Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১৮:০৬, ১০ জুলাই ২০২৫

ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ৩৩৭ জন

ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ৩৩৭ জন
ছবি: সংগৃহীত

দেশজুড়ে ডেঙ্গুর প্রকোপ অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৩৩৭ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর।

বৃহস্পতিবার (১০ জুলাই) বিকেলে প্রকাশিত স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত ডেঙ্গু পরিস্থিতি প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত সময়ের মধ্যে ঢাকার দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় একজন এবং চট্টগ্রাম বিভাগে একজন ডেঙ্গু আক্রান্ত রোগীর মৃত্যু হয়েছে। এর ফলে চলতি বছর দেশে ডেঙ্গুতে মোট মৃত্যু হয়েছে ৫৪ জনের।

নতুন আক্রান্ত ৩৩৭ জন রোগীর মধ্যে সবচেয়ে বেশি শনাক্ত হয়েছে বরিশাল বিভাগে—সেখানে একদিনে হাসপাতালে ভর্তি হয়েছেন ১০১ জন। এর বাইরে ঢাকাসহ অন্যান্য বিভাগেও রোগীর সংখ্যা বাড়ছে।

স্বাস্থ্য অধিদফতর জানিয়েছে, ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে স্থানীয় প্রশাসন, সিটি করপোরেশন ও সংশ্লিষ্ট স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানগুলোকে সতর্কভাবে কাজ করার নির্দেশ দেয়া হয়েছে। সাধারণ জনগণকেও সচেতন হওয়ার আহ্বান জানানো হয়েছে, বিশেষ করে এডিস মশার প্রজননস্থল ধ্বংস করতে ঘরবাড়ি ও আশপাশ পরিষ্কার রাখার পরামর্শ দেয়া হয়েছে।

চলমান মৌসুমে বৃষ্টিপাত ও জলাবদ্ধতার কারণে ডেঙ্গুর প্রকোপ আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

মেঘনায় এনসিপির ৫৯ সদস্যের কমিটি, আহ্বায়ক কিরন
ধর্ম যার যার, নিরাপত্তা পাবার অধিকার সবার: প্রধানমন্ত্রী
সুখের লাগিয়া এ ঘর বাঁধিনু
শোয়েব মালিকের সঙ্গে বিয়ের গুঞ্জনে বিরক্ত ভানিজা
দিল্লিতে সিজেপি নেতা দীপক আটক, তুলে নিলো নেহাকেও
এখন গরু-মহিষকে ঘাস খাওয়াতেও চাঁদা দিতে হয়: রুমিন ফারহানা
যুব উন্নয়নের প্রশ্নফাঁসে সরকারি দফতরের কর্মচারী, গ্রেফতার ৭
কৃতিত্বের পরিচয় রক্ষায় আদালতে কৃতি শ্যানন
চুয়েটে অনলাইন সিন্ডিকেট সভা, ছিলেন না কোনও সদস্য
শূন্যে ভাসবে টেসলার গাড়ি
ক্ষমতার রাজনীতি ও আমলাতন্ত্রে জিম্মি রাষ্ট্রসংস্কার: টিআইবি
পিনাকী ভট্টাচার্যের ডক্টরেট ডিগ্রি অর্জন
পূজার ছুটিতেও চালু থাকবে পোশাক কারখানা
ককরোচ পার্টির পক্ষে রায় দিলো দিল্লি হাইকোর্ট
হরমুজে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন ও দামি সুগন্ধি
সাজেক পর্যটকদের জন্য উম্মুক্ত, অবরোধ স্থগিত
হাইতিতে জাতিসংঘ মিশনে সেনাবাহিনীর ৫০ সদস্য