Sobar Desh | সবার দেশ আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ০৭:০২, ১৯ মে ২০২৬

যুক্তরাষ্ট্রে মসজিদ ও ইসলামিক স্কুলে বন্দুক হামলা, নিহত ৩

যুক্তরাষ্ট্রে মসজিদ ও ইসলামিক স্কুলে বন্দুক হামলা, নিহত ৩
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের সান ডিয়েগো শহরে একটি মসজিদ ও ইসলামিক স্কুল কমপ্লেক্সে ভয়াবহ বন্দুক হামলার ঘটনা ঘটেছে। এতে তিনজন নিহত হয়েছেন। স্থানীয় পুলিশ ঘটনাটিকে ইসলামবিদ্বেষপ্রসূত ঘৃণাজনিত হামলা হিসেবে তদন্ত করছে।

সোমবার সংঘটিত এ হামলার বিষয়ে সান ডিয়েগো পুলিশের প্রধান স্কট ওয়াহল জানান, হামলাকারী হিসেবে সন্দেহভাজন দুই তরুণও আত্মহত্যা করেছে বলে ধারণা করা হচ্ছে। তাদের বয়স যথাক্রমে ১৭ ও ১৯ বছর বলে প্রাথমিকভাবে মনে করছে পুলিশ।

তিনি বলেন, ইসলামিক সেন্টারের অবস্থান বিবেচনায় আমরা ঘটনাটিকে আপাতত ঘৃণাজনিত অপরাধ হিসেবেই দেখছি, যতক্ষণ না অন্য কিছু প্রমাণিত হয়।

পুলিশ জানিয়েছে, নিহতদের একজন ইসলামিক সেন্টারের নিরাপত্তারক্ষী ছিলেন। স্কট ওয়াহল বলেন, ওই নিরাপত্তারক্ষীর সাহসী ভূমিকার কারণেই আরও বড় ধরনের প্রাণহানি এড়ানো সম্ভব হয়েছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, নিহত তিনজনই প্রাপ্তবয়স্ক। তবে ইসলামিক স্কুলের কোনও শিশু শারীরিকভাবে আহত হয়নি।

ঘটনার পরপরই সান ডিয়েগো পুলিশ বিভাগ সক্রিয় বন্দুকধারীর সতর্কতা জারি করলেও পরে জানানো হয়, পরিস্থিতি নিয়ন্ত্রণে এসেছে।

দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ক্লেয়ারমন্ট এলাকায় অবস্থিত ইসলামিক সেন্টার অব সান ডিয়েগো–এর ইমাম তাহা হাসানে বলেন, এ কেন্দ্র মুসলিম ও অমুসলিম সবার জন্য প্রার্থনা, শিক্ষা ও মিলনমেলার স্থান। উপাসনালয়কে লক্ষ্যবস্তু করা অত্যন্ত ন্যক্কারজনক।

ঘটনার প্রতিক্রিয়ায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একে ‘ভয়াবহ পরিস্থিতি’ হিসেবে উল্লেখ করেছেন। সোমবার এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, আমি প্রাথমিক কিছু তথ্য পেয়েছি। আমরা বিষয়টি গুরুত্বের সঙ্গে আবারও খতিয়ে দেখবো।

সান ডিয়েগোর মেয়র টড গ্লোরিয়া বলেন, আমাদের শহরে ঘৃণার কোনও স্থান নেই। তিনি মুসলিম সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিত করতে সব ধরনের ব্যবস্থা নেয়ার আশ্বাস দেন।

এ ঘটনার পর নিউইয়র্ক পুলিশ বিভাগ শহরের বিভিন্ন মসজিদে নিরাপত্তা জোরদারের ঘোষণা দিয়েছে। যদিও নিউইয়র্কে সরাসরি কোনও হুমকির তথ্য নেই বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

ঘটনার নিন্দা জানিয়েছেন বিভিন্ন রাজনৈতিক নেতা ও কর্মকর্তারা। সান ডিয়েগোর প্রতিনিধিত্বকারী কংগ্রেস সদস্য সারা জ্যাকবস সোশ্যাল মিডিয়ায় বলেন, সবাই যেনো শান্তিপূর্ণভাবে প্রার্থনা, উপাসনা ও শিক্ষা গ্রহণ করতে পারে, সেটি নিশ্চিত করা জরুরি।

অন্যদিকে গ্যাভিন নিউসম–এর দফতর জানিয়েছে, স্থানীয় আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয় করে পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে।

এছাড়া এফবিআই পরিচালক কাশ প্যাটেল জানান, সংস্থাটির স্থানীয় ইউনিট তদন্তে অংশ নিয়েছে এবং প্রয়োজনীয় সব ধরনের সহায়তা দেওয়া হবে।

হামলার পর ইসলামিক সেন্টার কর্তৃপক্ষ শিশুদের নিরাপদে সরিয়ে নিতে কাছের একটি গির্জাকে অস্থায়ী আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহার করে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ
বিএনপি’র সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ আর নেই
ইরানে অতিরিক্ত বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প
ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় জুলাই জার্নালিস্ট ইউনিটির নিন্দা ও প্রতিবাদ
টেস্টে লিটন দাসের বিশ্বরেকর্ড
চুয়েটে ২৪ ঘণ্টা ধরে অবরুদ্ধ উপাচার্যসহ ১১ জন
নিউইয়র্কে ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা