগে গ্রেফতার
সাগরে ট্রলারডুবিতে চারজনের লাশ উদ্ধার, নিখোঁজ ১
আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচ ঘিরে ইতিহাসের উত্তাপ আবারও মাঠে