Sobar Desh | সবার দেশ আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ০১:১১, ১১ মার্চ ২০২৬

আপডেট: ০১:১২, ১১ মার্চ ২০২৬

নিশ্চিহ্ন হতে না চাইলে নিজের খেয়াল রাখুন: ট্রাম্পকে ইরানের হুঁশিয়ারি

নিশ্চিহ্ন হতে না চাইলে নিজের খেয়াল রাখুন: ট্রাম্পকে ইরানের হুঁশিয়ারি
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প–এর কঠোর হুমকির জবাবে পাল্টা সতর্কবার্তা দিয়েছেন ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব আলি লারিজানি। তিনি বলেছেন, হরমুজ প্রণালী নিয়ে ট্রাম্পের হুমকিতে ইরান ভীত নয়; বরং এমন চাপ প্রয়োগের চেষ্টা উল্টো ফল বয়ে আনতে পারে।

মঙ্গলবার (১০ মার্চ) সোশ্যাল মিডিয়া এক্সে দেয়া এক পোস্টে লারিজানি সরাসরি ট্রাম্পকে উদ্দেশ্য করে বলেন, আশুরার চেতনায় উদ্বুদ্ধ ইরানি জাতি কোনও ফাঁপা হুমকিতে ভয় পায় না। অতীতে ট্রাম্পের চেয়েও শক্তিশালী অনেক ব্যক্তি ও শক্তি ইরানকে মানচিত্র থেকে মুছে ফেলার চেষ্টা করেছিলো, কিন্তু তারা ব্যর্থ হয়েছে। অন্যকে হুমকি দেয়ার আগে নিজের অবস্থার দিকেই নজর দেয়ার পরামর্শ দেন তিনি। তার ভাষায়, এ সংঘাতের আগুনে শেষ পর্যন্ত হুমকি দাতারাই বিপদে পড়তে পারে।

কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী সম্পর্কে লারিজানি বলেন, এ নৌপথ বিশ্ব জ্বালানি বাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি হয় সবার জন্য নিরাপদ বাণিজ্যপথ হয়ে থাকবে, না হয় যারা যুদ্ধের স্বপ্ন দেখছে তাদের জন্য এটি মরণফাঁদে পরিণত হবে।

একই দিনে ইরানের আরেক প্রভাবশালী নেতা ও সাবেক সামরিক কমান্ডার মোহসেন রেজাই মন্তব্য করেন, মধ্যপ্রাচ্যের বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতি যুক্তরাষ্ট্রের রাজনীতিতেও বড় প্রভাব ফেলতে পারে। তার মতে, এ সংকটের কারণে ট্রাম্পের রাজনৈতিক ভবিষ্যৎ সাবেক মার্কিন প্রেসিডেন্ট জিমি কার্টার–এর মতো পরিণতির মুখে পড়তে পারে।

এর আগে গত ৯ মার্চ নিজের সোশ্যাল মিডিয়া ট্রুথ সোশ্যাল–এ দেয়া এক পোস্টে প্রেসিডেন্ট ট্রাম্প সতর্ক করে বলেন, যদি ইরান হরমুজ প্রণালী দিয়ে তেল সরবরাহ ব্যাহত করার চেষ্টা করে, তবে যুক্তরাষ্ট্র আগের যেকোনো সময়ের তুলনায় ২০ গুণ বেশি শক্তি প্রয়োগ করে হামলা চালাবে। তিনি সে পোস্টে ‘মৃত্যু ও ধ্বংসযজ্ঞ’ ঘটানোর হুমকিও দেন।

ট্রাম্পের ওই বক্তব্যের পর ইরানের বিপ্লবী বাহিনী ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) পাল্টা দাবি করে জানায়, হরমুজ প্রণালী এখন তাদের পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে এবং যেকোনো পরিস্থিতি মোকাবিলায় তারা প্রস্তুত।

মধ্যপ্রাচ্যে ইরান ও যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি হুমকি ও সামরিক প্রস্তুতির এই পরিস্থিতি আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে উদ্বেগ সৃষ্টি করেছে।

সূত্র: আল মায়াদিন

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

চীনা যুদ্ধজাহাজ পরিদর্শনে প্রতিরক্ষা উপদেষ্টা ও নৌবাহিনী প্রধান
কমলাপুর ও সচিবালয়ের পাশে ককটেল বিস্ফোরণ
নভেম্বরে তারেক রহমানের ভারত সফর নিয়ে আলোচনায় ঢাকা-দিল্লি
অপ্রতীমের আইফোন উদ্ধার, সন্ধ্যাতেই হত্যার ধারণা
যুদ্ধ বন্ধে ইরানের ৩ শর্ত, অপেক্ষা ট্রাম্পের জবাব
দেশে শিশুসহ মা-বোনদের নিরাপত্তা নেই: নাহিদ ইসলাম
অপ্রতীম হত্যাকাণ্ডে আটক ৩
ঢাকায় মার্কিন দূতাবাসে চাকরি, বেতন ৭২ হাজার
মিরপুর-বাড্ডায় বাসে আগুন, যাত্রাবাড়ীতে ককটেল বিস্ফোরণ
নবম পে-স্কেলের গেজেট জারি, কার্যকর ১ জুলাই
বিএনপি পানি খাবে, তবে ঘোলা করে: জামায়াতের আমির
তানভীরের শরীরে অজ্ঞাত ইনজেকশনের অভিযোগ, জবাব চাইলেন নাহিদ
দলীয় নাম ও প্রতীক খোয়ালেন মমতা, প্রার্থীও গ্রেফতার
সিরাজগঞ্জে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ২০
সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী