Sobar Desh | সবার দেশ আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৩:২২, ২৮ ফেব্রুয়ারি ২০২৬

​​​​​​​ইরানে যুক্তরাষ্ট্র-ইসরাইল যৌথ হামলা, উত্তেজনায় মধ্যপ্রাচ্য

​​​​​​​ইরানে যুক্তরাষ্ট্র-ইসরাইল যৌথ হামলা, উত্তেজনায় মধ্যপ্রাচ্য
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান আলোচনার মধ্যেই ইরানের রাজধানী তেহরানে একাধিক বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শনিবার সকালে শহরের বিভিন্ন এলাকায় পরপর বিস্ফোরণের শব্দ শোনা যায়। আকাশে ধোঁয়ার কুণ্ডলী উঠতে দেখা যায়, যা ঘিরে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ফার্স নিউজ এজেন্সির তথ্য অনুযায়ী, তেহরানের ইউনিভার্সিটি স্ট্রিট ও জোমহৌরি এলাকায় বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র আঘাত হানে। এসব হামলার ফলে ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তবে স্থানীয় সূত্রগুলো বলছে, বিস্ফোরণের পর নিরাপত্তা বাহিনী দ্রুত ঘটনাস্থল ঘিরে ফেলে।

একজন মার্কিন কর্মকর্তা দাবি করেছেন, এ হামলা যৌথভাবে চালিয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরাইল। যদিও এ বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে বিস্তারিত কিছু জানায়নি ওয়াশিংটন। অন্যদিকে, ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ জানিয়েছেন, তেল আবিবের ওপর সম্ভাব্য হুমকি দূর করতেই এ হামলা চালানো হয়েছে। তার ভাষায়, ইসরাইলের নিরাপত্তা নিশ্চিত করতে যা প্রয়োজন, তাই করা হয়েছে।

হামলার পরপরই ইসরাইলে জারি করা হয়েছে দেশব্যাপী কঠোর বিধিনিষেধ। সম্ভাব্য পাল্টা আক্রমণের আশঙ্কায় সব ধরনের শিক্ষাপ্রতিষ্ঠান, জনসমাবেশ ও অপ্রয়োজনীয় কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখার নির্দেশ দিয়েছে দেশটির সামরিক বাহিনী। নাগরিকদের সতর্ক অবস্থানে থাকার আহ্বান জানানো হয়েছে।

বিশ্লেষকরা বলছেন, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যখন কূটনৈতিক যোগাযোগ অব্যাহত রয়েছে, ঠিক সে সময় এ ধরনের হামলা মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা বাড়িয়ে দিতে পারে। পরিস্থিতি কোন দিকে মোড় নেয়, এখন সেটিই দেখার বিষয়।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

মেঘনায় এনসিপির ৫৯ সদস্যের কমিটি, আহ্বায়ক কিরন
ধর্ম যার যার, নিরাপত্তা পাবার অধিকার সবার: প্রধানমন্ত্রী
সুখের লাগিয়া এ ঘর বাঁধিনু
শোয়েব মালিকের সঙ্গে বিয়ের গুঞ্জনে বিরক্ত ভানিজা
দিল্লিতে সিজেপি নেতা দীপক আটক, তুলে নিলো নেহাকেও
এখন গরু-মহিষকে ঘাস খাওয়াতেও চাঁদা দিতে হয়: রুমিন ফারহানা
যুব উন্নয়নের প্রশ্নফাঁসে সরকারি দফতরের কর্মচারী, গ্রেফতার ৭
কৃতিত্বের পরিচয় রক্ষায় আদালতে কৃতি শ্যানন
চুয়েটে অনলাইন সিন্ডিকেট সভা, ছিলেন না কোনও সদস্য
শূন্যে ভাসবে টেসলার গাড়ি
ক্ষমতার রাজনীতি ও আমলাতন্ত্রে জিম্মি রাষ্ট্রসংস্কার: টিআইবি
পিনাকী ভট্টাচার্যের ডক্টরেট ডিগ্রি অর্জন
পূজার ছুটিতেও চালু থাকবে পোশাক কারখানা
ককরোচ পার্টির পক্ষে রায় দিলো দিল্লি হাইকোর্ট
হরমুজে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন ও দামি সুগন্ধি
সাজেক পর্যটকদের জন্য উম্মুক্ত, অবরোধ স্থগিত
হাইতিতে জাতিসংঘ মিশনে সেনাবাহিনীর ৫০ সদস্য