Sobar Desh | সবার দেশ আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১২:৪৯, ৬ মে ২০২৬

হরমুজ ইস্যুতে ফের পিছু হটলেন ট্রাম্প, ‘প্রজেক্ট ফ্রিডম’ স্থগিত

হরমুজ ইস্যুতে ফের পিছু হটলেন ট্রাম্প, ‘প্রজেক্ট ফ্রিডম’ স্থগিত
ফাইল ছবি

হরমুজ প্রণালি ঘিরে ইরানের সঙ্গে উত্তেজনার মধ্যেই আবারও অবস্থান পরিবর্তনের ইঙ্গিত দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানকে উপেক্ষা করে হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচলে সহায়তা দিতে ঘোষিত মার্কিন উদ্যোগ ‘প্রজেক্ট ফ্রিডম’ সাময়িক স্থগিতের ঘোষণা দিয়েছেন তিনি।

মঙ্গলবার সোশ্যাল মিডিয়ায় দেয়া এক পোস্টে ডোনাল্ড ট্রাম্প দাবি করেন, ইরানের সঙ্গে একটি পূর্ণাঙ্গ চুক্তির পথে ‘ব্যাপক অগ্রগতি’ হয়েছে। সে কারণেই আপাতত ‘প্রজেক্ট ফ্রিডম’ স্থগিত রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

তিনি লেখেন, আমরা পারস্পরিকভাবে সম্মত হয়েছি যে, অবরোধ পূর্ণমাত্রায় কার্যকর থাকলেও ‘প্রজেক্ট ফ্রিডম’ স্বল্প সময়ের জন্য স্থগিত থাকবে, যাতে সম্ভাব্য চুক্তিটি চূড়ান্ত ও স্বাক্ষরিত হতে পারে কি না তা দেখা যায়।

তবে এর আগে মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজকে দেয়া সাক্ষাৎকারে ট্রাম্প কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেছিলেন, ইরান যদি মার্কিন জাহাজে হামলা চালায়, তাহলে দেশটিকে ‘পৃথিবী থেকে নিশ্চিহ্ন করে দেয়া হবে’।

অন্যদিকে, ‘প্রজেক্ট ফ্রিডম’ স্থগিতের ঘোষণার কয়েক ঘণ্টা আগেই মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও উপসাগরে আটকে পড়া তেলবাহী ট্যাংকারগুলোকে নিরাপদে বের করে আনার পরিকল্পনার বিস্তারিত তুলে ধরেন। সোমবার থেকে শুরু হওয়া ওই অভিযানের নামই ছিলো ‘প্রজেক্ট ফ্রিডম’।

মধ্যপ্রাচ্যে সংঘাত শুরুর পর থেকেই হরমুজ প্রণালী কার্যত অচল হয়ে পড়ে। এতে বিশ্বের প্রায় ২০ শতাংশ তেল সরবরাহ ব্যাহত হয়েছে এবং বৈশ্বিক জ্বালানি বাজারে অস্থিরতা তৈরি হয়েছে।

এদিকে, ট্রাম্পের নতুন ঘোষণার পরও তেহরানের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। স্থানীয় সময় বুধবার ভোর পর্যন্ত ইরানের সরকারি মহল এ বিষয়ে নীরব ছিলো।

বিশ্লেষকদের মতে, হরমুজ ইস্যুতে কঠোর বক্তব্য দিলেও বাস্তব পরিস্থিতিতে ওয়াশিংটন বারবার কৌশলগত পিছু হটতে বাধ্য হচ্ছে। এর আগে ইরানের বিরুদ্ধে নানা হুমকি দিয়েও প্রত্যাশিত সুবিধা আদায় করতে পারেনি যুক্তরাষ্ট্র।

সূত্র: রয়টার্স

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

লেবাননে ইসরায়েলি হামলার পর হরমুজ প্রণালি বন্ধের ঘোষণা ইরানের
নিজ নামে স্কুলের নামকরণ বন্ধে শাহে আলমের চিঠি
চীনা জে-১০সিই কিনছে বাংলাদেশ, উদ্বিগ্ন ভারত
আওয়ামী লীগ এখন রাজনীতিতে অপ্রাসঙ্গিক: আসিফ মাহমুদ
বিতর্কের মুখে ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ নাম বদলানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
বিএনপির ছত্রছায়ায় আওয়ামী লীগের সন্ত্রাসীরা জামিন পাচ্ছে: নাসীরুদ্দিন পাটওয়ারী
কবি আল মুজাহিদীর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
ফিফার পাওয়ার র‍্যাংকিংয়ে শীর্ষে মেসি, বিশ্বকাপে দুর্দান্ত হ্যাটট্রিক
ইরান যুদ্ধের পর যুক্তরাষ্ট্র এখন আরও দুর্বল: ওবামা
পুলিশের পোশাকে ফের পরিবর্তন
পুরোনো ভিডিও দিয়ে নোয়াখালীতে মিছিলের গুজব ছড়াচ্ছে আ.লীগ: পুলিশ
ভিভাটেক ২০২৬: দশক পূর্তির উৎসবে ভবিষ্যৎ প্রযুক্তির রূপরেখা
নাইজারের বিমানবন্দরে ভয়াবহ জঙ্গি হামলা, নিহত ৩৫
যুক্তরাষ্ট্রে আর্জেন্টিনা সমর্থকদের গাড়িতে গুলি, নিহত ১
ডেভিডের হ্যাটট্রিকে কাতারকে গুঁড়িয়ে দিলো কানাডা
শান্তিচুক্তির জন্য মরিয়া ছিলেন ট্রাম্প: মোজতবা খামেনি