Sobar Desh | সবার দেশ আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ০০:১৭, ২৯ মার্চ ২০২৬

দুবাইয়ে ইরানের হামলায় ২১ ইউক্রেনীয় ড্রোন বিশেষজ্ঞ নিহতের শঙ্কা

দুবাইয়ে ইরানের হামলায় ২১ ইউক্রেনীয় ড্রোন বিশেষজ্ঞ নিহতের শঙ্কা
ছবি: সংগৃহীত

সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে একটি সামরিক সংশ্লিষ্ট স্থাপনায় ক্ষেপণাস্ত্র হামলার দাবি করেছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)। শনিবার (২৮ মার্চ) ইরানের সামরিক সূত্র এ তথ্য জানিয়েছে।

ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী-এর পক্ষ থেকে বলা হয়, ইউক্রেনীয় অ্যান্টি-ড্রোন সিস্টেম সংরক্ষিত একটি গুদাম লক্ষ্য করে এ হামলা চালানো হয়েছে। অভিযানে আইআরজিসির অ্যারোস্পেস ফোর্স ও নৌবাহিনী যৌথভাবে অংশ নেয়।

ইরানের খাতাম আল-আনবিয়া কেন্দ্রীয় সদর দফতরের এক মুখপাত্র দাবি করেন, হামলার সময় ওই স্থাপনায় অন্তত ২১ জন ইউক্রেনীয় ড্রোন বিশেষজ্ঞ উপস্থিত ছিলেন। হামলার পর তাদের ভাগ্য সম্পর্কে নিশ্চিত তথ্য না পাওয়া গেলেও, তারা নিহত হয়ে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে।

তেহরানের পক্ষ থেকে আরও দাবি করা হয়, দুবাইয়ে অবস্থানরত মার্কিন সামরিক সংশ্লিষ্ট কিছু গোপন স্থাপনাতেও হামলা চালানো হয়েছে এবং সেখানে উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতি হয়েছে।

তবে এসব দাবির বিষয়ে এখনো স্বাধীনভাবে কোনও আন্তর্জাতিক সূত্র থেকে নিশ্চিত হওয়া যায়নি। তাসনিম নিউজ এজেন্সি এ তথ্য প্রকাশ করেছে।

বিশ্লেষকরা মনে করছেন, আন্তর্জাতিক বাণিজ্যিক কেন্দ্র হিসেবে পরিচিত দুবাই-এ এ ধরনের হামলার দাবি মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনাকে আরও জটিল করে তুলতে পারে।

প্রসঙ্গত, গত ফেব্রুয়ারিতে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি-সহ জ্যেষ্ঠ সামরিক ও বেসামরিক ব্যক্তিদের হত্যাকাণ্ডের পর অঞ্চলজুড়ে উত্তেজনা তীব্র আকার ধারণ করে। এরপর থেকে পাল্টাপাল্টি হামলা ও সামরিক অভিযানে পরিস্থিতি আরও অস্থির হয়ে উঠেছে।

বর্তমান পরিস্থিতিতে নিরপেক্ষ বা তৃতীয় দেশের ভূখণ্ডে সংঘাত ছড়িয়ে পড়ার ঝুঁকি নিয়ে উদ্বেগ বাড়ছে আন্তর্জাতিক মহলে।

সূত্র : তাসনিম নিউজ

শীর্ষ সংবাদ:

ডিপি ওয়ার্ল্ডকে বিনিয়োগে প্রধানমন্ত্রীর আহ্বান
দিল্লির ককরোচ আন্দোলনে যোগ দেবেন মমতা!
সব ইসলামী দল এক হলেও ক্ষমতায় যাওয়া সম্ভব নয়: আ ফ ম খালিদ
ইউরেনিয়াম ছাড়বে না ইরান, মজুতও দেবে না
রংপুরের চার খুনে ডিএনএ মিললো সিদ্ধার্থ-মুগ্ধর
হুতিদের হামলায় রিয়াদে শতাধিক ফ্লাইট বাতিল
পানির ন্যায্য হিস্যায় ভারতের সঙ্গে ছাড় নয়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
জন্মদিনেও ‘অকারণ’-এ হিমি
প্রীতি জিনতার দল ছাড়লেন দুই অজি কোচ
মাইক্রোসফটসহ ৭ প্রতিষ্ঠানের ভিসা কর্মসূচি স্থগিত করছে যুক্তরাষ্ট্র
বিশ্বসেরা ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় মেঘনার দুই সন্তান
রফিকুল ইসলাম মিয়া নন, মারা গেছেন আইনজীবী রফিকুল হোসেন
নরসিংদীর পুকুরে ‘জলপরীর গুজব’, নেপথ্যে কি?
সাহিত্যে নোবেল পেলেন অ্যান কারসন
রূপপুরের প্রথম ইউনিটে উৎপাদনের চূড়ান্ত অনুমোদন
ধ্বংসাবশেষের ধাক্কা থেকে বাঁচলো বাংলাদেশের স্যাটেলাইট
রোহিঙ্গাদের ৫ শর্ত, না হলে ফিরতে নারাজ ৮৭%
মৃত্যুদণ্ড কার্যকরের ব্যর্থতা, সরকারের বিরুদ্ধে মামলার প্রস্তুতি ক্রিস্টা পাইকের