Sobar Desh | সবার দেশ আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ০১:৩৩, ৯ মার্চ ২০২৬

হতাহতের প্রকৃত তথ্য গোপনের অভিযোগ

ইসরায়েলে ধ্বংসযজ্ঞের চাঞ্চল্যকর তথ্য ভারতীয় সাংবাদিকের

ইসরায়েলে ধ্বংসযজ্ঞের চাঞ্চল্যকর তথ্য ভারতীয় সাংবাদিকের
ছবি: সংগৃহীত

ইসরায়েলে সাম্প্রতিক হামলায় ধ্বংসযজ্ঞের প্রকৃত চিত্র ও হতাহতের সংখ্যা সরকার গোপন করছে বলে চাঞ্চল্যকর অভিযোগ তুলেছেন ভারতীয় সাংবাদিক ব্রজ মোহন সিং। তার ই বক্তব্য প্রকাশ করেছে দ্য কারেন্ট।

সাম্প্রতিক ইসরায়েল সফর শেষে অভিজ্ঞতা তুলে ধরে ব্রজ মোহন সিং বলেন, ইরানের ক্ষেপণাস্ত্র হামলার সময় অনেক ক্ষেত্রে সাইরেন বাজানোর আগেই আঘাত হেনেছে। নিরাপদ এলাকা বলা হলেও বাঙ্কারের ভেতরেও বহু মানুষ নিহত হওয়ার ঘটনা ঘটেছে বলে তিনি দাবি করেন।

তিনি আরও বলেন, সরকার যেসব স্থাপনাকে নিরাপদ বলে ঘোষণা করেছে, সেখানেও সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। হতাহতের প্রকৃত সংখ্যা গোপন রাখতে হাসপাতালগুলোতে প্রবেশ সীমিত করা হয়েছে বলেও অভিযোগ করেন এ সাংবাদিক।

তার ভাষ্য অনুযায়ী, সংঘাতের ঘটনায় কোথায় কী ঘটেছে, সে বিষয়ে তথ্য পাওয়া কঠিন হয়ে পড়েছে। ধ্বংসযজ্ঞের দৃশ্য ধারণ করতেও কর্তৃপক্ষ বাধা দিয়েছে এবং গণমাধ্যমের কভারেজ সীমিত করা হয়েছে বলে তিনি দাবি করেন।

তবে ইসরায়েল সরকার এ অভিযোগের বিষয়ে আনুষ্ঠানিক কোনও প্রতিক্রিয়া জানায়নি এবং সাংবাদিকের দাবির সত্যতা নিয়েও কোনও মন্তব্য প্রকাশ করেনি।

উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানের বিভিন্ন স্থাপনায় হামলা চালায়। এর জবাবে ইরান ইসরায়েলি ভূখণ্ড এবং উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিগুলো লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায়।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

ভারি বৃষ্টিতে ডুবলো রাজধানী, চরম দুর্ভোগে নগরবাসী
চীনা যুদ্ধজাহাজ পরিদর্শনে প্রতিরক্ষা উপদেষ্টা ও নৌবাহিনী প্রধান
কমলাপুর ও সচিবালয়ের পাশে ককটেল বিস্ফোরণ
নভেম্বরে তারেক রহমানের ভারত সফর নিয়ে আলোচনায় ঢাকা-দিল্লি
অপ্রতীমের আইফোন উদ্ধার, সন্ধ্যাতেই হত্যার ধারণা
যুদ্ধ বন্ধে ইরানের ৩ শর্ত, অপেক্ষা ট্রাম্পের জবাব
দেশে শিশুসহ মা-বোনদের নিরাপত্তা নেই: নাহিদ ইসলাম
অপ্রতীম হত্যাকাণ্ডে আটক ৩
ঢাকায় মার্কিন দূতাবাসে চাকরি, বেতন ৭২ হাজার
মিরপুর-বাড্ডায় বাসে আগুন, যাত্রাবাড়ীতে ককটেল বিস্ফোরণ
নবম পে-স্কেলের গেজেট জারি, কার্যকর ১ জুলাই
বিএনপি পানি খাবে, তবে ঘোলা করে: জামায়াতের আমির
তানভীরের শরীরে অজ্ঞাত ইনজেকশনের অভিযোগ, জবাব চাইলেন নাহিদ
দলীয় নাম ও প্রতীক খোয়ালেন মমতা, প্রার্থীও গ্রেফতার
সিরাজগঞ্জে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ২০
সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী