Sobar Desh | সবার দেশ আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১০:২১, ৩১ মার্চ ২০২৬

আপডেট: ১০:২৪, ৩১ মার্চ ২০২৬

মুর্শিদাবাদে চাঞ্চল্য

মীর জাফরের বংশধরদের নাম বাদ ভোটার তালিকা থেকে

মীর জাফরের বংশধরদের নাম বাদ ভোটার তালিকা থেকে
মীর জাফরের ১৫তম বংশধর রেজা আলি মির্জা। ছবি: সংগৃহীত

ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলায় বসবাসরত মীর জাফর-এর বংশধরদের বহু সদস্যের নাম ভোটার তালিকা থেকে বাদ পড়ার অভিযোগ উঠেছে। আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে এ ঘটনায় রাজ্যজুড়ে আলোচনা ও উদ্বেগ তৈরি হয়েছে।

জানা গেছে, বিশেষ সংক্ষিপ্ত পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়ার আওতায় নবাব পরিবারের শতাধিক সদস্যের নাম ভোটার তালিকা থেকে মুছে ফেলা হয়েছে। ফলে তারা নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন কিনা, তা নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে।

নবাব পরিবারের সদস্যরা জানিয়েছেন, নির্বাচন কমিশনের পক্ষ থেকে শুনানির নোটিশ পাওয়ার পর তারা প্রয়োজনীয় কাগজপত্র জমা দেন। তবে শুনানি শেষে অধিকাংশের নামই স্থায়ীভাবে তালিকা থেকে বাদ দেয়া হয়েছে বলে দাবি তাদের।

ঐতিহাসিক সূত্র অনুযায়ী, ১৭৫৭ সালের পলাশীর যুদ্ধ-এর পর ব্রিটিশদের সহায়তায় বাংলার নবাব হন মীর জাফর। বর্তমানে তার ১৫তম বংশধর রেজা আলি মির্জাসহ পরিবারের অন্য সদস্যরা মুর্শিদাবাদের কিল্লা নিজামত এলাকায় বসবাস করছেন। তাদের অনেকের নামই সর্বশেষ ভোটার তালিকা থেকে বাদ পড়েছে বলে জানা গেছে।

এ ঘটনায় সংশ্লিষ্ট মহলে প্রশ্ন উঠেছে, প্রশাসনিক ত্রুটি নাকি পরিকল্পিত সিদ্ধান্ত—কোন কারণে এমনটি ঘটেছে, তা নিয়ে। বিষয়টি দ্রুত সমাধানের দাবি জানিয়েছেন ভুক্তভোগী পরিবারের সদস্যরা।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

গুমের প্রতিটি ঘটনা তদন্ত করে বিচার শুরু হয়েছে: প্রধানমন্ত্রী
সংসদমুখী পদযাত্রায় ১১ দলীয় ঐক্যের আহ্বান
মিরাজ নিখোঁজে ‘গুমের কাহিনী’ সাজানোর চেষ্টা হতে পারে: স্বরাষ্ট্রমন্ত্রী
রংপুরে চার খুন হত্যায় সিদ্ধার্থের বাবা-ভাই ডিবি হেফাজতে
আ.লীগ ফেরার বাতাস শুধু ভারত-সোশ্যাল মিডিয়ায়: সারজিস
ঝুলন্ত সেতু পানিতে তলিয়ে চলাচল বন্ধ রাঙামাটিতে
পাকিস্তানে তুর্কি সামরিক বিমানের আনাগোনা, উদ্বিগ্ন ভারত
২৪ ঘণ্টায় বন্যার শঙ্কায় দুই জেলা
নেদারল্যান্ডসকে হারিয়ে তৃতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা
গুমের প্রতিটি ঘটনায় স্বাধীন তদন্ত ও বিচার চান নাহিদ
কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট খুলে পানি নিষ্কাশন
আইফোন ১৮ প্রো সিরিজ আসছে সেপ্টেম্বরে, থাকছে যেসব ফিচার
ব্রাহ্মণবাড়িয়ায় মাদ্রাসাশিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সাক্ষাৎ
সরে দাঁড়ালো কওমি, এনসিপির অনুষ্ঠানের এবার বাধা হলো প্রশাসন
লাশের পাহাড় নেপাল, মর্গে ঠাঁই নেই
দুঃখ প্রকাশ করলেন হাসনাত আবদুল্লাহ