Sobar Desh | সবার দেশ আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৯:৫৮, ১২ মার্চ ২০২৬

প্রথম ভাষণে আয়াতুল্লাহ মোজতবা খামেনি

মার্কিন ঘাঁটি বন্ধ না হলে হামলা, হরমুজ বন্ধ থাকবে 

মার্কিন ঘাঁটি বন্ধ না হলে হামলা, হরমুজ বন্ধ থাকবে 
ছবি: সংগৃহীত

ইরানের নতুন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনি যুক্তরাষ্ট্রকে কঠোর সতর্কবার্তা দিয়ে বলেছেন, মধ্যপ্রাচ্যে থাকা সব মার্কিন সামরিক ঘাঁটি অবিলম্বে বন্ধ করতে হবে। অন্যথায় এসব ঘাঁটি হামলার লক্ষ্যবস্তুতে পরিণত হতে পারে।

টেলিভিশনে সম্প্রচারিত এক ভাষণে তিনি বলেন, ইরানের ওপর চাপ সৃষ্টি বা সামরিক হুমকি দেয়া হলে তার জবাব দেয়া হবে। এ ক্ষেত্রে অঞ্চলজুড়ে থাকা মার্কিন সামরিক স্থাপনাগুলো লক্ষ্যবস্তু হতে পারে বলেও সতর্ক করেন তিনি।

নিজের বক্তব্যে ইরানের কৌশলগত অবস্থান তুলে ধরে মোজতবা খামেনি বলেন, শত্রুদের ওপর চাপ ধরে রাখতে গুরুত্বপূর্ণ সামুদ্রিক পথ হরমুজ প্রণালি বন্ধ রাখার সিদ্ধান্ত বহাল থাকবে। এ প্রণালি বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন পথ হওয়ায় এর বন্ধ থাকা আন্তর্জাতিক বাজারেও বড় প্রভাব ফেলতে পারে।

নতুন সর্বোচ্চ নেতা দেশবাসীর প্রতি ঐক্যের আহ্বান জানিয়ে বলেন, বর্তমান পরিস্থিতিতে জনগণ, সশস্ত্র বাহিনী এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর সমন্বিতভাবে কাজ করা জরুরি। একই সঙ্গে তিনি দাবি করেন, ইরান প্রতিবেশী দেশগুলোর সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখতে চায়।

তবে তিনি স্পষ্ট করে বলেন, যুক্তরাষ্ট্র যদি অঞ্চলজুড়ে সামরিক উপস্থিতি বজায় রাখে, তাহলে সে ঘাঁটিগুলোকে লক্ষ্য করে হামলা অব্যাহত থাকবে।

গত সপ্তাহান্তে ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে দায়িত্ব নেয়ার পর এটিই ছিলো আয়াতুল্লাহ মোজতবা খামেনির প্রথম আনুষ্ঠানিক ভাষণ।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

পুলিশকে ‘ম্যানেজ’ করে মুক্ত হচ্ছেন নিষিদ্ধ আ.লীগ নেতারা!
হামে মৃত ৮২ শতাংশ শিশুই পায়নি পর্যাপ্ত বুকের দুধ
সাবেক প্রতিমন্ত্রী সতীশ চন্দ্র রায় আর নেই
কোলকাতার হোটেলে আগুনে ৯ বাংলাদেশির মৃত্যু
জনগণের প্রত্যাশা পূরণে ব্যর্থ পুলিশ: বরিশালের ডিআইজি
দীপু মনির স্বামী তৌফিক নেওয়াজ আর নেই
আজ থেকে নতুন পথচলা দুদকের
চীনে নেয়ার কথা বলে ভারতের কারাগারে ৪ বছর জামালপুরের সিরাজুল
ড. ইউনূসকে নিয়ে হাসিনাকে আগেই সতর্ক করেছিলেন মনিরুল
১০ লাখ টাকা চাঁদার দাবিতে রিসোর্ট দখল, ছাত্রদল নেতার বিরুদ্ধে মামলা
তারেক রহমানের সফর নিয়ে ঢাকার শর্ত ’রূঢ় ও অহংকারী’: বীণা সিক্রি
নোবিপ্রবিতে ছাত্রদলের দু’গ্রুপের সংঘর্ষ, আহত ৫
২৫০ অবৈধ হাসপাতাল-ক্লিনিক বন্ধ করলো স্বাস্থ্য অধিদফতর
প্রার্থিতা প্রত্যাহার করেননি কেউ, ২০ আগস্ট রাষ্ট্রপতি নির্বাচনের ভোট
রাজধানীর যেসব রুটে চলবে ‘পিংক বাস’
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বসানো হয়েছে ৪৯০ এআই ক্যামেরা: স্বরাষ্ট্রমন্ত্রী
ইমরান খানকে দ্রুত হাসপাতালে স্থানান্তরের দাবি পিটিআইয়ের
নারীদের জন্য চালু পিংক বাস, চলবে তিন শহরে
দুই দিনের সরকারি সফরে কাতারের উদ্দেশে পররাষ্ট্রমন্ত্রী