Sobar Desh | সবার দেশ আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ০১:২০, ১ মার্চ ২০২৬

আপডেট: ০১:২০, ১ মার্চ ২০২৬

বৈশ্বিক জ্বালানি বাজারে উদ্বেগ

হরমুজ প্রণালী বন্ধ করলো ইরান

হরমুজ প্রণালী বন্ধ করলো ইরান
ফাইল ছবি

তেল পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ সামুদ্রিক রুট হরমুজ প্রণালী বন্ধ করার ঘোষণা দিয়েছে ইরান—এমন দাবি করেছে আন্তর্জাতিক গণমাধ্যম।

Reuters-এর বরাতে জানা গেছে, ইউরোপীয় ইউনিয়নের নৌ মিশন EUNAVFOR ASPIDES-এর এক কর্মকর্তা জানিয়েছেন, ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) তাদের জানিয়েছে যে হরমুজ প্রণালী দিয়ে কোনো জাহাজ চলাচল করতে দেয়া হবে না।

বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ তেল পরিবহন পথ হিসেবে পরিচিত হরমুজ প্রণালী দিয়ে উপসাগরীয় অঞ্চলের প্রধান তেল উৎপাদনকারী দেশগুলোর রফতানির বড় অংশ পরিবাহিত হয়। সৌদি আরব, ইরাক, সংযুক্ত আরব আমিরাত এবং ইরানসহ বিভিন্ন দেশের তেল রফতানি এ রুটের ওপর নির্ভরশীল।

সরু এ সামুদ্রিক পথটি ওমান উপসাগর এবং আরব সাগর-কে সংযুক্ত করেছে।

তবে ওই কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেছেন, ইরান এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে প্রণালী বন্ধের কোনও লিখিত নির্দেশনা দেয়নি।

বিশ্লেষকদের মতে, দীর্ঘদিন ধরেই ইরান বলে আসছে, তাদের ওপর সামরিক হামলা হলে তারা হরমুজ প্রণালী বন্ধ করে দিতে পারে, যা বৈশ্বিক জ্বালানি সরবরাহ ব্যবস্থায় বড় ধরনের সংকট সৃষ্টি করতে পারে।

সূত্র: রয়টার্স

শীর্ষ সংবাদ:

মেঘনায় এনসিপির ৫৯ সদস্যের কমিটি, আহ্বায়ক কিরন
ধর্ম যার যার, নিরাপত্তা পাবার অধিকার সবার: প্রধানমন্ত্রী
সুখের লাগিয়া এ ঘর বাঁধিনু
শোয়েব মালিকের সঙ্গে বিয়ের গুঞ্জনে বিরক্ত ভানিজা
দিল্লিতে সিজেপি নেতা দীপক আটক, তুলে নিলো নেহাকেও
এখন গরু-মহিষকে ঘাস খাওয়াতেও চাঁদা দিতে হয়: রুমিন ফারহানা
যুব উন্নয়নের প্রশ্নফাঁসে সরকারি দফতরের কর্মচারী, গ্রেফতার ৭
কৃতিত্বের পরিচয় রক্ষায় আদালতে কৃতি শ্যানন
চুয়েটে অনলাইন সিন্ডিকেট সভা, ছিলেন না কোনও সদস্য
শূন্যে ভাসবে টেসলার গাড়ি
ক্ষমতার রাজনীতি ও আমলাতন্ত্রে জিম্মি রাষ্ট্রসংস্কার: টিআইবি
পিনাকী ভট্টাচার্যের ডক্টরেট ডিগ্রি অর্জন
পূজার ছুটিতেও চালু থাকবে পোশাক কারখানা
ককরোচ পার্টির পক্ষে রায় দিলো দিল্লি হাইকোর্ট
হরমুজে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন ও দামি সুগন্ধি
সাজেক পর্যটকদের জন্য উম্মুক্ত, অবরোধ স্থগিত
হাইতিতে জাতিসংঘ মিশনে সেনাবাহিনীর ৫০ সদস্য