Sobar Desh | সবার দেশ আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৯:০৬, ৪ মার্চ ২০২৬

খামেনির রাষ্ট্রীয় জানাজা স্থগিত, অতিরিক্ত ভিড়ের আশঙ্কা

খামেনির রাষ্ট্রীয় জানাজা স্থগিত, অতিরিক্ত ভিড়ের আশঙ্কা
ফাইল ছবি

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির রাষ্ট্রীয় জানাজা, যা আজ সন্ধ্যায় তেহরানে অনুষ্ঠিত হওয়ার কথা ছিলো, তা স্থগিত করা হয়েছে। এ তথ্য জানিয়েছে ইসরায়েলভিত্তিক সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল।

ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের বরাতে প্রতিবেদনে বলা হয়, দেশের বিভিন্ন প্রদেশ থেকে বিপুলসংখ্যক মানুষ অনুষ্ঠানে অংশ নিতে তেহরানে আসতে চান। সম্ভাব্য বিপুল উপস্থিতির কারণে বৃহত্তর পরিকাঠামো, নিরাপত্তা ও লজিস্টিক প্রস্তুতির জন্য অতিরিক্ত সময় প্রয়োজন হওয়ায় জানাজা অনুষ্ঠান স্থগিতের সিদ্ধান্ত নেয়া হয়েছে।

রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যমের খবরে বলা হয়েছে, উপযুক্ত প্রস্তুতি সম্পন্ন করে পরবর্তীকালে নতুন সময় নির্ধারণ করা হবে এবং তা আনুষ্ঠানিকভাবে জানানো হবে।

সপ্তাহান্তে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় খামেনি নিহত হওয়ার পর দেশজুড়ে শোকের আবহ তৈরি হয়েছে। রাজধানী তেহরানসহ বিভিন্ন শহরে তার প্রতি শ্রদ্ধা জানাতে মানুষের ব্যাপক সমাগমের সম্ভাবনা রয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

নিরাপত্তা পরিস্থিতি ও জনসমাগম নিয়ন্ত্রণে রাখতে কর্তৃপক্ষ সতর্ক অবস্থানে রয়েছে বলে জানা গেছে। অনুষ্ঠানের নতুন সময়সূচি শিগগিরই ঘোষণা করা হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

সবার দেশ কেএম

শীর্ষ সংবাদ:

৭ নভেম্বরের র‌্যালিতে নেতৃত্ব দেবেন তারেক রহমান
ডিসেম্বরের মধ্যে নতুন মজুরি, কাজে ফিরছেন শ্রমিকরা
বিশ্ববাজারে তেলের দাম ১০০ ডলারের নিচে
বাংলাদেশকে অভিবাসনের গন্তব্য করতে চান স্পিকার
ট্রাম্পের বিরুদ্ধে ক্ষুব্ধ ভোটারদের রায়, শুরু পতনের অধ্যায়
সেন্টমার্টিনে আজ থেকে চলবে ৩ পর্যটকবাহী জাহাজ
নিশো-মেহজাবীনের ‘অপলক’
মেসি-রোনালদোসহ ২৬ তারকা ভোটযুদ্ধের মহড়ায়
ছুরিকাঘাতে জামায়াত নেতা আক্তারুজ্জামানের ছেলে গুরুতর আহত
মেঘনা বিএনপির কমিটি নিয়ে তৃণমূলে ক্ষোভ
ট্রাম্পকে ময়লার পাত্রে ফেললো ইরানি দূতাবাসের ভিডিও
হাসিনার সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী আটক
তিতাসে নতুন দুই কূপ, দৈনিক মিলবে ৩ কোটি ঘনফুট গ্যাস
আমেরিকানরা ‘বিরক্ত’ হলে ইসরায়েলের প্রধানমন্ত্রী হবো: ট্রাম্প
গাজীপুর-সাভারে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, টিয়ারশেল নিক্ষেপ
মার্কিন মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের বড় জয়
কল্যাণপুরে বাস-লেগুনার সংঘর্ষ, নারীসহ নিহত ৪
আওয়ামী প্রেতাত্মা হাসানুজ্জামানকে দুদকের মহাপরিচালক নিয়োগ