Sobar Desh | সবার দেশ আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ০৩:৩২, ১৩ জানুয়ারি ২০২৬

আপডেট: ০৩:৩৫, ১৩ জানুয়ারি ২০২৬

একসাথে ১৬ স্যাটেলাইট হারানোর আশঙ্কায় ভারত

একসাথে ১৬ স্যাটেলাইট হারানোর আশঙ্কায় ভারত
ছবি: সংগৃহীত

ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরোর পোলার স্যাটেলাইট উৎক্ষেপণ যান (পিএসএলভি)-এর ৬৪তম মিশন পিএসএলভি-সি৬২ প্রযুক্তিগত ত্রুটির কারণে বড় ধাক্কা খেলো। উৎক্ষেপণের কিছুক্ষণের মধ্যেই রকেটের তৃতীয় পর্যায়ে গুরুতর বিচ্যুতি ধরা পড়ায় একসঙ্গে ১৬টি উপগ্রহ হারানোর সম্ভাবনা তৈরি হয়েছে।

সোমবার সকাল ১০টা ১৮ মিনিটে অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান মহাকাশ কেন্দ্র থেকে পিএসএলভি-সি৬২ উৎক্ষেপণ করা হয়। প্রথম ও দ্বিতীয় পর্যায় পরিকল্পনা অনুযায়ী সফল হলেও তৃতীয় পর্যায়ে প্রবেশের পর রকেটের গতিপথে অস্বাভাবিকতা দেখা দেয়। মহাকাশ প্রযুক্তি বিশেষজ্ঞরা বলছেন, পিএসএলভির তৃতীয় ধাপেই রকেটের গতি ও উচ্চতা চূড়ান্তভাবে নির্ধারিত হওয়ায় এ ধরনের ত্রুটি প্রায় সম্পূর্ণ মিশন ব্যর্থতার কারণ হয়ে দাঁড়ায়।

ইসরোর চেয়ারম্যান ড. ভি নারায়ণন জানিয়েছেন, উৎক্ষেপণের সময় সংগৃহীত সকল তথ্য বিশ্লেষণ করা হচ্ছে। তিনি বলেন, মিশনটি প্রত্যাশিত পথে অগ্রসর হতে পারেনি, তবে পূর্ণাঙ্গ বিশ্লেষণ শেষ না হওয়া পর্যন্ত এটি সফল বা ব্যর্থ হিসেবে ঘোষণা করা হবে না।

মিশনে মোট ১৬টি উপগ্রহ বহন করা হচ্ছিলো। এর মধ্যে ভারতের পৃথিবী পর্যবেক্ষণ উপগ্রহ ইওএস-এন১, প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থার তৈরি নজরদারি উপগ্রহ অন্বেষা, এছাড়া ভারতের মহাকাশ উদ্যোগের পাশাপাশি ব্রাজিল, নেপাল ও যুক্তরাজ্যের একাধিক বিদেশি উপগ্রহ অন্তর্ভুক্ত ছিলো।

যদি পিএসএলভি-সি৬২ মিশন আনুষ্ঠানিকভাবে ব্যর্থ ঘোষণা করা হয়, তবে এটি ইসরোর জন্য নয় শুধু, ভারতের ক্রমবর্ধমান বাণিজ্যিক মহাকাশ কর্মসূচির জন্যও বড় ধাক্কা হবে। বিশেষ করে এমন সময়ে, যখন পিএসএলভি উৎক্ষেপণ ভারতের বাণিজ্যিক মহাকাশ কার্যক্রমের মূল ভিত্তি হিসেবে ব্যবহৃত হচ্ছে।

এখনও ইসরো আনুষ্ঠানিক ঘোষণা না দিলেও তৃতীয় পর্যায়ের ত্রুটির কারণে এক ধাক্কায় ১৬টি উপগ্রহ হারানোর আশঙ্কা ভারতের মহাকাশ কর্মসূচিতে নতুন করে উদ্বেগ সৃষ্টি করেছে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

পাসপোর্ট লাগবে না আপা, খাঁচায় আসতে হবে: আসিফ মাহমুদ
দণ্ডিত পলাতক আসামি হাসিনাকে প্রত্যর্পণ চুক্তিতেই ফিরতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
হাসিনা ফিরবেন না, পাসপোর্ট চাওয়া রাজনৈতিক স্টান্টবাজি: চিফ প্রসিকিউটর
ইরান যুদ্ধ ও ইসরায়েলপ্রীতিই হারের কারণ: ট্রাম্প
দেশে ফিরতে নতুন পাসপোর্ট চান পলাতক হাসিনা
রাজনৈতিক সমর্থন ব্যালট বাক্সে, অফিসে নয়: প্রধানমন্ত্রী
যে শর্তে নেতানিয়াহুকে সরকারে নেবেন আইজেনকোট
না.গঞ্জ এনসিপির নেতৃত্বে বিএনপির সাবেক এমপিকন্যা মুক্তি
সেনেগালে অভিবাসীবাহী নৌকাডুবি, ২১ জনের মৃত্যু
জাবি ছাত্রদলের ১১ নেতাকে শোকজ
একদিনের ছুটিতেই টানা ৪ দিন অবকাশ
পল্লবী থানায় ককটেল নিক্ষেপ, এসআরবি সদস্য আহত
শ্রীলঙ্কা-ভুটান ড্র, সাফের সেমিফাইনালে বাংলাদেশ
দীপাবলি উপলক্ষে সোমবার বেনাপোলে আমদানি-রফতানি বন্ধ
ভারতে ঢোকার অপেক্ষায় ওঁৎ পেতে আছে বাংলাদেশিরা: শুভেন্দু
চাটাচাটি করে পদ না পেলে রাস্তা ঝাড়ু দিয়ে খেতে হতো: রাশেদ খাঁন প্রসঙ্গে আমির হামজা
বাবরি মসজিদ ধ্বংসের দৃশ্য দেখে কেঁদেছিলাম: সোনিয়া গান্ধী
ইসরায়েলের পতন হতে যাচ্ছে: নেতানিয়াহু