Sobar Desh | সবার দেশ আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১২:২১, ২৭ এপ্রিল ২০২৬

এপস্টেইন ইস্যুতে ক্ষোভ, মিডিয়ার ওপর তীব্র আক্রমণ

আমি কাউকে ধর্ষণ করিনি: ট্রাম্প

আমি কাউকে ধর্ষণ করিনি: ট্রাম্প
ফাইল ছবি

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এপস্টেইন ইস্যুতে নিজের অবস্থান স্পষ্ট করে বলেছেন, তিনি কোনও ধরনের যৌন অপরাধের সঙ্গে জড়িত নন। এক সাক্ষাৎকারে সরাসরি তিনি বলেন, আমি ধর্ষক নই, আমি কাউকে ধর্ষণ করিনি।

রোববার (২৭ এপ্রিল) সিবিসি নিউজ-এর সাংবাদিক নোরাহ ও'ডোনেল-কে দেয়া সাক্ষাৎকারে ট্রাম্প এ মন্তব্য করেন। ‘হোয়াইট হাউস করেসপন্ডেন্টস ডিনার’ ঘিরে সশস্ত্র হামলার চেষ্টা চালানো কোল টমাস অ্যালেন নামের এক ব্যক্তির ইশতেহারের প্রসঙ্গ তোলায় তিনি দৃশ্যত ক্ষুব্ধ হয়ে ওঠেন।

ট্রাম্প অভিযোগ করেন, সংবাদমাধ্যম ইচ্ছাকৃতভাবে একজন ‘অসুস্থ’ ব্যক্তির লেখা তুলে ধরে বিভ্রান্তি ছড়াচ্ছে। তার দাবি, ওই ইশতেহারের ভাষা প্রয়াত বিতর্কিত অর্থদাতা জেফ্রি এপস্টেইন-এর সঙ্গে তার সম্পর্কের ইঙ্গিত দিতে ব্যবহৃত হয়েছে, যদিও সেখানে সরাসরি কোনও নাম উল্লেখ ছিলো না।

তিনি জোর দিয়ে বলেন, এপস্টেইন সংক্রান্ত সব অভিযোগ থেকেই তিনি সম্পূর্ণ মুক্ত। বরং পাল্টা অভিযোগ তুলে ট্রাম্প দাবি করেন, এসব কেলেঙ্কারির সঙ্গে রাজনৈতিক প্রতিপক্ষ ডেমোক্র্যাট শিবিরের লোকজনই বেশি জড়িত।

হামলাকারী ৩১ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার বাসিন্দা কোল টমাস অ্যালেন সম্পর্কে ট্রাম্প বলেন, তিনি একজন ‘উগ্রবাদী’ ও ‘খ্রিস্টান-বিদ্বেষী’ ব্যক্তি। ট্রাম্পের ভাষ্য অনুযায়ী, অ্যালেন একসময় ধর্মবিশ্বাসী থাকলেও পরে চরমপন্থী ও ধর্মবিরোধী অবস্থানে চলে যান।

এ ঘটনার জন্যও ট্রাম্প রাজনৈতিক প্রতিপক্ষকে দায়ী করেন। তার অভিযোগ, ডেমোক্র্যাট নেতাদের ‘বিদ্বেষমূলক বক্তব্য’ বা ‘হেট স্পিচ’ দেশে সহিংসতা উসকে দিচ্ছে। গত দুই বছরে এটি তার ওপর তৃতীয় দফার হামলার চেষ্টা বলেও উল্লেখ করেন তিনি।

ঘটনার সময় নিজের প্রতিক্রিয়া বর্ণনা করতে গিয়ে ট্রাম্প বলেন, গুলির শব্দ শুনেও তিনি বিচলিত হননি। সিক্রেট সার্ভিস তাকে সরিয়ে নিতে চাইলে তিনি কিছুটা সময় পরিস্থিতি পর্যবেক্ষণ করতে চেয়েছিলেন। একই সময়ে ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স-কে দ্রুত নিরাপদে সরিয়ে নেয়া হয়।

ট্রাম্প আরও জানান, ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প পুরো পরিস্থিতি ধৈর্যের সঙ্গে সামাল দিয়েছেন।

সব মিলিয়ে, সাম্প্রতিক এ মন্তব্যে স্পষ্ট—এপস্টেইন ইস্যুতে নিজেকে সম্পূর্ণ নির্দোষ দাবি করার পাশাপাশি সংবাদমাধ্যম ও রাজনৈতিক প্রতিপক্ষের বিরুদ্ধে আক্রমণাত্মক অবস্থানেই রয়েছেন ট্রাম্প।

সূত্র: এনডিটিভি

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

আজিমপুরে বাসে আগুন দেয়ার চেষ্টা, যুবলীগকর্মী আটক
আশুলিয়ায় পোশাক কারখানার পাশে বিস্ফোরণ, নিহত ৭
চুয়েটের ৯ শিক্ষার্থীকে শোকজ, র‌্যাগিংয়ের অভিযোগ
দুপুরে একসঙ্গে খাবার,সন্ধ্যায় নজরুলের স্ত্রীর ঝুলন্ত লাশ
ভাত খাওয়া নিয়ে ছাত্রকে পিটিয়ে হত্যার অভিযোগ
জবিতে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ: ৮ বহিষ্কার
ইমরান খানের বোন আলিমা খান গ্রেফতার
প্রথম স্ত্রীসহ এমপি নজরুল পুলিশ হেফাজতে
এআইয়ের ভুল পরামর্শে দাফন, কোম্পানির বিরুদ্ধে মামলা
কমলাপুরে ট্রেনে আগুন
জ্বালানি তেলের দাম বাড়লো ২০ টাকা
গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত লাশ, ফ্ল্যাটে ছিলেন এমপি!
ভারি বৃষ্টিতে ডুবলো রাজধানী, চরম দুর্ভোগে নগরবাসী
চীনা যুদ্ধজাহাজ পরিদর্শনে প্রতিরক্ষা উপদেষ্টা ও নৌবাহিনী প্রধান