Sobar Desh | সবার দেশ আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ২১:৫৪, ২২ জুন ২০২৫

ইরানের খেলা শুরু, হরমুজ প্রণালী বন্ধের সিদ্ধান্ত অনুমোদিত

হরমুজ প্রণালীতে ইরানের জিপিএস জ্যামিং: পথ হারিয়েছে ৯৭০ জাহাজ

হরমুজ প্রণালীতে ইরানের জিপিএস জ্যামিং: পথ হারিয়েছে ৯৭০ জাহাজ
প্রতীকি ছবি

হরমুজ প্রণালীকে ঘিরে উত্তেজনা আরও তীব্র হয়ে উঠেছে। ইরান সম্প্রতি এ প্রণালীতে ব্যাপক মাত্রায় জিপিএস জ্যামিং শুরু করেছে, যার ফলে প্রায় ৯৭০টি বাণিজ্যিক ও সামরিক জাহাজ পথ হারিয়েছে বলে আন্তর্জাতিক শিপিং নজরদারি সংস্থাগুলোর বরাতে জানা গেছে।

বিশ্লেষকদের মতে, এটি ইরানের একটি ‘স্মার্ট ওয়ারফেয়ার’ কৌশল। সরাসরি হামলার আগে সাইবার ও ন্যাভিগেশন ব্যবস্থা অচল করে দিয়ে প্রতিপক্ষকে ঘোলাটে জলে ফেলতে চাইছে তেহরান। এ পদক্ষেপ মূলত একটি কৌশলগত ‘সিগন্যাল’ যে, হরমুজ প্রণালী বন্ধ না করেও ইরান এর নিয়ন্ত্রণ সম্পূর্ণভাবে নিজেদের হাতে রেখেছে।

হরমুজ প্রণালী হয়ে দৈনিক প্রায় ২০ মিলিয়ন ব্যারেল তেল পরিবাহিত হয়—যা বিশ্ব সরবরাহের এক-পঞ্চমাংশ। এ প্রণালীতে ইরানের নৌবাহিনী এবং বিপ্লবী গার্ডদের অবস্থানও শক্তিশালী। ফলে যে কোনো মুহূর্তে এটি রূপ নিতে পারে সরাসরি সামরিক সংঘাতে।

বিশ্বের বৃহৎ শক্তিগুলোর চোখ এখন হরমুজ প্রণালীর দিকেই। মধ্যপ্রাচ্যের যুদ্ধের ভবিষ্যৎ নির্ধারিত হতে পারে এখান থেকেই।

সূত্র: পার্সটুডে, আল মায়াদিন, ও আন্তর্জাতিক শিপিং ইন্টেলিজেন্স রিপোর্ট।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

অসুস্থতার কারণে ক্যাম্পাস ছেড়েছি,সুস্থ হয়েই ফিরবো: চুয়েট ভিসি
বাংলাদেশের তরুণরা আমাদের পথ দেখিয়েছে: নেহা বোরা
টঙ্গীর ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে: ফায়ার সার্ভিস
টঙ্গীর আগুন নিয়ন্ত্রণে ২১ ইউনিটের সঙ্গে সেনাবাহিনী-বিজিবি
১৬ ইউনিটেও নিয়ন্ত্রণে আসেনি ওষুধ কারখানার আগুন
টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট
ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ
বিএনপি’র সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ আর নেই
ইরানে অতিরিক্ত বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প