Sobar Desh | সবার দেশ আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৪:৩৬, ১৭ মার্চ ২০২৬

আপডেট: ১৪:৪১, ১৭ মার্চ ২০২৬

৩০ ঘণ্টা ধরে পুড়ছে মার্কিন রণতরি, বিপর্যস্ত ক্রুরা

৩০ ঘণ্টা ধরে পুড়ছে মার্কিন রণতরি, বিপর্যস্ত ক্রুরা
ছবি: সংগৃহীত

মধ্যপ্রাচ্যে উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যেই যুক্তরাষ্ট্রের সবচেয়ে আধুনিক ও বৃহত্তম বিমানবাহী রণতরি জেরাল্ড আর ফোর্ডে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। অন্তত ৩০ ঘণ্টা ধরে জ্বলতে থাকা এ আগুনে রণতরিটির ভেতরের পরিবেশ এখন চরম অস্বস্তিকর হয়ে উঠেছে।

নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে জানানো হয়েছে, গত সপ্তাহে রণতরিটির লন্ড্রি সেকশনে আগুনের সূত্রপাত হয়। দ্রুত ছড়িয়ে পড়া আগুন ও ধোঁয়ার কারণে সেখানে থাকা বেশ কয়েকজন নাবিক অসুস্থ হয়ে পড়েন।

প্রাথমিকভাবে মার্কিন নাবিক জানিয়েছিলো, আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে এবং এটি কোনও শত্রু হামলার ফল নয়। ওই ঘটনায় দুই নাবিক সামান্য আহত হয়েছেন বলেও দাবি করা হয়। তবে পরবর্তী তথ্য বলছে, ক্ষয়ক্ষতি ও ভোগান্তি অনেক বেশি বিস্তৃত।

প্রতিবেদন অনুযায়ী, অগ্নিকাণ্ডের ফলে অন্তত ৬০০ নাবিক তাদের নির্ধারিত আবাসন হারিয়েছেন। অনেকেই এখন বাধ্য হয়ে রণতরির টেবিল বা মেঝেতে ঘুমাচ্ছেন। লন্ড্রি ব্যবস্থা পুড়ে যাওয়ায় পোশাক পরিষ্কার করাও হয়ে উঠেছে কঠিন।

প্রায় ১ লাখ টন ওজনের এবং প্রায় ১৩ বিলিয়ন ডলার মূল্যের এ যুদ্ধজাহাজটিতে প্রায় ৪ হাজার ৫০০ ক্রু ও বিমান সেনা কর্মরত। ইরানের সঙ্গে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে লোহিত সাগরে মোতায়েন থাকা এ রণতরির সামরিক কার্যক্রম ব্যাহত হয়নি বলে দাবি করেছে মার্কিন নৌবাহিনী। তবে বাস্তব চিত্রে ক্রুদের জীবনযাপন এখন চরম দুর্ভোগে পরিণত হয়েছে।

অন্যদিকে, দীর্ঘদিন ধরেই রণতরিটিতে টয়লেট সমস্যাও প্রকট। বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে, এসব সমস্যা সমাধানে বারবার বাহিরের সহায়তা নিতে হয়েছে।

উল্লেখ্য, গত জুনে যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ার নরফোক বন্দর থেকে যাত্রা শুরু করা এই রণতরিটি আটলান্টিক মহাসাগর, ভূমধ্যসাগর ও ক্যারিবীয় অঞ্চল অতিক্রম করে বর্তমানে মধ্যপ্রাচ্যে অবস্থান করছে।

সূত্র : নিউ ইয়র্ক টাইমস।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

ডিপি ওয়ার্ল্ডকে বিনিয়োগে প্রধানমন্ত্রীর আহ্বান
দিল্লির ককরোচ আন্দোলনে যোগ দেবেন মমতা!
সব ইসলামী দল এক হলেও ক্ষমতায় যাওয়া সম্ভব নয়: আ ফ ম খালিদ
ইউরেনিয়াম ছাড়বে না ইরান, মজুতও দেবে না
রংপুরের চার খুনে ডিএনএ মিললো সিদ্ধার্থ-মুগ্ধর
হুতিদের হামলায় রিয়াদে শতাধিক ফ্লাইট বাতিল
পানির ন্যায্য হিস্যায় ভারতের সঙ্গে ছাড় নয়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
জন্মদিনেও ‘অকারণ’-এ হিমি
প্রীতি জিনতার দল ছাড়লেন দুই অজি কোচ
মাইক্রোসফটসহ ৭ প্রতিষ্ঠানের ভিসা কর্মসূচি স্থগিত করছে যুক্তরাষ্ট্র
বিশ্বসেরা ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় মেঘনার দুই সন্তান
রফিকুল ইসলাম মিয়া নন, মারা গেছেন আইনজীবী রফিকুল হোসেন
নরসিংদীর পুকুরে ‘জলপরীর গুজব’, নেপথ্যে কি?
সাহিত্যে নোবেল পেলেন অ্যান কারসন
রূপপুরের প্রথম ইউনিটে উৎপাদনের চূড়ান্ত অনুমোদন
ধ্বংসাবশেষের ধাক্কা থেকে বাঁচলো বাংলাদেশের স্যাটেলাইট
রোহিঙ্গাদের ৫ শর্ত, না হলে ফিরতে নারাজ ৮৭%
মৃত্যুদণ্ড কার্যকরের ব্যর্থতা, সরকারের বিরুদ্ধে মামলার প্রস্তুতি ক্রিস্টা পাইকের