Sobar Desh | সবার দেশ আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৮:০৪, ৪ মে ২০২৬

পশ্চিমবঙ্গে তৃণমূল দুর্গে বিজেপি ঝড়

‘খেলা হবে’ মমতার ‘খেলা শেষ’? তৃণমূলের ওপর হামলা শুরু

‘খেলা হবে’ মমতার ‘খেলা শেষ’? তৃণমূলের ওপর হামলা শুরু
মমতার বাড়ির বাইরে ‘জয় শ্রী রাম’ স্লোগান বিজেপির কর্মীরা। ছবি: সংগৃহীত

ভারতের পশ্চিমবঙ্গের রাজনীতিতে বড় ধরনের পালাবদলের ইঙ্গিত মিলছে। ভোট গণনার প্রবণতায় ক্ষমতাসীন সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের দীর্ঘদিনের শক্ত ঘাঁটিতে বড় ধাক্কা দিয়েছে ভারতায় জনতা পার্টি। বিশেষ করে কলকাতাকেন্দ্রিক ‘বেঙ্গল প্রেসিডেন্সি’ অঞ্চলে বিজেপির অপ্রত্যাশিত উত্থান রাজ্যের রাজনৈতিক সমীকরণই বদলে দিয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা।

কোলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা ও দক্ষিণ ২৪ পরগনাকে কেন্দ্র করে গড়ে ওঠা দক্ষিণবঙ্গের ঘনবসতিপূর্ণ অঞ্চলকে রাজনৈতিকভাবে ‘বেঙ্গল প্রেসিডেন্সি’ বলা হয়। পশ্চিমবঙ্গের ক্ষমতার কেন্দ্র হিসেবেই পরিচিত এ অঞ্চল।

২০২১ সালের বিধানসভা নির্বাচনে এ অঞ্চলে বিজেপি মাত্র ১৪টি আসনে জয় পেয়েছিলো। কিন্তু এবারের ভোট গণনার প্রবণতায় দলটি অন্তত ৫৪টি আসনে এগিয়ে রয়েছে। বিপরীতে তৃণমূলের আসন সংখ্যা অর্ধেকেরও বেশি কমে প্রায় ৫১টিতে নেমে আসার আভাস পাওয়া যাচ্ছে।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, কোলকাতা ও আশপাশের জেলাগুলোতে বিজেপির এ উত্থানই পুরো নির্বাচনের মোড় ঘুরিয়ে দিয়েছে। শুধু উত্তরবঙ্গের চা-বাগান অধ্যুষিত জেলাগুলো নয়, এবার দক্ষিণবঙ্গের বহু এলাকায়ও শক্ত অবস্থান গড়ে তুলেছে গেরুয়া শিবির।

২০২১ সালের নির্বাচনে বহুল আলোচিত ‘খেলা হবে’ স্লোগান ও গান তৃণমূলের নির্বাচনী প্রচারের প্রতীক হয়ে উঠেছিলো। সে গানের রচয়িতা দেবাংশু ভট্টাচার্যকে এবার হুগলির চুঁচুড়া আসনে প্রার্থী করেছিলো তৃণমূল। এজন্য দলটি বর্তমান বিধায়ক অসিত মজুমদারকে মনোনয়ন দেয়নি। তবে ভোটের প্রবণতা বলছে, সে সিদ্ধান্ত উল্টো ফল দিতে পারে।

রাজনৈতিক মহলে এখন আলোচনা চলছে—‘খেলা হবে’ থেকে কি এবার ‘খেলা শেষ’-এর বাস্তবতায় পৌঁছে গেছে তৃণমূল?

বিশ্লেষকরা বলছেন, ২৯৪ সদস্যের বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতা পেতে হলে প্রেসিডেন্সি অঞ্চলে তৃণমূলের দুর্গ ভাঙা বিজেপির জন্য ছিলো অত্যাবশ্যক। আর সে লক্ষ্য পূরণের ইঙ্গিত এখন স্পষ্ট।

উত্তরবঙ্গের আলিপুরদুয়ার ও জলপাইগুড়ির মতো ঐতিহ্যগত শক্ত ঘাঁটি ধরে রাখার পাশাপাশি বিজেপি এবার মেদিনীপুরের আদিবাসী অধ্যুষিত এলাকা এবং কোলকাতার বিভিন্ন গুরুত্বপূর্ণ কেন্দ্রেও চমক দেখাচ্ছে।

