Sobar Desh | সবার দেশ আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৯:২৯, ১০ এপ্রিল ২০২৬

উত্তেজনা নতুন করে উসকে উঠার আশঙ্কা

হরমুজের আকাশে নিখোঁজ ২০ কোটি ডলারের মার্কিন ড্রোন

হরমুজের আকাশে নিখোঁজ ২০ কোটি ডলারের মার্কিন ড্রোন
ছবি: সংগৃহীত

মধ্যপ্রাচ্যের অত্যন্ত স্পর্শকাতর জলপথ হরমুজ প্রণালির আকাশে যুক্তরাষ্ট্রের একটি অত্যাধুনিক নজরদারি ড্রোন নিখোঁজ হওয়ার ঘটনায় নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। শুক্রবার (১০ এপ্রিল) ঘটে যাওয়া এ ঘটনায় এখনও নিশ্চিত করে বলা যাচ্ছে না—ড্রোনটি প্রযুক্তিগত ত্রুটিতে বিধ্বস্ত হয়েছে, নাকি তা ভূপাতিত করা হয়েছে।

নিখোঁজ হওয়া ড্রোনটি যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর এমকিউ–৪সি ট্রাইটন মডেলের, যা বিশ্বের অন্যতম ব্যয়বহুল ও উন্নত নজরদারি ড্রোন হিসেবে পরিচিত। প্রতিটির মূল্য ২০ কোটি ডলারেরও বেশি। দীর্ঘ সময় ধরে সমুদ্র অঞ্চলে কৌশলগত নজরদারি চালানোর সক্ষমতা থাকায় এটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ সামরিক সম্পদ হিসেবে বিবেচিত।

প্রতিবেদন অনুযায়ী, ড্রোনটি পারস্য উপসাগর ও হরমুজ প্রণালির আকাশে প্রায় তিন ঘণ্টা নজরদারি কার্যক্রম চালানোর পর ইতালির নেভাল এয়ার স্টেশন সিগোনেলায় ফিরে যাচ্ছিলো। ফেরার পথেই হঠাৎ এটি ‘কোড ৭৭০০’ সংকেত পাঠায়, যা সাধারণত জরুরি পরিস্থিতির ইঙ্গিত বহন করে। এরপর ধীরে ধীরে ড্রোনটির উচ্চতা কমতে শুরু করে।

এক পর্যায়ে এটি ইরানের আকাশসীমার দিকে কিছুটা অগ্রসর হয়েছিলো বলে জানা গেছে। তবে ঠিক কোন অবস্থায় ড্রোনটির যোগাযোগ বিচ্ছিন্ন হয়, তা এখনও স্পষ্ট নয়। সর্বশেষ তথ্য অনুযায়ী, দ্রুত উচ্চতা হারানোর পরই ড্রোনটি রাডার থেকে অদৃশ্য হয়ে যায়।

এ ঘটনা এমন এক সময়ে ঘটলো, যখন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সদ্য যুদ্ধবিরতি কার্যকর হয়েছে। মাত্র দুই দিন আগে হওয়া ওই সমঝোতার অংশ হিসেবে হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল স্বাভাবিক করার কথা ছিলো। কিন্তু ড্রোন নিখোঁজ হওয়ার ঘটনাটি সে স্থিতিশীলতার ওপর নতুন করে প্রশ্ন তুলে দিয়েছে।

সামরিক বিশ্লেষকদের মতে, যদি এটি ভূপাতিত হয়ে থাকে, তাহলে তা দুই দেশের মধ্যে নতুন করে উত্তেজনা বাড়াতে পারে। আর যদি প্রযুক্তিগত ত্রুটিই কারণ হয়, তবে এত উচ্চমূল্যের উন্নত ড্রোনের নিরাপত্তা ও নির্ভরযোগ্যতা নিয়েও প্রশ্ন উঠবে।

উল্লেখ্য, এমকিউ–৪সি ট্রাইটন ড্রোন সাধারণত পি-৮এ পসিডন টহল বিমানের সহায়ক হিসেবে ব্যবহৃত হয় এবং উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের সামরিক নজরদারির একটি গুরুত্বপূর্ণ অংশ। মার্কিন সেন্ট্রাল কমান্ডের অধীনে এসব ড্রোন নিয়মিত মোতায়েন রয়েছে, যা ওই অঞ্চলের সামরিক ভারসাম্যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ
বিএনপি’র সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ আর নেই
ইরানে অতিরিক্ত বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প
ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় জুলাই জার্নালিস্ট ইউনিটির নিন্দা ও প্রতিবাদ
টেস্টে লিটন দাসের বিশ্বরেকর্ড
চুয়েটে ২৪ ঘণ্টা ধরে অবরুদ্ধ উপাচার্যসহ ১১ জন
নিউইয়র্কে ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা