Sobar Desh | সবার দেশ আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ০০:৪৯, ৭ মে ২০২৬

আপডেট: ০০:৫১, ৭ মে ২০২৬

পদত্যাগ করবো না, বরখাস্ত করুন: মমতা

পদত্যাগ করবো না, বরখাস্ত করুন: মমতা
ছবি: সংগৃহীত

ভারতের মমতা ব্যানার্জি আবারও স্পষ্ট জানিয়ে দিয়েছেন, তিনি পদত্যাগ করবেন না। বরং চাইলে তাকে বরখাস্ত করা হোক—এমন কঠোর অবস্থান নিয়েছেন তিনি।

বুধবার (৬ মে) নিজের দলের বিধায়কদের সঙ্গে এক বৈঠকে তিনি বলেন, আমি পদত্যাগ করবো না। আমাকে বরখাস্ত করা হোক—আমি চাই এ দিনটি কালো দিন হিসেবে চিহ্নিত হোক।

ভারতীয় সংবাদমাধ্যম NDTV-এর প্রতিবেদনে বলা হয়, নির্বাচন-পরবর্তী সহিংসতা নিয়ে বিচার চেয়ে আদালতের শরণাপন্ন হওয়ার কথাও জানান তিনি। এর আগে ৪ মে নির্বাচনের ফল প্রকাশের পরও তিনি অভিযোগ করেন, বিজেপি কারচুপির মাধ্যমে জয় পেয়েছে।

নির্বাচনের পর পশ্চিমবঙ্গে সহিংসতা ও উত্তেজনা চরমে পৌঁছেছে বলে দাবি করা হচ্ছে। বিভিন্ন এলাকায় রাজনৈতিক সংঘর্ষ, ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে।

অন্যদিকে বিরোধী দল শুভেন্দু অধিকারী-এর দল ভারতীয় জনতা পার্টি এসব অভিযোগ অস্বীকার করেছে। বিজেপির দাবি, তাদের কোনও কর্মী সহিংসতায় জড়িত নয়, বরং তৃণমূল কংগ্রেস পরিস্থিতিকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করছে।

দলটি আরও বলেছে, আইন-শৃঙ্খলা ভঙ্গ বা সহিংসতায় জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।

সব মিলিয়ে, ভোট-পরবর্তী পরিস্থিতি ঘিরে পশ্চিমবঙ্গে রাজনৈতিক উত্তেজনা ও সাংবিধানিক বিতর্ক আরও জোরালো হচ্ছে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

পাসপোর্ট লাগবে না আপা, খাঁচায় আসতে হবে: আসিফ মাহমুদ
দণ্ডিত পলাতক আসামি হাসিনাকে প্রত্যর্পণ চুক্তিতেই ফিরতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
হাসিনা ফিরবেন না, পাসপোর্ট চাওয়া রাজনৈতিক স্টান্টবাজি: চিফ প্রসিকিউটর
ইরান যুদ্ধ ও ইসরায়েলপ্রীতিই হারের কারণ: ট্রাম্প
দেশে ফিরতে নতুন পাসপোর্ট চান পলাতক হাসিনা
রাজনৈতিক সমর্থন ব্যালট বাক্সে, অফিসে নয়: প্রধানমন্ত্রী
যে শর্তে নেতানিয়াহুকে সরকারে নেবেন আইজেনকোট
না.গঞ্জ এনসিপির নেতৃত্বে বিএনপির সাবেক এমপিকন্যা মুক্তি
সেনেগালে অভিবাসীবাহী নৌকাডুবি, ২১ জনের মৃত্যু
জাবি ছাত্রদলের ১১ নেতাকে শোকজ
একদিনের ছুটিতেই টানা ৪ দিন অবকাশ
পল্লবী থানায় ককটেল নিক্ষেপ, এসআরবি সদস্য আহত
শ্রীলঙ্কা-ভুটান ড্র, সাফের সেমিফাইনালে বাংলাদেশ
দীপাবলি উপলক্ষে সোমবার বেনাপোলে আমদানি-রফতানি বন্ধ
ভারতে ঢোকার অপেক্ষায় ওঁৎ পেতে আছে বাংলাদেশিরা: শুভেন্দু
চাটাচাটি করে পদ না পেলে রাস্তা ঝাড়ু দিয়ে খেতে হতো: রাশেদ খাঁন প্রসঙ্গে আমির হামজা
বাবরি মসজিদ ধ্বংসের দৃশ্য দেখে কেঁদেছিলাম: সোনিয়া গান্ধী
ইসরায়েলের পতন হতে যাচ্ছে: নেতানিয়াহু