Sobar Desh | সবার দেশ আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ০৮:৪০, ৮ মার্চ ২০২৬

আপডেট: ০৮:৪০, ৮ মার্চ ২০২৬

ইসরায়েলে রাতভর ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান

ইসরায়েলে রাতভর ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান
ছবি: সংগৃহীত

ইসরায়েলকে লক্ষ্য করে আবারও ক্ষেপণাস্ত্র হামলার দাবি করেছে ইরান। এ হামলা আগের হামলার প্রায় চার ঘণ্টা পর চালানো হয়েছে বলে জানিয়েছে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম।

রোববার (৮ মার্চ) সকালে The Times of Israel জানিয়েছে, শনিবার রাতে ইসরায়েল–এর রাজধানী তেল আবিব লক্ষ্য করে একাধিক দফায় মিসাইল ছোড়া হয়েছে।

খবরে বলা হয়েছে, নতুন ক্ষেপণাস্ত্র হামলার প্রভাবে ইসরায়েলের মধ্যাঞ্চল ও উত্তরাঞ্চলে সতর্কতামূলক সাইরেন বাজানো হয়।

ইরানের পক্ষ থেকে ক্ষেপণাস্ত্র হামলার পরিমাণ কিছুটা কমেছে বলে জানানো হলেও দেশটি প্রায় পুরো রাত জুড়ে ইসরায়েলকে লক্ষ্যবস্তু করে রাখে।

তবে এ হামলায় সরাসরি কোনও ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে কি না, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।

সবার দেশ/কেএম

সম্পর্কিত বিষয়:

শীর্ষ সংবাদ:

চীনা যুদ্ধজাহাজ পরিদর্শনে প্রতিরক্ষা উপদেষ্টা ও নৌবাহিনী প্রধান
কমলাপুর ও সচিবালয়ের পাশে ককটেল বিস্ফোরণ
নভেম্বরে তারেক রহমানের ভারত সফর নিয়ে আলোচনায় ঢাকা-দিল্লি
অপ্রতীমের আইফোন উদ্ধার, সন্ধ্যাতেই হত্যার ধারণা
যুদ্ধ বন্ধে ইরানের ৩ শর্ত, অপেক্ষা ট্রাম্পের জবাব
দেশে শিশুসহ মা-বোনদের নিরাপত্তা নেই: নাহিদ ইসলাম
অপ্রতীম হত্যাকাণ্ডে আটক ৩
ঢাকায় মার্কিন দূতাবাসে চাকরি, বেতন ৭২ হাজার
মিরপুর-বাড্ডায় বাসে আগুন, যাত্রাবাড়ীতে ককটেল বিস্ফোরণ
নবম পে-স্কেলের গেজেট জারি, কার্যকর ১ জুলাই
বিএনপি পানি খাবে, তবে ঘোলা করে: জামায়াতের আমির
তানভীরের শরীরে অজ্ঞাত ইনজেকশনের অভিযোগ, জবাব চাইলেন নাহিদ
দলীয় নাম ও প্রতীক খোয়ালেন মমতা, প্রার্থীও গ্রেফতার
সিরাজগঞ্জে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ২০
সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী