Sobar Desh | সবার দেশ আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ০১:১০, ৬ এপ্রিল ২০২৬

আপডেট: ০১:১৩, ৬ এপ্রিল ২০২৬

বাড়ছে বৈশ্বিক উদ্বেগ

যুদ্ধের ক্ষতিপূরণ ছাড়া হরমুজ প্রণালি খুলবে না ইরান

যুদ্ধের ক্ষতিপূরণ ছাড়া হরমুজ প্রণালি খুলবে না ইরান
ছবি: সংগৃহীত

মধ্যপ্রাচ্যের উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি পুনরায় খুলে দিতে শর্ত জুড়ে দিয়েছে ইরান। দেশটি জানিয়েছে, যুদ্ধের ক্ষতিপূরণ না পাওয়া পর্যন্ত প্রণালিটি চালু করা হবে না।

রোববার (৫ এপ্রিল) আল জাজিরা-এর এক প্রতিবেদনে ইরানের প্রেসিডেন্ট দফতরের বরাতে এ তথ্য জানানো হয়।

প্রেসিডেন্ট দফতরের যোগাযোগ বিষয়ক উপদেষ্টা সাইয়্যেদ মেহদি তাবাতাবায়ি সোশ্যাল মিডিয়ায় দেয়া এক পোস্টে বলেন, নতুন একটি আইনি কাঠামোর মাধ্যমে ট্রানজিট ফি আদায়ের ভিত্তিতে ক্ষতিপূরণ পরিশোধ করা হলে তবেই প্রণালিটি পুনরায় খুলে দেয়া হবে।

এ সময় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প-এর সাম্প্রতিক বক্তব্যেরও কড়া সমালোচনা করেন তিনি। তাবাতাবায়ির দাবি, হরমুজ প্রণালি বন্ধের কারণে ইরানের বেসামরিক অবকাঠামোয় হামলার হুমকি দেয়ার পর ট্রাম্প হতাশা ও ক্ষোভ থেকে অশালীন ও ভিত্তিহীন মন্তব্য করছেন।

বিশ্ব জ্বালানি সরবরাহের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এ প্রণালিতে উত্তেজনা বাড়ায় আন্তর্জাতিক বাজারে নতুন উদ্বেগ তৈরি হয়েছে। বিশেষ করে তেল পরিবহনের বড় অংশ এই পথ দিয়ে হওয়ায় বৈশ্বিক জ্বালানি নিরাপত্তা নিয়ে শঙ্কা আরও ঘনীভূত হচ্ছে।

বিশ্লেষকদের মতে, হরমুজ প্রণালি ঘিরে এ অবস্থান শুধু আঞ্চলিক নিরাপত্তা নয়, বৈশ্বিক অর্থনীতির ওপরও বড় ধরনের চাপ তৈরি করতে পারে। তবে বাড়তি আন্তর্জাতিক চাপ সত্ত্বেও ইরান এখনও তার সিদ্ধান্তে অনড় রয়েছে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

ডিপি ওয়ার্ল্ডকে বিনিয়োগে প্রধানমন্ত্রীর আহ্বান
দিল্লির ককরোচ আন্দোলনে যোগ দেবেন মমতা!
সব ইসলামী দল এক হলেও ক্ষমতায় যাওয়া সম্ভব নয়: আ ফ ম খালিদ
ইউরেনিয়াম ছাড়বে না ইরান, মজুতও দেবে না
রংপুরের চার খুনে ডিএনএ মিললো সিদ্ধার্থ-মুগ্ধর
হুতিদের হামলায় রিয়াদে শতাধিক ফ্লাইট বাতিল
পানির ন্যায্য হিস্যায় ভারতের সঙ্গে ছাড় নয়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
জন্মদিনেও ‘অকারণ’-এ হিমি
প্রীতি জিনতার দল ছাড়লেন দুই অজি কোচ
মাইক্রোসফটসহ ৭ প্রতিষ্ঠানের ভিসা কর্মসূচি স্থগিত করছে যুক্তরাষ্ট্র
বিশ্বসেরা ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় মেঘনার দুই সন্তান
রফিকুল ইসলাম মিয়া নন, মারা গেছেন আইনজীবী রফিকুল হোসেন
নরসিংদীর পুকুরে ‘জলপরীর গুজব’, নেপথ্যে কি?
সাহিত্যে নোবেল পেলেন অ্যান কারসন
রূপপুরের প্রথম ইউনিটে উৎপাদনের চূড়ান্ত অনুমোদন
ধ্বংসাবশেষের ধাক্কা থেকে বাঁচলো বাংলাদেশের স্যাটেলাইট
রোহিঙ্গাদের ৫ শর্ত, না হলে ফিরতে নারাজ ৮৭%
মৃত্যুদণ্ড কার্যকরের ব্যর্থতা, সরকারের বিরুদ্ধে মামলার প্রস্তুতি ক্রিস্টা পাইকের