ভোট গণনার প্রবণতায় কলকাতার শ্যামপুকুর, এন্টালি, বেলেঘাটা ও মানিকতলার মতো আসনেও বিজেপি এগিয়ে রয়েছে। একই প্রবণতা দেখা গেছে দমদম ও দমদম উত্তর এলাকায়।

সবচেয়ে বড় চমক দেখা যাচ্ছে ডায়মন্ড হারবার আসনে। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক মুখার্জির শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত এ এলাকায় বিজেপি প্রার্থী দীপক কুমার হালদার এগিয়ে আছেন বলে বিভিন্ন গণমাধ্যমে জানানো হয়েছে।

এদিকে ভোটের ফলাফলের প্রবণতা সামনে আসতেই বিভিন্ন এলাকায় রাজনৈতিক উত্তেজনা ছড়িয়ে পড়েছে। তৃণমূলের একাধিক কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে বিজেপি কর্মী-সমর্থকদের বিরুদ্ধে।

স্থানীয় সংবাদমাধ্যম গোমতী এক্সপ্রেস জানিয়েছে, আসানসোলে তৃণমূলের একটি পার্টি অফিসে আগুন দেয়া হয়েছে। ঘটনাটি তদন্ত করছে পুলিশ।

অন্যদিকে ‘এইসময় অনলাইন’-এর খবরে বলা হয়েছে, দূর্গাপুরেও তৃণমূল কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।

এ ছাড়া কতলপুর এলাকায় তৃণমূলের পার্টি অফিসের ছাদে উঠে বিজেপির পতাকা টানানোর ঘটনাও সামনে এসেছে।

সব মিলিয়ে পশ্চিমবঙ্গে দীর্ঘদিনের তৃণমূল আধিপত্যে বড় ধাক্কার আভাস মিলছে। আর সে পরিবর্তনের উত্তাপ এখন রাজ্যের রাজপথেও ছড়িয়ে পড়েছে।

সবার দেশ/কেএম

সর্বশেষ

শীর্ষ সংবাদ:

বিক্রি ও মৃত্যুর হিসাব বাদ দিয়েও কম ৩টি, কোথায় গেলো হরিণ?
এসএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৬৪.০৫ শতাংশ
হেফাজতের নিষিদ্ধের দাবি অগণতান্ত্রিক ও অন্যায্য: হেযবুত তওহীদ
দাবানল নেভাতে গিয়ে যুক্তরাষ্ট্রে হেলিকপ্টার বিধ্বস্ত, ২ পাইলট নিহত
বন্ধু হলে বাংলাদেশের কিলারকে আশ্রয় দিয়েছেন কেনো?—ভারতের উদ্দেশে জামায়াত আমিরের প্রশ্ন
কাজী জেসিনের নিয়োগে ত্রুটি, প্রজ্ঞাপন সংশোধনের সিদ্ধান্ত
কসোভোর প্রধানমন্ত্রীকে ডিম ছুড়লেন বিরোধী আইনপ্রণেতা
‘গুপ্তবাহিনী’ আবারও বিভ্রান্তি ছড়াচ্ছে, জনগণই ব্যবস্থা নেবে: প্রধানমন্ত্রী
অলি আহমদকে প্রার্থী করে জামায়াতের বড় রাজনৈতিক বার্তা
সরকারবিহীন রাষ্ট্রের রুদ্ধশ্বাস চারদিন: ক্যান্টনমেন্ট থেকে বঙ্গভব
রোনালদোর বিয়ের গুঞ্জনে ভক্তদের হুলুস্থুল!
সৌদিতে অগ্নিকাণ্ডে ১৬ বাংলাদেশির প্রাণহানি
আলেমদের সঙ্গে নিয়ে দেশ গড়ার অঙ্গীকার প্রধানমন্ত্রীর
রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলের নাম চূড়ান্ত
হরমুজে ইরানের নিয়ন্ত্রণ মানা ছাড়া যুক্তরাষ্ট্রের পথ নেই: ইরান
প্রদর্শনীতে মুজিব থাকলেও জিয়া নেই কেনো—জবাব দিলেন জামায়াত আমির
দক্ষিণ সুদান ও আবেইতে ৫ দিনের সফরে সেনাপ্রধান
বেসরকারি খাতে জ্বালানি তেল আমদানির খবর ‘অসত্য ও কাল্পনিক’
রাষ্ট্রপতি নির্বাচনে মাঠে জামায়াত, রোববার চূড়ান্ত হবে প্রার্থী
সরকারবিহীন রাষ্ট্রের রুদ্ধশ্বাস চারদিন: ক্যান্টনমেন্ট থেকে বঙ্গভব