Sobar Desh | সবার দেশ আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ০১:৩৫, ১০ মে ২০২৬

আপডেট: ০১:৩৫, ১০ মে ২০২৬

নতুন বায়ো ঘিরে পশ্চিমবঙ্গে তুমুল আলোচনা

ক্ষমতা হারিয়েও ‘সাবেক’ নন মমতা! 

ক্ষমতা হারিয়েও ‘সাবেক’ নন মমতা! 
ছবি: সংগৃহীত

পশ্চিমবঙ্গের ক্ষমতা হারানোর পরও নিজেকে ‘সাবেক মুখ্যমন্ত্রী’ হিসেবে পরিচয় দিতে নারাজ তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোশ্যাল মিডিয়ায় নিজের প্রোফাইলের বায়ো পরিবর্তন করলেও সেখানে কোথাও ‘প্রাক্তন’ বা ‘সাবেক’ শব্দ ব্যবহার করেননি তিনি।

শনিবার (৯ মে) পশ্চিমবঙ্গে নতুন বিজেপি সরকারের শপথ গ্রহণের পরপরই ফেসবুক ও এক্সে নিজের পরিচিতি পরিবর্তন করেন মমতা বন্দ্যোপাধ্যায়। এর আগে তার বায়োতে লেখা ছিলো ‘Chief Minister of West Bengal’ বা ‘পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী’। নতুন রাজনৈতিক বাস্তবতায় সে পরিচয় সরিয়ে নিলেও নিজেকে ‘এক্স সিএম’ হিসেবে উল্লেখ করেননি তিনি।

পরিবর্তিত বায়োতে তিনি লিখেছেন— 

Founder Chairperson, All India Trinamool Congress. Chief Minister of West Bengal (15th, 16th and 17th Vidhan Sabha)।

এর বাংলা অর্থ দাঁড়ায়— সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠাতা চেয়ারপার্সন এবং ১৫তম, ১৬তম ও ১৭তম বিধানসভার মুখ্যমন্ত্রী।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, নতুন বায়োতে ‘সাবেক মুখ্যমন্ত্রী’ শব্দ এড়িয়ে যাওয়া নিছক আনুষ্ঠানিক পরিবর্তন নয়, বরং এটি একটি রাজনৈতিক বার্তাও হতে পারে। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় এখনও নিজের টানা তিন মেয়াদের শাসনামলকে সামনে রেখেই রাজনৈতিক অবস্থান ধরে রাখতে চাইছেন।

ভারতের রাজনৈতিক অঙ্গনে নেতাদের সোশ্যাল মিডিয়ার বায়ো প্রায়ই রাজনৈতিক বার্তা বহন করে। সে জায়গা থেকে মমতার এ নতুন পরিচিতিও পশ্চিমবঙ্গের রাজনীতিতে নতুন আলোচনা তৈরি করেছে। বিশেষ করে বিজেপির কাছে ক্ষমতা হারানোর পরও তিনি নিজের দীর্ঘ রাজনৈতিক যাত্রা ও মুখ্যমন্ত্রীত্বের অধ্যায়কে জোরালোভাবে তুলে ধরেছেন।

এদিকে পশ্চিমবঙ্গে নতুন সরকার গঠনের পর রাজ্যের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে চলছে ব্যাপক আলোচনা। তৃণমূল কংগ্রেসের ভেতরেও ভবিষ্যৎ কৌশল নিয়ে শুরু হয়েছে নানা হিসাব-নিকাশ।

সবার দেশ/কেএম

সর্বশেষ

শীর্ষ সংবাদ:

বিক্রি ও মৃত্যুর হিসাব বাদ দিয়েও কম ৩টি, কোথায় গেলো হরিণ?
এসএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৬৪.০৫ শতাংশ
হেফাজতের নিষিদ্ধের দাবি অগণতান্ত্রিক ও অন্যায্য: হেযবুত তওহীদ
দাবানল নেভাতে গিয়ে যুক্তরাষ্ট্রে হেলিকপ্টার বিধ্বস্ত, ২ পাইলট নিহত
বন্ধু হলে বাংলাদেশের কিলারকে আশ্রয় দিয়েছেন কেনো?—ভারতের উদ্দেশে জামায়াত আমিরের প্রশ্ন
কাজী জেসিনের নিয়োগে ত্রুটি, প্রজ্ঞাপন সংশোধনের সিদ্ধান্ত
কসোভোর প্রধানমন্ত্রীকে ডিম ছুড়লেন বিরোধী আইনপ্রণেতা
‘গুপ্তবাহিনী’ আবারও বিভ্রান্তি ছড়াচ্ছে, জনগণই ব্যবস্থা নেবে: প্রধানমন্ত্রী
অলি আহমদকে প্রার্থী করে জামায়াতের বড় রাজনৈতিক বার্তা
সরকারবিহীন রাষ্ট্রের রুদ্ধশ্বাস চারদিন: ক্যান্টনমেন্ট থেকে বঙ্গভব
রোনালদোর বিয়ের গুঞ্জনে ভক্তদের হুলুস্থুল!
সৌদিতে অগ্নিকাণ্ডে ১৬ বাংলাদেশির প্রাণহানি
আলেমদের সঙ্গে নিয়ে দেশ গড়ার অঙ্গীকার প্রধানমন্ত্রীর
রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলের নাম চূড়ান্ত
হরমুজে ইরানের নিয়ন্ত্রণ মানা ছাড়া যুক্তরাষ্ট্রের পথ নেই: ইরান
প্রদর্শনীতে মুজিব থাকলেও জিয়া নেই কেনো—জবাব দিলেন জামায়াত আমির
দক্ষিণ সুদান ও আবেইতে ৫ দিনের সফরে সেনাপ্রধান
বেসরকারি খাতে জ্বালানি তেল আমদানির খবর ‘অসত্য ও কাল্পনিক’
রাষ্ট্রপতি নির্বাচনে মাঠে জামায়াত, রোববার চূড়ান্ত হবে প্রার্থী
সরকারবিহীন রাষ্ট্রের রুদ্ধশ্বাস চারদিন: ক্যান্টনমেন্ট থেকে বঙ্গভব