Sobar Desh | সবার দেশ আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ০১:৪৮, ৯ মার্চ ২০২৬

আপডেট: ০১:৫০, ৯ মার্চ ২০২৬

ইরানের হামলায় ২ হাজার ইসরায়েলি হাসপাতালে

ইরানের হামলায় ২ হাজার ইসরায়েলি হাসপাতালে
ছবি: সংগৃহীত

ইরান ও ইসরাইলের সংঘাত শুরু হওয়ার পর প্রাণহানি ও আহতের সংখ্যা দ্রুত বাড়ছে। ইসরায়েলের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত এক সপ্তাহে মোট ১ হাজার ৯২৯ জন আহতকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রোববার (৮ মার্চ) স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়, ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় নতুন করে আরও ১৫৭ জন আহত হয়েছেন। হামলায় অন্তত ১৩ জন ইসরায়েলি নিহত হয়েছেন।

বর্তমানে ১১২ জন এখনও হাসপাতালে ভর্তি রয়েছেন। আহতদের মধ্যে ৯ জনের অবস্থা আশঙ্কাজনক। স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে, সাইরেন বাজার পর নিরাপদ আশ্রয়ে যাওয়ার সময় ধাক্কা বা পড়ে যাওয়ার কারণে অনেকেই আহত হয়েছেন। নাগরিকদের সতর্কভাবে নিরাপদ স্থানে যাওয়ার পরামর্শ দেয়া হয়েছে।

উল্লেখ্য, এ আঞ্চলিক উত্তেজনার সূত্রপাত ঘটে ২৮ ফেব্রুয়ারি, যখন যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানের বিভিন্ন স্থাপনায় বিমান হামলা চালায়। এ হামলার পর ইরান পাল্টা ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে। এ হামলা শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত ইরানের সর্বোচ্চ নেতা আলী খামেনিসহ অন্তত ১,২০০ নিহত এবং ১০ হাজারের বেশি মানুষ আহত হন।  

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

চীনা যুদ্ধজাহাজ পরিদর্শনে প্রতিরক্ষা উপদেষ্টা ও নৌবাহিনী প্রধান
কমলাপুর ও সচিবালয়ের পাশে ককটেল বিস্ফোরণ
নভেম্বরে তারেক রহমানের ভারত সফর নিয়ে আলোচনায় ঢাকা-দিল্লি
অপ্রতীমের আইফোন উদ্ধার, সন্ধ্যাতেই হত্যার ধারণা
যুদ্ধ বন্ধে ইরানের ৩ শর্ত, অপেক্ষা ট্রাম্পের জবাব
দেশে শিশুসহ মা-বোনদের নিরাপত্তা নেই: নাহিদ ইসলাম
অপ্রতীম হত্যাকাণ্ডে আটক ৩
ঢাকায় মার্কিন দূতাবাসে চাকরি, বেতন ৭২ হাজার
মিরপুর-বাড্ডায় বাসে আগুন, যাত্রাবাড়ীতে ককটেল বিস্ফোরণ
নবম পে-স্কেলের গেজেট জারি, কার্যকর ১ জুলাই
বিএনপি পানি খাবে, তবে ঘোলা করে: জামায়াতের আমির
তানভীরের শরীরে অজ্ঞাত ইনজেকশনের অভিযোগ, জবাব চাইলেন নাহিদ
দলীয় নাম ও প্রতীক খোয়ালেন মমতা, প্রার্থীও গ্রেফতার
সিরাজগঞ্জে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ২০
সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী