Sobar Desh | সবার দেশ আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ০৩:২৯, ৯ মার্চ ২০২৬

আপডেট: ০৩:২৯, ৯ মার্চ ২০২৬

যুদ্ধবিরতির প্রশ্নই নেই

আগ্রাসনের জবাব দিতেই লড়বে ইরান: পার্লামেন্ট স্পিকার

আগ্রাসনের জবাব দিতেই লড়বে ইরান: পার্লামেন্ট স্পিকার
ছবি: সংগৃহীত

ইরান চলমান সংঘাতে কোনওভাবেই আত্মসমর্পণ করবে না এবং যুদ্ধবিরতিরও আবেদন করবে না বলে স্পষ্ট বার্তা দিয়েছেন দেশটির পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাকের কালিবাফ। তিনি বলেছেন, ইরানের ওপর যে আগ্রাসন চালানো হয়েছে তার জবাব দেয়া হবে এবং হামলাকারীদের অবশ্যই শাস্তি পেতে হবে।

ইরানের সরকারি সংবাদ সংস্থা Islamic Republic News Agency (আইআরএনএ)–কে দেয়া বক্তব্যে কালিবাফ বলেন, বর্তমান পরিস্থিতিতে ইরান যুদ্ধবিরতির কোনও পথ খুঁজছে না। বরং দেশের সার্বভৌমত্ব ও জনগণের নিরাপত্তা রক্ষায় শেষ পর্যন্ত প্রতিরোধ চালিয়ে যাবে তেহরান।

তিনি বলেন, নিশ্চিতভাবেই আমাদের দেশ ও জনগণ আত্মসমর্পণ করবে না। আমরা লড়বো, সংগ্রাম করবো এবং কোনও অবস্থাতেই মাথা নত করবো না।

পার্লামেন্ট স্পিকার আরও সতর্ক করে বলেন, যদি উপসাগরীয় অঞ্চলের কোনও দেশ যুক্তরাষ্ট্রকে তাদের সামরিক ঘাঁটি ব্যবহার করতে দেয় এবং সেখান থেকে ইরানের বিরুদ্ধে হামলা চালানো হয়, তবে তেহরান সেটিকে সরাসরি শত্রুতামূলক পদক্ষেপ হিসেবে দেখবে। সে ক্ষেত্রে ওই দেশগুলোর বিরুদ্ধে ইরান প্রতিরোধমূলক ব্যবস্থা নিতে বাধ্য হবে বলেও তিনি হুঁশিয়ারি দেন।

এ সময় কালিবাফ ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর আগের সতর্কবার্তাও পুনর্ব্যক্ত করেন। তিনি বলেন, যদি ইরানের গুরুত্বপূর্ণ অবকাঠামোতে হামলা অব্যাহত থাকে, তবে ইরান দ্বিধা না করেই পাল্টা জবাব দেবে।

মধ্যপ্রাচ্যে উত্তেজনা যখন ক্রমেই বাড়ছে, তখন তেহরানের এ অবস্থান নতুন করে আঞ্চলিক সংঘাত আরও বিস্তৃত হওয়ার আশঙ্কা বাড়িয়ে দিয়েছে।

সূত্র: আল জাজিরা

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

চীনা যুদ্ধজাহাজ পরিদর্শনে প্রতিরক্ষা উপদেষ্টা ও নৌবাহিনী প্রধান
কমলাপুর ও সচিবালয়ের পাশে ককটেল বিস্ফোরণ
নভেম্বরে তারেক রহমানের ভারত সফর নিয়ে আলোচনায় ঢাকা-দিল্লি
অপ্রতীমের আইফোন উদ্ধার, সন্ধ্যাতেই হত্যার ধারণা
যুদ্ধ বন্ধে ইরানের ৩ শর্ত, অপেক্ষা ট্রাম্পের জবাব
দেশে শিশুসহ মা-বোনদের নিরাপত্তা নেই: নাহিদ ইসলাম
অপ্রতীম হত্যাকাণ্ডে আটক ৩
ঢাকায় মার্কিন দূতাবাসে চাকরি, বেতন ৭২ হাজার
মিরপুর-বাড্ডায় বাসে আগুন, যাত্রাবাড়ীতে ককটেল বিস্ফোরণ
নবম পে-স্কেলের গেজেট জারি, কার্যকর ১ জুলাই
বিএনপি পানি খাবে, তবে ঘোলা করে: জামায়াতের আমির
তানভীরের শরীরে অজ্ঞাত ইনজেকশনের অভিযোগ, জবাব চাইলেন নাহিদ
দলীয় নাম ও প্রতীক খোয়ালেন মমতা, প্রার্থীও গ্রেফতার
সিরাজগঞ্জে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ২০
সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী