Sobar Desh | সবার দেশ আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ০১:৩৯, ৭ মার্চ ২০২৬

আপডেট: ০১:৪০, ৭ মার্চ ২০২৬

ইন্দোনেশিয়ায় শিশুদের জন্য সোশ্যাল মিডিয়া বন্ধ 

ইন্দোনেশিয়ায় শিশুদের জন্য সোশ্যাল মিডিয়া বন্ধ 
ছবি: সংগৃহীত

শিশুদের অনলাইন আসক্তি, সাইবার বুলিং ও ক্ষতিকর কনটেন্ট থেকে সুরক্ষা দিতে ১৬ বছরের কম বয়সীদের জন্য সোশ্যাল মিডিয়া ব্যবহার নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছে ইন্দোনেশিয়া সরকার। নতুন এ নীতির আওতায় উচ্চ ঝুঁকিপূর্ণ বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় থাকা শিশুদের অ্যাকাউন্ট ধাপে ধাপে বন্ধ করা হবে।

শুক্রবার (৬ মার্চ) এক ভিডিও বার্তায় এ তথ্য জানান ইন্দোনেশিয়ার যোগাযোগ ও ডিজিটাল বিষয়ক মন্ত্রী মিউতিয়া হাফিদ।

সরকারি পরিকল্পনা অনুযায়ী, আগামী ২৮ মার্চ থেকে ফেসবুক, ইনস্টাগ্রাম ও টিকটকের মতো প্ল্যাটফর্মে থাকা ১৬ বছরের কম বয়সী ব্যবহারকারীদের অ্যাকাউন্ট পর্যায়ক্রমে নিষ্ক্রিয় করা শুরু হবে। এসব প্ল্যাটফর্মকে সরকার ‘উচ্চ ঝুঁকিপূর্ণ’ হিসেবে চিহ্নিত করেছে।

এ সিদ্ধান্ত কার্যকর হলে অস্ট্রেলিয়া, স্পেন ও মালয়েশিয়ার পর বিশ্বের চতুর্থ দেশ হিসেবে শিশুদের জন্য সোশ্যাল মিডিয়া ব্যবহারে কঠোর বিধিনিষেধ আরোপ করবে ইন্দোনেশিয়া।

মন্ত্রী মিউতিয়া হাফিদ জানান, প্রযুক্তি কোম্পানিগুলো শিশু সুরক্ষায় নির্ধারিত দায়িত্ব যথাযথভাবে পালন না করা পর্যন্ত এ প্রক্রিয়া চলবে। তবে ব্যবহারকারীদের বয়স যাচাইয়ের পদ্ধতি কীভাবে কার্যকর করা হবে, সে বিষয়ে এখনও বিস্তারিত কিছু জানানো হয়নি।

ইন্দোনেশিয়া সরকারের মতে, বর্তমান সময়ে অনেক শিশু সোশ্যাল মিডিয়ার মাধ্যমে পর্নোগ্রাফি, সাইবার বুলিং, অনলাইন প্রতারণা এবং অতিরিক্ত অনলাইন আসক্তির মতো ঝুঁকির মুখে পড়ছে। তাই শিশুদের মানসিক স্বাস্থ্য ও নিরাপত্তা নিশ্চিত করতেই এ কঠোর সিদ্ধান্ত নেয়া হয়েছে।

মন্ত্রী আরও স্বীকার করেন, নতুন বিধিনিষেধ কার্যকর হলে শুরুতে কিছু শিশু অসন্তোষ প্রকাশ করতে পারে এবং অভিভাবকদেরও কিছুটা সমস্যার মুখে পড়তে হতে পারে। তবে দীর্ঘমেয়াদে শিশুদের নিরাপদ ডিজিটাল পরিবেশ নিশ্চিত করতে এ পদক্ষেপ জরুরি বলে মনে করছে সরকার।

এ বিষয়ে এখনও টিকটক বা মেটা কর্তৃপক্ষের পক্ষ থেকে কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ
বিএনপি’র সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ আর নেই
ইরানে অতিরিক্ত বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প
ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় জুলাই জার্নালিস্ট ইউনিটির নিন্দা ও প্রতিবাদ
টেস্টে লিটন দাসের বিশ্বরেকর্ড
চুয়েটে ২৪ ঘণ্টা ধরে অবরুদ্ধ উপাচার্যসহ ১১ জন
নিউইয়র্কে ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা