Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১৭:০৮, ৮ মে ২০২৬

আপডেট: ১৭:১০, ৮ মে ২০২৬

বিশ্ব গাধা দিবস আজ, স্বীকৃতি দিন পরিশ্রমী প্রাণীটির 

বিশ্ব গাধা দিবস আজ, স্বীকৃতি দিন পরিশ্রমী প্রাণীটির 
ছবি: সংগৃহীত

আজ ৮ মে, বিশ্বজুড়ে পালিত হচ্ছে বিশ্ব গাধা দিবস। মানুষের অন্যতম পরিশ্রমী সঙ্গী হিসেবে পরিচিত এই প্রাণীটির অবদান তুলে ধরতেই দিবসটি পালন করা হয়। ২০১৮ সালে প্রথমবার দিবসটি উদযাপন শুরু হয়। এরপর থেকে প্রতি বছর ৮ মে বিশ্ব গাধা দিবস পালিত হয়ে আসছে।

দিবসটির প্রচলন করেন বিজ্ঞানী ও মরুভূমির প্রাণী গবেষক আর্ক রাজিক। মরুভূমির প্রাণী নিয়ে গবেষণার সময় তিনি উপলব্ধি করেন, মানুষের জন্য গাধার অবদান অনেক বড় হলেও প্রাণীটি সে অনুযায়ী স্বীকৃতি পায় না।

পরে তিনি গাধা বিষয়ে সচেতনতা তৈরির লক্ষ্যে একটি ফেসবুক গ্রুপ চালু করেন এবং সেখানে নিয়মিত গাধা সম্পর্কিত বিভিন্ন তথ্য ও গবেষণা তুলে ধরতে থাকেন। ধীরে ধীরে বিষয়টি আন্তর্জাতিকভাবে পরিচিতি পায় এবং বিশ্ব গাধা দিবস পালনের উদ্যোগ গড়ে ওঠে।

গ্রামাঞ্চল থেকে শুরু করে দুর্গম পাহাড়ি এলাকা—বিশ্বের বহু অঞ্চলে এখনও মালামাল পরিবহন, কৃষিকাজ ও দৈনন্দিন শ্রমনির্ভর কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে গাধা। কঠোর পরিশ্রম ও সহনশীলতার কারণে প্রাণীটি মানুষের নির্ভরযোগ্য সঙ্গী হিসেবেও পরিচিত।

তবে সমাজে ‘গাধা’ শব্দটি প্রায়ই নেতিবাচক অর্থে ব্যবহার করা হয়। কেউ ভুল করলে বা বোকামি করলে তাকে ‘গাধা’ বলা হয়। আবার অতিরিক্ত পরিশ্রম বোঝাতেও ব্যবহৃত হয় ‘গাধার খাটুনি’ শব্দবন্ধ।

বিশেষজ্ঞদের মতে, এ ধরনের প্রচলিত ধারণার আড়ালে প্রাণীটির প্রকৃত অবদান অনেক সময় চাপা পড়ে যায়। বিশ্ব গাধা দিবস সে অবদানকে নতুনভাবে স্মরণ করার একটি উপলক্ষ হিসেবেই দেখা হচ্ছে।

সবার দেশ/কেএম

সম্পর্কিত বিষয়:

শীর্ষ সংবাদ:

উগ্রবাদী শুভেন্দু-ই হচ্ছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী
বিশ্ব গাধা দিবস আজ, স্বীকৃতি দিন পরিশ্রমী প্রাণীটির
‘ওয়াকা ওয়াকা’ শাকিরা ফিরছেন ‘দাই দাই’ নিয়ে
হতাশাগ্রস্ত একটি গোষ্ঠী সমাজকে অস্থির করতে চায়: মির্জা ফখরুল
মামদানির স্ত্রীর সঙ্গে সাক্ষাৎ প্রকাশ করে বিতর্কে মিস ইসরায়েল
পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী পদে আলোচিত যারা, আজই চূড়ান্ত
সুনামগঞ্জে কবর খুঁড়ে যুবতীর ‘সাধনা’, এলাকায় চাঞ্চল্য
ইরানের মুহুর্মুহু হামলায় হরমুজ ত্যাগ মার্কিন ডেস্ট্রয়ারের
প্রথম আলোর মতিউরসহ তিন সাংবাদিকের বিরুদ্ধে মানহানির মামলা
রাজনীতির নতুন সমীকরণ? এনসিপিতে আরও তিন শতাধিক যোগদান
ডিএনএ পরীক্ষায় ইমাম নির্দোষ: বোনকে ধর্ষণের দায়ে আপন ভাই গ্রেফতার
চট্টগ্রামে গুলিতে যুবক নিহত, শিশু গুলিবিদ্ধ
২১৮৬ কোটি ব্যয়ে আরও তিন কার্গো এলএনজি আমদানি
সংখ্যালঘুদের নিরাপদ দেশ হবে বাংলাদেশ: নাহিদ ইসলাম
বরিশালে মাদকসহ ‘হানিট্র্যাপ’ চক্র দম্পতি গ্রেফতার
বিএনপি আওয়ামী লীগের হাতে ‘হাইজ্যাক’ হয়েছে: হাসনাত
প্রবাসীর স্ত্রীর পর্নোগ্রাফি মামলায় ভাসুর-জাসহ গ্রেফতার ২