Sobar Desh | সবার দেশ আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ০১:৩৫, ১০ মার্চ ২০২৬

আপডেট: ০১:৩৭, ১০ মার্চ ২০২৬

যুক্তরাষ্ট্রকে পিছু হটতে বাধ্য করবো: ইরান

যুক্তরাষ্ট্রকে পিছু হটতে বাধ্য করবো: ইরান
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্র-ইসরায়েলের সঙ্গে চলমান সংঘাতের মধ্যে ইরান ঘোষণা দিয়েছে, তারা দীর্ঘস্থায়ী যুদ্ধের জন্য পুরোপুরি প্রস্তুত। পাশাপাশি দেশটি জানিয়েছে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে পিছু হটতে বাধ্য করতে উপসাগরীয় দেশগুলোর ওপর আক্রমণ চালানো অব্যাহত থাকবে।

ইরানের সর্বোচ্চ নেতার কার্যালয়ের বৈদেশিক নীতি উপদেষ্টা কামাল খারাজি সোমবার তেহরানে সিএনএনকে বলেন, এ যুদ্ধ কেবল অর্থনৈতিক চাপের মাধ্যমে শেষ হতে পারে। তিনি বলেন, 

আমি এখন আর কূটনীতির কোনও জায়গা দেখছি না। অর্থনৈতিক চাপ এমন পর্যায়ে পৌঁছাতে হবে যাতে অন্যান্য দেশগুলো সংঘাত থামাতে বাধ্য হয়।

খারাজি আরও জানান, উপসাগরীয় আরব দেশ এবং অন্যান্য রাষ্ট্রগুলোকে যুক্তরাষ্ট্রের ওপর চাপ সৃষ্টি করতে হবে, যাতে তারা এ আগ্রাসন বন্ধ করে। তার মতে, চলমান যুদ্ধ বিশ্বের বিভিন্ন দেশ ও বাজারে অর্থনৈতিক চাপ বাড়াচ্ছে, যা মুদ্রাস্ফীতি, জ্বালানির ঘাটতি এবং সরবরাহ ব্যাহত করার মাধ্যমে যুক্তরাষ্ট্রকে হস্তক্ষেপ করতে বাধ্য করবে।

যুক্তরাষ্ট্র-ইসরায়েল যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইরান উপসাগরীয় দেশগুলোতে মার্কিন স্বার্থ সংশ্লিষ্ট লক্ষ্যবস্তুতে হামলা চালাচ্ছে। তবে বাস্তবে আবাসিক ভবন এবং বিমানবন্দরগুলোও ক্ষতিগ্রস্ত হচ্ছে। এর ফলে হরমুজ প্রণালিতে নৌ-চলাচল প্রায় বন্ধ হয়ে গেছে, বিশ্ববাজারে তেলের সরবরাহ ব্যাহত হয়েছে এবং অপরিশোধিত তেলের দাম সোমবার ব্যারেল প্রতি ১০০ ডলার ছাড়িয়েছে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

চীনা যুদ্ধজাহাজ পরিদর্শনে প্রতিরক্ষা উপদেষ্টা ও নৌবাহিনী প্রধান
কমলাপুর ও সচিবালয়ের পাশে ককটেল বিস্ফোরণ
নভেম্বরে তারেক রহমানের ভারত সফর নিয়ে আলোচনায় ঢাকা-দিল্লি
অপ্রতীমের আইফোন উদ্ধার, সন্ধ্যাতেই হত্যার ধারণা
যুদ্ধ বন্ধে ইরানের ৩ শর্ত, অপেক্ষা ট্রাম্পের জবাব
দেশে শিশুসহ মা-বোনদের নিরাপত্তা নেই: নাহিদ ইসলাম
অপ্রতীম হত্যাকাণ্ডে আটক ৩
ঢাকায় মার্কিন দূতাবাসে চাকরি, বেতন ৭২ হাজার
মিরপুর-বাড্ডায় বাসে আগুন, যাত্রাবাড়ীতে ককটেল বিস্ফোরণ
নবম পে-স্কেলের গেজেট জারি, কার্যকর ১ জুলাই
বিএনপি পানি খাবে, তবে ঘোলা করে: জামায়াতের আমির
তানভীরের শরীরে অজ্ঞাত ইনজেকশনের অভিযোগ, জবাব চাইলেন নাহিদ
দলীয় নাম ও প্রতীক খোয়ালেন মমতা, প্রার্থীও গ্রেফতার
সিরাজগঞ্জে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ২০
সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী