Sobar Desh | সবার দেশ আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ০৩:৫৫, ৮ মার্চ ২০২৬

মধ্যপ্রাচ্যে উত্তেজনা তীব্র

২৪ ঘণ্টায় ২০০’র বেশি মার্কিন সেনা হতাহত—ইরানের দাবি

২৪ ঘণ্টায় ২০০’র বেশি মার্কিন সেনা হতাহত—ইরানের দাবি
ছবি: সংগৃহীত

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর ব্যাপক ক্ষয়ক্ষতির দাবি করেছে ইরান। দেশটির সশস্ত্র বাহিনীর প্রতিশোধমূলক হামলায় গত ২৪ ঘণ্টায় দুই শতাধিক মার্কিন সেনা নিহত অথবা আহত হয়েছে বলে জানিয়েছে তেহরান।

ইরানের খাতাম আল-আনবিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টার্সের মুখপাত্র এক বিবৃতিতে বলেন, ‘অপারেশন ট্রু প্রমিজ ৪’-এর অংশ হিসেবে পারস্য উপসাগরীয় অঞ্চলে অবস্থিত বিভিন্ন মার্কিন সামরিক ঘাঁটিতে একযোগে হামলা চালানো হয়েছে। এতে যুক্তরাষ্ট্রের সামরিক অবকাঠামো এবং গুরুত্বপূর্ণ সম্পদের উল্লেখযোগ্য ক্ষতি হয়েছে বলে দাবি করা হয়।

বিবৃতিতে বলা হয়, পারস্য উপসাগরে মোতায়েন যুক্তরাষ্ট্রের পঞ্চম নৌবহরকে লক্ষ্য করে চালানো হামলায় অন্তত ২১ জন মার্কিন সেনা নিহত হয়েছে এবং আরও কয়েকজন গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছে। একই সময়ে সংযুক্ত আরব আমিরাতের আল দাফরা বিমান ঘাঁটিতেও হামলা চালানো হয়। ইরানের দাবি, সেখানে প্রায় ২০০ জন মার্কিন সেনা নিহত বা আহত হয়েছে।

এছাড়া পারস্য উপসাগরের উত্তরাঞ্চলে যুক্তরাষ্ট্রের মালিকানাধীন একটি তেলবাহী ট্যাংকারেও হামলা চালানোর দাবি করেছে ইরান। তাদের ভাষ্য অনুযায়ী, এ হামলাটি সফলভাবে সম্পন্ন হয়েছে।

ইরানের খাতাম আল-আনবিয়া সদর দফতর জানায়, দেশটির বিভিন্ন সামরিক ইউনিটের সমন্বয়ে এ প্রতিশোধমূলক অভিযান পরিচালিত হয়েছে। পরিকল্পিতভাবে ড্রোন ও ক্ষেপণাস্ত্র ব্যবহার করে মার্কিন ও ইসরায়েলি লক্ষ্যবস্তুতে আঘাত হানা হয়।

তেহরান বলছে, গত ২৮ ফেব্রুয়ারি ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি এবং কয়েকজন জ্যেষ্ঠ সামরিক কমান্ডারকে হত্যার পর যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যে সামরিক অভিযান শুরু করে, তারই জবাবে এ হামলা চালানো হয়েছে।

তবে ইরানের এসব দাবির বিষয়ে এখনো যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনও প্রতিক্রিয়া জানানো হয়নি।

সূত্র: তাসনিম নিউজ

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

চীনা যুদ্ধজাহাজ পরিদর্শনে প্রতিরক্ষা উপদেষ্টা ও নৌবাহিনী প্রধান
কমলাপুর ও সচিবালয়ের পাশে ককটেল বিস্ফোরণ
নভেম্বরে তারেক রহমানের ভারত সফর নিয়ে আলোচনায় ঢাকা-দিল্লি
অপ্রতীমের আইফোন উদ্ধার, সন্ধ্যাতেই হত্যার ধারণা
যুদ্ধ বন্ধে ইরানের ৩ শর্ত, অপেক্ষা ট্রাম্পের জবাব
দেশে শিশুসহ মা-বোনদের নিরাপত্তা নেই: নাহিদ ইসলাম
অপ্রতীম হত্যাকাণ্ডে আটক ৩
ঢাকায় মার্কিন দূতাবাসে চাকরি, বেতন ৭২ হাজার
মিরপুর-বাড্ডায় বাসে আগুন, যাত্রাবাড়ীতে ককটেল বিস্ফোরণ
নবম পে-স্কেলের গেজেট জারি, কার্যকর ১ জুলাই
বিএনপি পানি খাবে, তবে ঘোলা করে: জামায়াতের আমির
তানভীরের শরীরে অজ্ঞাত ইনজেকশনের অভিযোগ, জবাব চাইলেন নাহিদ
দলীয় নাম ও প্রতীক খোয়ালেন মমতা, প্রার্থীও গ্রেফতার
সিরাজগঞ্জে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ২০
সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী